র্নিউমুরিং টার্মিনাল: বিদেশি অপারেটর, অর্থনৈতিক স্বার্থ ও চট্টগ্রাম বন্দরের কৌশলগত নিয়ন্ত্রণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল—NCT—পরিচালনার জন্য আন্তর্জাতিক অপারেটর নিয়োগের প্রক্রিয়া সেই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আলোচনায় রয়েছে। অবশেষে ১লা অক্টোবর ২০২৬ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি NCT ও এর Overflow Container Yard (OCY)-এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ১৫ বছরের একটি concession agreement-এর খসড়া অনুমোদন করেছে। সরকারি কাঠামো অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA) PPP-এর আওতায় এই চুক্তি করবে। PPP Authority-এর প্রকল্প বিবরণে Dubai-based DP World-কে Government of Dubai-এর মনোনীত operator হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের বিপরীতে শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল, বন্দর ব্যবহারকারী ও নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হচ্ছে—বাংলাদেশের অর্থায়নে নির্মিত ও দীর্ঘদিন ধরে রাজস্ব-উৎপাদনকারী একটি terminal কেন দীর্ঘমেয়াদি concession-এর মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে? এতে terminal-এর আয় ও সম্ভাব্য মুনাফার একটি অংশ দেশের বাইরে চলে যাবে, automation-এর ফলে বিদ্যমান প্রায় ৪,০০০–৫,০০০ শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়বে এবং কৌশলগত অবকাঠামোর operational control বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে রাষ্ট্রের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ ও influence সীমিত হবে। 

অন্যদিকে, সরকারের পক্ষে যুক্তি হলো—আধুনিক equipment, automation, technology, management expertise এবং নতুন বিনিয়োগের মাধ্যমে NCT-এর সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। তাছাড়া, foreign operator-এর পক্ষে যে যুক্তি দেয়া হচ্ছে, তার কেন্দ্রবিন্দু হলো efficiency এবং investment। সরকারি PPP structure অনুযায়ী operator NCT upgrade, operate ও maintain করবে। সরকারি ও বন্দর কর্তৃপক্ষের দৃষ্টিকোণ থেকে যুক্তিটি হলো: NCT এখন profitable হলেও ভবিষ্যৎ demand সামলাতে আরও capital investment প্রয়োজন।

এই বিতর্ককে কেবল “বিদেশি বনাম দেশি” প্রশ্ন হিসেবে দেখলে বিষয়টির পুরো চিত্র পাওয়া যায় না। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ, রাজস্ব, শ্রমিকদের ভবিষ্যৎ, data security এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব। আর DP World-এর ক্ষেত্রে যুক্ত হয় আরও একটি স্তর—সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর নিরাপত্তা ও সামরিক সম্পর্ক এবং ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের কয়েকটি বন্দরের terminal operation DP World-এর হাতে যাওয়ার প্রস্তাবকে ঘিরে সৃষ্ট জাতীয় নিরাপত্তা বিতর্ক।

