জাপান-বাংলাদেশ বন্ধুত্বের মিথ: উন্নয়নের সহায়ক নাকি আধিপত্যের কৌশল?

১. ভূমিকা

গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করেন। এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকে  বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এক ট্রিলিয়ন ইয়েনের বেসরকারি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরের পাশাপাশি ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন ইয়েনের দুটি ঋণ প্রকল্পের প্রতিশ্রুতি নিয়েও আলোচনা  হয়েছে। তবে বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে “বিগ-বি” (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইনিশিয়েটিভ) প্রকল্প। ২০১৪ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে এই ধারণার সূচনা করেন যা পরবর্তীতে ব্যাপক সম্প্রসারিত হয়। বিশ্লেষকদের মতে, “বিগ-বি”র মূল দর্শন হলো বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান বাণিজ্যিক সংযোগস্থলে পরিণত করা। জাপান এই পরিকল্পনায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করতে আগ্রহী। উল্লেখ্য, ভারত এবং জাপান দুই দেশই হচ্ছে ইন্দোপ্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলগত অংশীদার এবং “বিগ-বি” সেই কৌশলেরই অংশ। ফলে জাপানকে যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের উন্নয়নের বন্ধু বিবেচনা করার যে মিথ প্রচলিত রয়েছে সেটি এখন জনমনে প্রশ্নের উদ্রেক করেছে (প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সম্পর্কে জানতে দেখুন: (BBC Bangla, 'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?)।

২. জাপানের ঔপনিবেশিক মাইন্ডসেট ও মার্কিন স্বার্থকেন্দ্রিক নীতি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপান কেবল একটি আঞ্চলিক শক্তিই ছিল না, বরং এশিয়ার ভূখণ্ডে একটি আগ্রাসী (Invader) ও উপনিবেশবাদী (Colonial) রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ১৮৯৪ সালের প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War) এবং ১৯৩৭ সালের দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ (Second Sino-Japanese War) ছিল জাপানের চরম আগ্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ।  দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জাপানের ভূ-রাজনৈতিক গতিপ্রকৃতিতে আমূল পরিবর্তন আসে। জাপান তার স্বাধীন বৈদেশিক নীতি (Foreign Policy) ত্যাগ করে  আমেরিকার স্যাটেলাইট রাষ্ট্র (Satellite State) হিসেবে  আবর্তিত হতে শুরু করে। স্যাটেলাইট রাষ্ট্র (Satellite State) হলো এমন দেশ, যা অন্য পরাশক্তির নির্দেশ অনুযায়ী নিজেদের নীতি নির্ধারণ করে। পুঁজিবাদী ব্লকের (Capitalist Bloc) অংশ হিসেবে জাপান মার্কিন অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার ওপর নির্ভর করে টিকে রয়েছে এবং আমেরিকার মুক্ত ইন্দো-প্যাসিফিক কৌশলের (Free and Open Indo-Pacific Strategy) হাতিয়ার হিসেবে কাজ করছে। 

