১১ অক্টোবর ২০২৬, বিডিনিউজের খবরে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। শনিবারের এ হামলা বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের তৃতীয় হামলা ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি (বিস্তারিত জানতে পড়ুন: (https://bangla.bdnews24.com/world/a2q9a6s4xl)।
বর্তমান সৌদি ইয়েমেন সংঘাত দীর্ঘদিনের। ইয়েমেনে আন্তর্জাতিক সংঘাত শুরু হয় ১৯৬০-এর দশক থেকে। এই সংঘাতে একদিকে রয়েছে ইয়েমেনের সাবেক উপনিবেশিক শক্তি ব্রিটেন এবং অন্যদিকে নব্য উপনিবেশিক শক্তি আমেরিকা। প্রতিটি উপনিবেশিক শক্তিরই নিজস্ব আঞ্চলিক ও স্থানীয় মদদপুষ্ট শক্তি রয়েছে। ১৯৭৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মূলত আলী আবদুল্লাহ্ সালেহের মতো নিজেদের এজেন্টদের মাধ্যমে ইয়েমেনের উপর ব্রিটেনের প্রভাব সুসংহত হয়েছিল। এরপর আবদরাব্বুহ মানসুর হাদি (Abdrabbuh Mansour Hadi) সেই ভূমিকা পালন করে। পরবর্তী সময়ে আমেরিকা ইয়েমেনে হস্তক্ষেপ করার জন্য তার সৌদি এজেন্টকে নির্দেশ দেয়। এর ফলে ২০১৫ সালে “অপারেশন ডেসিসিভ স্টর্ম” শুরু হয় এবং সৌদি আরবের নেতৃত্বে তথাকথিত “বৈধতা সমর্থনকারী জোট” গঠিত হয়। কিন্তু বাস্তবে এর উদ্দেশ্য ছিল হুথি গোষ্ঠীকে সমর্থন করা। তাছাড়া, আমেরিকা ইরানের মাধ্যমে হুতিদের অস্ত্র দিয়ে সমর্থন জুগিয়েছে যাতে তারা শক্তির জোরে ইয়েমেনের উপর আধিপত্য বিস্তার করতে পারে।
সুতরাং, বর্তমান সৌদি-হুতি সংঘাত মুসলিমদের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট কোন সংঘাত নয়, বরং এটি আমেরিকা ও ব্রিটেনের মধ্যকার সাম্রাজ্যবাদী প্রক্সি যুদ্ধের অংশ, যার মূল লক্ষ্য ইয়েমেনে ব্রিটিশ প্রভাব খর্ব ও তাদের অনুগত গোষ্ঠীগুলোকে (যেমন, ব্রিটিশ দালাল সংযুক্ত আরব আমিরাতের মদদপুষ্ট সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল [STC]) নির্মূল করে মার্কিন প্রভাব প্রতিষ্ঠা করা। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও হুতি উভয় পক্ষই মূলত মার্কিন প্রক্সি হিসেবে কাজ করছে, যার কারণে হুতিরা বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বর্বরোচিত হামলা চালিয়ে ১২ মুসলিমকে হত্যা করলেও নিজেদেরকে মক্কা-মদীনার স্বঘোষিত রক্ষাকর্তা দাবি করা সৌদি আরব হুতিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি!! এমনকি, সৌদি আরব হুমকির মুখে পড়া সত্ত্বেও মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত পাকিস্তান ও তুরস্কের যৌথ সামরিক জোট কোনো সামরিক হস্তক্ষেপ করেনি, যা প্রমাণ করে এই জোটগুলোর উদ্দেশ্য মুসলিম উম্মাহ্’র স্বার্থ রক্ষা নয় বরং এর উদ্দেশ্য মার্কিন স্বার্থ হাসিল। তাছাড়া, ইয়েমেনের হুথিরা ইরানের একটি শক্তিশালী মদদপুষ্ট প্রক্সি হওয়া সত্ত্বেও, আমেরিকা ও সৌদি আরব তাদের বিরুদ্ধে কোন ধরণের পদক্ষেপ নেয়নি, যেমনটি তারা ইরাক, সিরিয়া ও লেবাননে ইরানের অন্যান্য মদদপুষ্ট প্রক্সির বিরুদ্ধে নিয়েছে। অধিকন্তু, সৌদি আরব তার নিজের নিরাপত্তার স্বার্থে আমেরিকার সাথে অনেকগুলো প্রতিরক্ষা চুক্তি করেছে। এই বিষয়ে গত, ৫/১০/২০২৬ তারিখে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ইউরোপ সফরে সাংবাদিকদের বলেছে, “সৌদি আরবের সঙ্গে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং আমরা সেই চুক্তিতে করা আমাদের অঙ্গীকারগুলো পূরণ করব” (arabnews.com, 05/10/2026, “Rubio says US will honor Saudi