চট্টগ্রাম বন্দর: অর্থনীতির প্রধান সমুদ্রদ্বার

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে বন্দরটি ৩২.৭৫ লাখ TEU container handle করে, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। একই বছরে বন্দরের revenue ছিল প্রায় ৫,০৫৬ কোটি টাকা এবং revenue surplus প্রায় ২,৯৪৮ কোটি টাকা। ২০২৫ সালেও বন্দরের আর্থিক ও operational performance আরও বৃদ্ধি পায়। Chattogram Port Authority-এর তথ্য অনুযায়ী, ওই বছরে বন্দরের revenue দাঁড়ায় প্রায় ৫,৪৬০ কোটি টাকা এবং revenue surplus প্রায় ৩,১৪৩ কোটি টাকা। অর্থাৎ চট্টগ্রাম বন্দরকে শুধু একটি সরকারি অবকাঠামো হিসেবে দেখা যায় না। এটি নিজেই একটি বড় revenue-generating institution। আর সেই বন্দরের container-handling ব্যবস্থায় NCT-এর অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে NCT চট্টগ্রাম বন্দরের মোট container throughput-এর প্রায় ৪৪ শতাংশ handle করেছে। কিছু রাজনৈতিক ও শ্রমিক সংগঠন দাবি করেছে, NCT বন্দরের প্রায় ৫৫–৬০ শতাংশ cargo বা revenue-এর সঙ্গে যুক্ত এবং বন্দরের ৬০ শতাংশ আয় NCT থেকে আসে। উপরন্তু, চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মুখোমুখি বাংলাদেশের কৌশলগত অঞ্চল। ফলে এই বন্দর শুধুমাত্র অর্থনৈতিক লাইফলাইন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, ভূ-রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোন থেকে এই বন্দর কৌশলগত সম্পদ। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০% এই বন্দর দিয়ে পরিচালিত হয় এবং এর মূল আয়ের ৬০ ভাগই আসে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল থেকে, তাই এটিকে বিদেশী কোম্পানীর হাতে তুলে দেয়ার যে আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করা হল তা কেবল যে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব দুর্বল করে দিবে তা নয়, বরং আমাদেরকে ভূ-রাজনৈতিক, সামরিক, ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায়ও বিপদে পড়তে হবে।

DP World ও যুক্তরাষ্ট্র: ২০০৬ সালের বন্দর বিতর্ক

DP World দুবাইভিত্তিক একটি global ports and logistics company। ২০২৫ সালে এর Ports & Terminals business প্রায় ৯৩.৪ million TEU container handle করেছে। DP World শুধু port terminal পরিচালনা করে না। এর ব্যবসার মধ্যে maritime services, freight forwarding, logistics, warehousing এবং supply-chain management-ও রয়েছে। কোম্পানির ২০২৫ সালের annual report অনুযায়ী, এর marine services network ২০০টির বেশি port-এর সঙ্গে সংযুক্ত এবং ৫০০টির বেশি vessel-এর fleet পরিচালনা করে। 

DP World নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্ন নতুন নয়। ২০০৬ সালে DP World ব্রিটিশ কোম্পানি Peninsular & Oriental Steam Navigation Company বা P&O-এর port operations অধিগ্রহণ করে। এর ফলে যুক্তরাষ্ট্রের কয়েকটি বন্দরে P&O-এর terminal concessions DP World-এর অধীনে যাওয়ার কথা ছিল। বন্দরগুলোর মধ্যে ছিল New York/New Jersey, Philadelphia, Baltimore, Miami এবং New Orleans। মার্কিন প্রশাসন transaction-টি অনুমোদন করলেও Congress-এর একটি বড় অংশ এবং জনমতের একটি অংশ এর বিরুদ্ধে অবস্থান নেয়। মূল প্রশ্ন ছিল—একটি বিদেশি রাষ্ট্র-নিয়ন্ত্রিত কোম্পানি মার্কিন বন্দরগুলোর terminal operation পরিচালনা করলে national security-এর ওপর এর কী প্রভাব হতে পারে? এই বিতর্ক এতটাই তীব্র হয় যে DP World শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের port operations একজন American buyer-এর কাছে বিক্রি করে দেয়। এখানে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে যে, যে দেশের সাথে যুক্তরাষ্ট্রের এত সুসম্পর্ক সে দেশের একটি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে যদি তারা বন্দর পরিচালনার ভার দিতে নারাজ থাকে ‘national security’ ইস্যু তুলে সেখানে আমরা কিভাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর সেই একই কোম্পানীর হাতে তুলে দেয়ার সাহস করছি?  