৩. বাংলাদেশে জাপানের অগ্রযাত্রা যখন এবং যেভাবে শুরু হয় 

১৯৭১ সালের পর থেকেই বাংলাদেশে জাপানের আনুষ্ঠানিক উন্নয়ন সহায়তা (ODA) কার্যক্রমের শুরু হয়, যা আপাতদৃষ্টিতে একটি উন্নয়নমুখী পদক্ষেপ মনে হলেও এর মূল উদ্দেশ্য ছিল উদীয়মান দক্ষিণ এশীয় বাজারে জাপানি প্রবেশাধিকার নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে (Sphere of Influence) নিয়ে আসা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর সাথে যৌথভাবে গ্রামীণ সংযোগ সড়ক, কালভার্ট ও সেতু নির্মাণের মাধ্যমে জাপান তৃণমূল পর্যায়ে তাদের উপস্থিতি সুসংহত করে, যার মাধ্যমে তারা মূলত নিজস্ব অর্থনৈতিক ও কৌশলগত আধিপত্যের ভিত গড়ে তোলে। জাপানসহ সকল দাতা সংস্থাগুলোর এসব সহায়তার মূল লক্ষ্য বাংলাদেশের টেকসই উন্নয়ন নয়, তাদের নিজেদের স্বার্থে যার একটি বাস্তব উদাহরণ হলো প্রায়  ২৮০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণাধীন অপরিকল্পিত বিমানবন্দর-গাজীপুর বিআরটি (BRT) প্রকল্প শেষপর্যন্ত বাতিল করা হয়েছে (যুগান্তর, ২০ অক্টোবর, ২০২৬: “১৩ বছর ধরে চলা ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক”)। বৈদেশিক সহায়তায় বাস্তবায়িত এই ধরনের প্রকল্পগুলো যদি সত্যিই দেশের প্রয়োজন ও স্থানীয় বাস্তবতার আলোকে হতো, তবে এমন বিপুল অর্থের প্রকল্প বাতিল হতো না। একইভাবে, সত্তরের দশক থেকে গ্রামীণ এলাকায় বাস্তবায়িত অপরিকল্পিত অবকাঠামো পরিবেশগত ও স্থানীয় ভূ-প্রকৃতির বাস্তবতা বিবেচনা না করে যত্রতত্র কালভার্ট ও নিচু রাস্তা নির্মাণের মাধ্যমে স্বাভাবিক পানি নিষ্কাশন পথ রুদ্ধ করে দিয়েছে, যা পরবর্তীতে সারা দেশে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার মারাত্মক সংকট তৈরি করেছে। (উৎস: World Bank Document, https://documents1.worldbank.org/curated/en/545351619839251276/pdf/Concept-Project-Information-Document-PID-Dhaka-Rivers-Ecological-Restoration-Project-P175810.pdf)। ফলে, অবকাঠামোগত সহায়তার আড়ালে জাপান ও বিভিন্ন দাতা গোষ্ঠী মূলত বাংলাদেশের বাজার দখল ও অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরনির্ভরশীলতা তৈরি করেছে, যা দেশে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সঙ্কট সৃষ্ট করেছে।  

৪. ঋণ সহায়তার আড়ালে “সফট পাওয়ার” 

বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে বৈশ্বিক দাতা সংস্থাগুলোর প্রদত্ত ঋণ সহায়তার পেছনে মূলত “সফট পাওয়ার” (Soft Power) বিস্তারের কৌশল কাজ করে। উন্নয়ন সহযোগিতার নামে শুরু হলেও পরবর্তীতে এগুলো সহজ শর্তের ঋণ থেকে কঠোর শর্তযুক্ত বাণিজ্যিক ঋণে রূপ নেয়, যেখানে “টাইড এইড” (Tied Aid)-এর আওতায় ঠিকাদার, কনসালটেন্ট ও যন্ত্রপাতি আমদানির বড় অংশ দাতা দেশগুলোর নিয়ন্ত্রণে চলে যায়। উদাহরণস্বরূপ, জাপানি উন্নয়ন সহযোগী জাইকা (JICA) শুরুতে বাংলাদেশকে ০.১% এর মতো অত্যন্ত কম ও সহজ সুদের হারে কনসেশনাল ঋণ দিলেও সম্প্রতি সুদের হার বাড়িয়ে তা ৩.৫% করেছে (জাতীয় অর্থনীতি, 29 October 2026, “১০ বছরে জাপানের ঋণের সুদহার বেড়েছে ৩৫০ গুণ”)। এছাড়া, জাইকার সহায়তায় বাস্তবায়িত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মেট্রোরেল লাইন-৬ এবং যমুনা রেল সেতু প্রকল্পের মতো মেগা প্রকল্পগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা ও কঠোর শর্তের কারণে কাজের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এভাবে বারবার প্রকল্প বাস্তবায়নের সময় বৃদ্ধির ফলে কনসালটেন্সি ফি ও ব্যবস্থাপনা খরচ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যার সুবিধা সরাসরি দাতা দেশের কনসালট্যান্ট ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো লাভ করছে এবং চূড়ান্ত আর্থিক বোঝা গিয়ে পড়ছে দেশের সাধারণ জনগণের ওপর। ফলে, অন্যান্য দাতা সংস্থা যেমন এডিবি, আইএমএফ, বিশ্বব্যাংকের মত জাপানিজ ঋণের মূল উদ্দেশ্যও হলো সাহায্যের মোড়কে অর্থনীতি এবং রাজনীতিতে “সফট পাওয়ার”  প্রতিষ্ঠা করা।  