security commitments amid Yemen fighting”)। অথচ, সৌদিতে হুতিদের হামলার ১১ দিন পার হয়ে গেলেও আমেরিকা কোন পদক্ষেপ নেয়নি। অধিকন্তু, রয়টার্স ১৩/৯/২০১৬ তারিখে তিনটি সূত্রের বরাতে জানায় যে, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলে।” ট্রাম্প তাকে “আমার একজন ভালো বন্ধু” হিসেবে উল্লেখ করে বলে, “আমি শুধু এটুকুই বলতে পারি যে, সবকিছু ঠিকঠাক ও চমৎকারভাবে সম্পন্ন হবে। সবকিছু খুব ভালো হবে।” এর অর্থ হলো, এই হামলার পিছনে ট্রাম্পের যোগসাজশ রয়েছে, অর্থাৎ তার সবুজ সংকেতেই এই হামলা হয়েছে যাতে ইয়েমেনের অভ্যন্তরে ব্রিটিশ গোষ্ঠীগুলোকে উৎখাতে তার দালাল সৌদি কর্তৃক সামরিক আগ্রাসনের বৈধতা তৈরি হয়।
এই দালাল শাসকরা মুসলিম উম্মাহ্’র জন্য এক নিদারূণ অভিশাপ, যারা উপনিবেশবাদীদের স্বার্থে লড়াই করে কিন্তু গাজার গণহত্যার ব্যাপারে নীরব থাকে! বর্তমান সৌদি-হুতি সংঘাত স্পষ্ট করে দেয়, একই বিশ্বাস, একই ভূখণ্ড এবং একই পতাকার নিচে বসবাসকারী ঐক্যবদ্ধ মুসলিমদের জন্য জাতীয়তাবাদের ভিত্তিতে কৃত্রিম বিভক্তি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এই সকল দালাল শাসকরা উপনিবেশবাদীদের চাপিয়ে দেয়া জাতীয়তাবাদের বিষবাষ্প যারা সামান্য অর্থ ও পদের লোভে মুসলিম ভূখন্ডে মার্কিন-ব্রিটেনের উপনিবেশবাদ কায়েমের একেকটি পিলারের ভূমিকা পালন করে এবং মুসলিমদের ব্যবহার করা হয় উপনিবেশবাদীদের স্বার্থ হাসিলের জ্বালানী। উপনিবেশিক শক্তির তৈরি করা এই জাতীয়তাবাদী সীমানা মুসলিম উম্মাহ্‘কে শক্তিহীন করে দিচ্ছে, যার ফলে আজ কাফির-মুশরিক ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিমদের উপর ইচ্ছে মতো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আগ্রাসন চালাচ্ছে। রাসূলুল্লাহ্ (সাঃ) এ বিষয়ে বহু আগেই সতর্ক করে বলেছেন, “অনতিবিলম্বে এমন সময় আসবে যখন বিভিন্ন জাতিগোষ্ঠী তোমাদের উপর আক্রমণ করার জন্য একে অপরকে এমনভাবে আহ্বান করবে যেমন ভোজনকারীরা খাবার বোঝাই পাত্রের দিকে একে অপরকে আহ্বান করে থাকে” (সুনান আবু দাউদ, হাদিস: ৪২৯৭)। অথচ, এই উপনিবেশবাদী শক্তি মার্কিন-ব্রিটেনের আধিপত্য চিরতরে চূর্ণ করে দেয়া মুসলিমদের জন্য হতো কেবল সময়ের ব্যাপার যদি মুসলিম দেশগুলো ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতো এবং তাদের সমুদ্রসীমা ও প্রণালীগুলো উপনিবেশবাদীদের জন্য বন্ধ করে দেয়া হত, তাদের জন্য জ্বালানি তেল সরবরাহ স্থগিত করা হতো এবং এবং মুসলিম ভূখণ্ডে স্থাপিত তাদের সামরিক ঘাঁটিগুলো চীরতরে গুটিয়ে দেয় হতো। কিন্তু সেটি ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ না মুসলিমরা তাদের উপর চেপে বসা দালাল শাসকদের উৎখাত করে এবং তাদের উপর আরোপিত কৃত্রিম সীমান্ত ও জাতীয়তাবাদের শৃঙ্খল ভেঙে ফেলে এবং তাদের একমাত্র রক্ষাকবচ খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়া’লা বলেছেন, “তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে, তিনি অবশ্যই তাদেরকে জমিনে খিলাফত (শাসন কর্তৃত্ব) দান করবেন, যেমন তিনি দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য সুদৃঢ় করবেন তাদের দ্বীনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পর অবশ্যই তাদেরকে নিরাপত্তা দান করবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপরও যারা কুফরি করবে, তারাই অবাধ্য” (সূরা আন-নূর : ৫৫)।
- মোঃ জাফর আহমেদ, অর্থনীতি এবং রাজনীতি বিশ্লেষক