UAE–US সম্পর্ক এবং DP World এর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, UAE যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ security partner। দুই দেশের মধ্যে maritime security, military preparedness, cybersecurity এবং counterterrorism-এ সহযোগিতা রয়েছে। একই সূত্রে বলা হয়েছে, UAE-এর ports মার্কিন নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ logistical support দেয় এবং যুক্তরাষ্ট্রের বাইরে অন্য যেকোনো দেশের port-এর তুলনায় UAE ports-এ বেশি US Navy ships host করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পুরোনো একটি নথিতে Jebel Ali port-এর ব্যবস্থাপনার সঙ্গে DP World-এর সরাসরি সম্পর্কও উল্লেখ করা হয়েছিল—সেখানে বলা হয়েছিল Jebel Ali, যা DP World দ্বারা managed, এবং Fujairah-তে U.S. Navy-এর জন্য গুরুত্বপূর্ণ port support রয়েছে। অর্থাৎ DP World পরিচালিত একটি বন্দর এবং U.S. military logistical access—এই দুটি বাস্তবে একই স্থানে বিদ্যমান থাকার নজির আছে। এখানে উল্লেখ্য, দুবাই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত মিত্র এবং অবৈধ ইহুদি রাষ্ট্রের সহযোগী। উদাহরণস্বরূপ, গত ৩১ মার্চ, ২০২৫ থেকে এপ্রিল ১১, ২০২৫ পর্যন্ত  গ্রীসের “Andravida Air Base” –এ অনুষ্ঠিত বহুজাতিক বিমান মহড়া “INIOCHOS-25”-এ যুক্তরাষ্ট্র, অবৈধ ইহুদী রাষ্ট্র এবং ভারতের সাথে কাঁধ মিলিয়ে দুবাই এই মহড়ায় অংশগ্রহণ করেছে [THE ECONOMIC TIMES, 13 April 2025]। সুতরাং counterterrorism এর ধোয়া তুলে যুক্তরাষ্ট্র যদি UAE কে বলে যে তারা ডিপি ওয়ার্ল্ড এর নিয়ন্ত্রিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল—NCT ব্যবহার করতে চায় তাহলে কি বাংলাদেশের কিছু করার থাকবে? এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নেও এই বন্দরের নিয়ন্ত্রণ তাদের নাগালে রাখা গুরুত্বপূর্ণ।

পতিত স্বৈরাচারী হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রক্সি জাপানের হাতে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত মাতারবাড়ি গভীর-সমুদ্র বন্দর তুলে দেয়, যা মূলত জাপানের অংশীদারিত্বের আড়ালে বাংলাদেশের গভীর-সমুদ্র বন্দরে মার্কিন ভূ-রাজনৈতিক স্বার্থের সাথে সম্পৃক্ত। এর পাশাপাশি হাসিনা সরকার বাংলাদেশের গভীর-সমুদ্রে অবস্থিত ১৫টি হাইড্রোকার্বন ব্লকের সবগুলোই মার্কিন এনার্জি জায়ান্ট কোম্পানী এক্সনমোবিল-এর হাতে তুলে দিতে নীতিগতভাবে সম্মতিও প্রদান করে (দৈনিক যুগান্তর, ২৫শে এপ্রিল, ২০২৩), যে এক্সনমোবিল মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। আর বর্তমান সরকারও পতিত হাসিনা সরকারের পদাঙ্ক অনুসরণ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্পে বিদেশী বিনিয়োগের নামে এন.সি.টি-কে ডিপি ওয়ার্ল্ড-এর হাতে তুলে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে, যে ডিপি ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন দেশের বন্দরসমূহে মার্কিন নেভীর গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তাদের কার্যক্রমে সহযোগিতা করে। অতএব, বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এবং কৌশলগত স্থাপনায় এধরনের শক্তিশালী মার্কিন প্রভাবাধীন কোম্পানীসমূহের উপস্থিতির অর্থ হচ্ছে দেশের অভ্যন্তরে আমেরিকার নিয়ন্ত্রণ আরো সুসংহত করা, যা সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার শামিল।