৫. অবকাঠামো উন্নয়নের আড়ালে ইন্দো-প্যাসিফিক ভিশন ও ভূরাজনৈতিক স্বার্থ

জাপানকে বাংলাদেশের কেবলই একজন অর্থনৈতিক বন্ধু হিসেবে বিবেচনা করার যে প্রচলিত ধারণা প্রতিষ্ঠিত রয়েছে সেটি এখন গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে; কেননা বাংলাদেশে জাপানের পরিচালিত অবকাঠামো নির্মাণে বাংলাদেশের চেয়ে জাপানের  অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থই বেশি অগ্রাধিকার পাচ্ছে। জাপান বর্তমানে বাংলাদেশের যেসকল মেগা প্রকল্পগুলোতে অর্থায়ন করছে তা অনেকাংশেই মার্কিন নেতৃত্বাধীন “ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক” (FOIP) ভিশন এবং জাপানের “বিগ-বি” (BIG-B) কাঠামোর সাথে সম্পর্কযুক্ত। উদাহরণস্বরূপ, কারিগরি মূল্যায়নে প্রাকৃতিকভাবে সুবিধাজনক ও প্রায় ১৪-১৬ মিটার স্বতঃস্ফূর্ত গভীরতা থাকা সত্ত্বেও সোনাদিয়া দ্বীপের গভীর সমুদ্রবন্দর প্রকল্প বাতিল করা হয় এবং এর পরিবর্তে জাপানি ঋণে কৃত্রিমভাবে ড্রেজিং করে ১৪ কিলোমিটার চ্যানেল কেটে মাতারবাড়ীতে সমুদ্র বন্দর প্রকল্প নির্মাণ করা হয়।  বিশ্লেষকদের মতে, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি মূলত চীনের অর্থায়ন ও নির্মাণ সহায়তায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু ভারতের তীব্র আপত্তি এবং মার্কিন-জাপান-ভারত অক্ষের ইন্দো-প্যাসিফিক কৌশলের কারণে, বঙ্গোপসাগরে চীনের এই কৌশলগত অবস্থান এড়াতে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি বাতিল করা হয় এবং এর পরিবর্তে জাপানকে মাতারবাড়ীতে বন্দর নির্মাণের দায়িত্ব দেওয়া হয় (The Diplomat, 12 October, 2020, “Bangladesh Buries the Sonadia Deep-Sea Port Project”)। জাপানি দাতা সংস্থা জাইকা প্রকল্প চলাকালে প্রাথমিকভাবে প্রায় ১ শতাংশের কম সুদের হারে (এমনকি ২০১৫ সাল পর্যন্ত ০.১% সুদে) এই প্রকল্প বাস্তবায়নে চুক্তিবদ্ধ হলেও পরবর্তিতে তা বাড়িয়ে ২০২৬ সালের এপ্রিলে ৩.০৫% এবং ১ অক্টোবর ২০২৬ থেকে ৩.৫% এ উন্নীত করে যা আগের সুদের হারের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি (The Business Standard, 26 October, 2026, “Bangladesh to seek lower Jica loan rates during PM's Japan visit”)। ফলে, অবকাঠামোগত এই মেগা প্রকল্পের মূল সুফল ও বঙ্গোপসাগরীয় ভৌগোলিক পথ ব্যবহারের সুযোগ পাচ্ছে আমেরিকা, জাপান ও তাদের মিত্র ভারত (বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের সংযোগ নিশ্চিতকরণে), আর অপরদিকে, দীর্ঘমেয়াদী এই বৈদেশিক ঋণের বোঝা ও আর্থিক চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশের জনগণকে। 

