বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু



খবর:

বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে ১৩ দিনব্যাপী ‘টাইগার লাইটনিং-২০২৬’ শুরু হয়েছে। রবিবার (১৯ জুলাই, ২০২৬) সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই যৌথ প্রশিক্ষণ সামরিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিকে আরো শক্তিশালী করবে। এটি শুধু একটি সামরিক প্রশিক্ষণ নয়, বরং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। (https://www.kalerkantho.com/online/national/2026/07/19/1713535)

মন্তব্য:

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে নিরাপত্তার জন্য একমাত্র হুমকি, সেখানে তাদের সঙ্গে সামরিক মহড়া পরিচালনা করে কার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে? আমেরিকা এমন একটি রাষ্ট্র যে নিজের ভূরাজনৈতিক স্বার্থে একের পর এক মুসলিম দেশের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে, তাদের সাথে কৌশলগত বা সামরিক অংশীদারিত্বের মাধ্যমে আমাদের জন্য কি নিরাপত্তার নিশ্চয়তা থাকতে পারে? বরং এ ধরনের সামরিক মহড়া আমাদের দেশকে পরোক্ষভাবে মার্কিন সাম্রাজ্যবাদী নীল নকশার অংশ বানিয়ে তোলা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিবে। বিশ্বব্যাপী আমেরিকা এখন একটি “অনৈতিক রাষ্ট্র” (Unethical State) হিসেবে পরিচিতি লাভ করেছে। মার্কিন পররাষ্ট্রনীতিতে নৈতিকতা, কিংবা স্থায়ী মিত্রতার কোনো স্থান নেই; তার নীতিই হচ্ছে নিজের সাম্রাজ্যবাদী স্বার্থসিদ্ধির জন্য বিশ্বব্যাপী জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দেয়া, দুর্বল রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব হরণ করা এবং মিত্র রাষ্ট্রগুলোকে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবহার করে পরবর্তীতে তাদের নিঃস্ব অবস্থায় পরিত্যাগ করা। উদাহরণস্বরুপ, ইরান যুদ্ধে, আমেরিকা তার মিত্র দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করে ইসরাইলে মোতায়ন করেছে। তাছাড়া, ইরান দশকের পর দশক ধরে আমেরিকান বলয়ে অবস্থান করে তার ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের সহায়ক ভূমিকা পালন করলেও তার আগ্রাসী যুদ্ধের হাত থকে রেহাই পায় নি। মার্কিন বোমার আঘাতে ইরানের শীর্ষ নেতাদেরকে এক চরম অপমানজনক মৃত্যুবরণ করতে হয়েছে। আমেরিকা এতটাই কাওয়ার্ড যে ইরানের সাথে যুদ্ধ বিরতি করে মাত্র কয়েক দিনের মাথায় তা ভঙ্গ করে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে। তাহলে এই রাষ্ট্রের উপর কেন এত অন্ধ নির্ভরতা?

অধিকন্তু, আমেরিকার অনেক মিত্র দেশ তার উপর সিকিউরিটি নির্ভরশীলতা থেকে বের হয়ে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা গড়ে তোলার চিন্তা করছে। উদাহরণস্বরুপ, ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলো “Strategic Autonomy” বা কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি গ্রহণ করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের “স্ট্র্যাটেজিক কম্পাস” (Strategic Compass)-এর মতো কাঠামোর মাধ্যমে নিজস্ব স্বাধীন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক গড়ে তোলার বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করেছে। তাহলে, আমাদের দেশের শাসকরা কেন এই বাস্তবতা অনুধাবন করতে পারছে না? উপরন্তু, মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো বিশ্বজুড়ে ইসলাম এবং মুসলিম পুনর্জাগরণকে নিজেদের প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটহেগসেথ তার এক বক্তব্যে বলেছে, “সুন্নি হোক বা শিয়া, আমাদের শত্রু হলো ইসলাম।” (Video Link: https://www.instagram.com/reel/DaVBG1WjEsV/)

প্রশ্ন হচ্ছে, মার্কিন সামরিক এবং অর্থনৈতিক কাঠামো প্রত্যাখ্যান করার জন্য এটাই কি যথেষ্ট নয়? তদোপরি, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলোর সঙ্গে এ ধরনের সামরিক মহড়া ও নিরাপত্তাজোট গঠন সম্পূর্ণ নিষিদ্ধ ও আত্মঘাতী। আল্লাহ্ (ﷻ) পবিত্র কুর’আনে আমাদেরকে সতর্ক করে বলেছেন, “হে মুমিনগণ! তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তবে সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ্ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না” [সূরা আল-মায়েদা : ৫১]। আমাদের প্রকৃত নিরাপত্তা কখনোই পশ্চিমা ক্রসেডার পরাশক্তিগুলোর জোটের ওপর নির্ভর করে অর্জিত হতে পারে না; বরং তা নিহিত রয়েছে মুসলিমদের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রব্যবস্থা খিলাফতের মধ্যে। খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব (রা.) তার এক বক্তব্যে বলেছেন, “আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ্ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন; সুতরাং আমরা যদি ইসলাম ব্যতীত অন্য কিছুর মধ্যে সম্মান ও নিরাপত্তা অন্বেষণ করি, তবে আল্লাহ্ আমাদের লাঞ্ছিত করবেন।”

    -    মোঃ জাফর আহমেদ

Previous Post Next Post