বন্দর ও কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ

যেখানে আমাদের শ্রমিকরা প্রতি মাসে অন্ততঃ দুই বিলিয়ন ডলার রেমিটেন্স প্রেরণ করে সেখানে ‘ডিপি ওয়ার্ল্ড’-এর এক বিলিয়ন ডলার বিনিয়োগ এর বদৌলতে এই গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা উন্নয়নের নামে ইজারা দেয়া কতটা যুক্তিযুক্ত। বন্দরের মতো কৌশলগত স্থাপনা ও প্রাকৃতিক সম্পদসমূহ বিদেশী দখলদারিত্বের হাত থেকে রক্ষায় আমাদের সক্ষমতা ও নিজস্ব বন্দর ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন। যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে। অথচ, পশ্চিমাদের অনুগত আমাদের সেক্যুলার রাজনীতিবিদদের দেশের জনগণের জন্য কোন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নাই। বরং তারা নিজস্ব সক্ষমতা অর্জনের পরিবর্তে বিদেশী কোম্পানী ও তাদের উপনিবেশবাদী প্রভুদের স্বার্থ রক্ষার জন্য মুখিয়ে থাকে। একারণেই তাদের সকল সিদ্ধান্ত ও কর্ম তাদের উপনিবেশবাদী প্রভুদের স্বার্থ রক্ষার মাধ্যমে নিজেদের ক্ষমতা সুরক্ষিত রাখার ভিত্তিতে নির্ণীত হয়ে থাকে। বাস্তবতা হচ্ছে, এই ধর্মনিরপেক্ষ-পুঁজিবাদী সরকারগুলোর হাতে দেশের কৌশলগত সম্পদসমূহ নিরাপদ নয় এবং তারা আমাদেরকে দেশের সম্পদসমূহের যথাযথ সুবিধা উপভোগ করতে দেবে না।

তাহলে এখন করণীয় কি?

এটি দিবালোকের মত স্পষ্ট যে একটি লাভজনক প্রতিষ্ঠানকে অযথাই বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া হচ্ছে। এর বিপরীতে আমরা হারাব আমাদের রাজস্ব, শ্রমিকদের চাকরি, ডাটা নিরাপত্তার হুমকি, এবং সর্বোপরি আমাদের বন্দরের মত কৌশলগত স্থাপনার উপর নিয়ন্ত্রণ যা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরুপ। অপরদিকে অর্থনৈতিক যে যুক্তিগুলো দেখানো হচ্ছে সেগুলোও ভিত্তিহীন কারণ আমাদের যে রেমিট্যান্স আসে এবং দুর্নীতি রোধ করা গেলে যে পরিমান অর্থ রক্ষিত হত তা দিয়েই বন্দরের উন্নয়নের কার্যক্রম সম্পন্ন করা যেত। উপরন্তু বন্দর ব্যবস্থাপনা ও দুর্নীতি রোধে সরকারী হস্তক্ষেপ প্রয়োজন; প্রাইভেটাইজেশন কিংবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেয়াই সমাধান না। বরং রাষ্ট্র নিজের উদ্যোগে তা পরিচালনা করে এর নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান শাসকরা নিজেদের গদি রক্ষার্থে সাম্রাজ্যবাদী প্রভুদের সামনে মাথা নত করে দেশের সবকিছু বিলিয়ে দিতেও কুন্ঠাবোধ করবে না!

বাস্তবতা হচ্ছে, কেবলমাত্র নবুয়্যতের আদলে প্রতিষ্ঠিত খিলাফত ব্যবস্থাই শারীআহ্ অনুযায়ী শাসন করতে পারে এবং বিদেশী শত্রুদের আধিপত্য থেকে আমাদের তেল-গ্যাস-বন্দরের মতো গুরুত্বপূর্ণ সম্পদসমূহকে মুক্ত করতে পারে। আসন্ন খিলাফত রাষ্ট্রই পারবে মুসলিম উম্মাহ্‌-কে একীভূত করার মাধ্যমে তার কৌশলগত সম্পদসমূহ ব্যবহার করে বিশ্বের বুকে একটি নেতৃত্বশীল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে।

“তিনিই তাঁর রাসূলকে হেদায়েত (সঠিক পথ নির্দেশ) এবং সত্য দ্বীন (জীবন ব্যবস্থা) সহকারে প্রেরণ করেছেন যাতে একে অন্য সকল দ্বীনের উপর বিজয়ী করেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট” [সূরা আল-ফাত্‌হ : ২৮] ।

    -    মো: হাফিজুর রহমান, আইনজীবি ও কলামিস্ট

Previous Post Next Post