৬. বাংলাদেশকে জাপানি রিকন্ডিশনিং পণ্যের স্থায়ী ডাম্পিং স্পটে পরিণত করা  

বাংলাদেশের উৎপাদন ও সেবা খাতকে আত্মনির্ভরশীল করার পরিবর্তে জাপানের অর্থনৈতিক নীতি বাংলাদেশকে তাদের রিকন্ডিশন্ড পণ্যের একটি দীর্ঘমেয়াদী ভোক্তাবাজারে রূপান্তর করেছে। গত কয়েক দশক ধরে দেশের মোট আমদানিকৃত ব্যক্তিগত গাড়ির প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই জাপান থেকে আসা রিকন্ডিশন্ড গাড়ি, যা বাংলাদেশকে তাদের সেকেন্ডহ্যান্ড যানবাহনের প্রধান “ডাম্পিং স্পট” এ পরিণত করেছে এবং এর ফলে, দেশে নিজস্ব কোনো পূর্ণাঙ্গ অটোমোবাইল উৎপাদন শিল্প গড়ে উঠেনি। বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (BAAMA) ও শিল্প বিশেষজ্ঞদের মতে, জাপান বাংলাদেশে কিছু অ্যাসেম্বলিং বা যন্ত্রাংশ সংযোজন প্ল্যান্ট (যেমন প্রগতি ইন্ডাস্ট্রিজের সাথে সিকেডি অ্যাসেম্বলি) গড়ে তুললেও সেটির মূল লক্ষ্য ছিল দেশের সস্তা শ্রম ও বাণিজ্যিক সুবিধা ব্যবহার করে নিজস্ব খরচ কমানো। এ ধরনের সংযোজন প্রক্রিয়ায় কোনো প্রকার মৌলিক প্রযুক্তি হস্তান্তর (Technology Transfer) ঘটেনি; ইঞ্জিন, মূল গিয়ারবক্স ও ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটের (ECU) মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির ওপর জাপানি একচ্ছত্র মালিকানা বজায় রাখা হয়েছে ( বিস্তারিত জানতে পড়ুনঃ “অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা, ২০২১”)। ফলে, যন্ত্রাংশ আমদানি থেকে শুরু করে আফটার-সেলস সার্ভিস ও টেকনিক্যাল মেইনটেন্যান্সের প্রতিটি ধাপে বাংলাদেশকে চিরস্থায়ীভাবে জাপানি পেটেন্ট, সরঞ্জাম ও বিশেষজ্ঞ প্রকৌশলীদের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে, যা দেশের মেধা ও শিল্প খাতের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

৭. বাণিজ্য ঘাটতি এবং জাপানি বাজারের অসমতা 

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের সঙ্গে জাপানের সবসময়ই বিশাল অংকের বাণিজ্য ঘাটতি (Trade Deficit) সৃষ্টি হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ বার্ষিক প্রায় ১৫ থেকে ১৬ কোটি মার্কিন ডলারের পণ্য জাপানে রপ্তানি করে থাকে (য যার প্রায় ৮০ শতাংশই তৈরি পোশাক বা গার্মেন্টস খাতকেন্দ্রিক), পক্ষান্তরে জাপান বাংলাদেশে বিভিন্ন ভারী যন্ত্রপাতি, রিকন্ডিশন্ড গাড়ি, লোহা, ইস্পাত ও কেমিক্যালের নামে বার্ষিক প্রায় ১৮০ থেকে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি করে। এর ফলে জাপানের বাজারে প্রতি বছর বাংলাদেশের প্রায় ১.৫ থেকে ১.৮ বিলিয়ন মার্কিন ডলারের স্থায়ী ও ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি তৈরি হচ্ছে (চ্যানেল 24, ২৬ অক্টোবর, ২০২৬, “জাপানের বাজারে পিছিয়ে বাংলাদেশ, বাণিজ্য ঘাটতি ৭০০ মিলিয়ন ডলার”)। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যানেও এই বিশাল ব্যবধান স্পষ্ট; যেখানে বার্ষিক কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে সোজা জাপানি অর্থনীতিতে চলে যাচ্ছে। জাপানের বিশাল বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার অত্যন্ত সীমিত হওয়ার মূল কারণ হলো জাপানি মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কড়াকড়ি এবং কঠোর নন-ট্যারিফ ব্যারিয়ার (Non-Tariff Barriers) বা টেকনিক্যাল রেগুলেশন। ফাইটোসানিটরি সার্টিফিকেট, পরিবেশগত মানদণ্ড এবং কাস্টমস প্রক্রিয়াকরণের জটিল শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশের পাট, চামড়া কিংবা কৃষিপণ্যের মতো সম্ভাবনাময় পণ্যগুলো জাপানি বাজারে প্রবেশাধিকার পায় না। ফলস্বরূপ, বাংলাদেশের রপ্তানি শুধুমাত্র তৈরি পোশাক পণ্যের ওপরই সীমাবদ্ধ থাকে। জাপান বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে শুধুয়াত্র বাংলাদেশের সস্তা শ্রমের কারণে। আর জাপানি বহুজাতিক কোম্পানিগুলো একতরফাভাবে বাংলাদেশের বাজার দখল করে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়। 

৮. খিলাফত রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি

বাংলাদেশসহ বর্তমান মুসলিম বিশ্বের সেক্যুলার রাষ্ট্রগুলোর কোনো সুনির্দিষ্ট আদর্শিক ভিত্তি এবং সুউচ্চ লক্ষ্য না থাকায়, এগুলোর বৈদেশিক নীতি  পরিচালিত হচ্ছে শক্তিধর ও উপনিবেশবাদী রাষ্ট্রগুলোর অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে। আমাদের দেশের বর্তমান সেক্যুলার বৈদেশিক সম্পর্কের শূন্যতা এবং লক্ষ্যহীনতা আমাদের দেশকে উপনিবেশবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর একটি অধীনস্থ রাষ্ট্রে (Sub-ordinate state) পরিণত করেছে। এর ফলে আমাদের বৈদেশিক সম্পর্ক ও নীতিগুলো স্বাধীনভাবে নির্ধারিত না হয়ে কলোনিয়াল রাষ্ট্রগুলো (Colonial State) এবং তাদের স্যাটেলাইট রাষ্ট্রগুলোর (Satellite State) স্বার্থ ও এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমেই কেবল পরিচালিত হচ্ছে। পক্ষান্তরে, খিলাফত রাষ্ট্রের বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হয় অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে উম্মাহকে শক্তিশালী করার এবং ইসলামের সুমহান আদর্শ  বহিঃর্বিশ্বে বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিকভাবে উপস্থাপন  করার সুনির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে। এই দৃষ্টকোন থেকে খিলাফত রাষ্ট্র কখনই পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র হবে না; বরং এটি গোটা বিশ্ববাসীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে এবং ইসলামের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে বহিঃর্বিশ্বে সরাসরি সক্রিয় ভূমিকা পালন করবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেছেন, “আর আমরা তো আপনাকে পুরো মানবতার জন্যই কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না”  (সূরা সাবা : ২৮)। সুতরাং খিলাফত রাষ্ট্রের বৈদেশিক নীতির মূল লক্ষ্য হলো বহিঃর্বিশ্বে ইসলামের শ্রেষ্ঠত্ব ও নেতৃত্ব প্রতিষ্ঠা করা, কোনো আধিপত্যবাদী পরাশক্তির তাঁবেদারি করা নয়।  এ সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “ইসলাম সর্বদা উচ্চাসনে থাকবে, এর ওপর আর কাউকে স্থান দেওয়া হবে না” (সুনান দারা কুতনী : ৩৬২৪) । সুতরাং খিলাফত রাষ্ট্র ইসলামের সুমহান বাণীকে বহির্বিশ্বে সুউচ্চে তুলে ধরার দৃষ্টিভঙ্গি থেকে বর্তমান জাপান, চীন কিংবা অন্যান্য অ-যুদ্ধরত (Non-Belligerent) রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্থাপন করবে। এ বিষয়ে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালা বলেছেন, “আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না সে সব লোকের সাথে ন্যায়বিচার ও সদাচরণ করতে, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন” (সূরা আল-মুমতাহিনা : ৮)। এই নীতির আলোকে খিলাফত রাষ্ট্রর সাথে উন্নত প্রযুক্তি শেয়ারিং এর বিনিময়ে চীন কিংবা জাপানের  সাথে সম্পর্ক হতে পারে। তবে খিলাফত রাষ্ট্র কেবল অর্থনৈতিক বা প্রযুক্তিগত সম্পর্কের মাঝেই সীমাবদ্ধ থাকবে না, বরং চীন ও জাপানের মতো রাষ্ট্রগুলোকে তাদের নিজ নিজ ভূখণ্ডে মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ করতে বাধ্য করবে। কারণ খলিফা হলেন সমগ্র উম্মাহর অভিভাবক এবং তিনি জনগণের কল্যাণ ও নিরাপত্তার ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহর রাসূল (সা.) এই বিষয়ে বলেছেন, “সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তোমরা নিজ অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং জনগণের ওপর নিযুক্ত ইমাম বা খলিফা হচ্ছে তার অধীনস্থ জনগণের দেখাশোনার ব্যাপারে দায়িত্বশীল এবং তিনি তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন” (সহিহ মুসলিম, হাদিস নং ১৮২৯)। তাছাড়া, বর্তমান জাপানের সাথে তৎকালীন  উসমানী খিলাফতের সুসম্পর্কের  ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে। উসমানী খিলাফতের শাসনামলে ১৮৯০ সালে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ জাপানের সাথে কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য জাপানি সম্রাটের দরবারে “আর্তোগুল” (Ertuğrul) নামক যুদ্ধজাহাজ ও প্রতিনিধিদল প্রেরণ করেছিলেন, যা অ-যুদ্ধরত জাতির সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত।  

পক্ষান্তরে, আমেরিকা কিংবা ব্রিটেনের মতো যে সমস্ত রাষ্ট্র সরাসরি মুসলিমদের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যুক্ত (বেলিজারেন্ট রাষ্ট্র), খিলাফত রাষ্ট্র তাদের সাথে যুদ্ধ ব্যতীত অন্য কোনো সম্পর্ক রাখবে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেছে, “আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা তোমাদের বিরুদ্ধে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে অথবা বের করতে সহায়তা করেছে” (সূরা আল-মুমতাহিনা: ৯) । 

এই নীতির আলোকেই খিলাফত রাষ্ট্র বৈদেশিক সম্পর্ক স্থাপন করবে এবং ইসলামের নেতৃত্ব, সার্বভৌমত্ব এবং মুসলিম উম্মাহর আত্মমর্যাদা প্রতিষ্ঠা করবে। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা বলেছে, “তিনিই তাঁর রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে অন্য সমস্ত দ্বীনের ওপর বিজয়ী করেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে” (সূরা আস-সাফ : ৯) । 

    -    মোঃ জাফর আহমেদ, অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষক

Previous Post Next Post