কমিকস বা পর্দার গল্পে যখন দেখি পিটার পার্কার তার পুরনো পরিচিতদের স্মৃতি থেকে মুছে যাওয়ার পরও নিঃসঙ্গতাকে সঙ্গী করে নতুনভাবে পথ চলা শুরু করেছে, তখন মনে হতে পারে এটাই বোধহয় জীবনের রিয়েল ট্র্যাজেডি জয় করার উপায়। "ব্র্যান্ড নিউ ডে" বা এজাতীয় পপ কালচার ন্যারেটিভগুলো মূলত দেখায় কীভাবে একজন একা মানুষ নিজের দায়িত্ববোধ কাঁধে নিয়ে সামনে এগিয়ে চলে, যা আপাতদৃষ্টিতে খুব ইন্সপায়ারিং মনে হয়। তবে সমস্যা হলো, এই ধরনের গল্পগুলো নিঃসঙ্গতার আসল কারণ (Root cause) নিয়ে কখনো কথা বলে না এবং এগুলো কেবল উপসর্গ নিয়ে নাড়াচাড়া করে। ফলে দিনশেষে এটি একটি কসমেটিক সলিউশন দেয় যেখানে হিরো একা লড়াই করে সিস্টেমের মধ্যে মানিয়ে নেয়, কিন্তু যে অমানবিক সিস্টেম মানুষকে একা করে দিচ্ছে, তার বিরুদ্ধে এটি কোনো মৌলিক প্রশ্ন তোলে না।
পপ কালচারের এই সীমাবদ্ধতার পেছনের শেকড়টি আরও গভীরভাবে বুঝতে হলে আমাদের তাকাতে হবে সেকুলারিজমের দিকে, যার হাত ধরে প্রমোট করা হয়েছে "ব্যক্তি স্বাধীনতা" বা পার্সোনাল ফ্রিডমের ধারণা। সেকুলারিজম মানুষকে এই মিথ্যা আশ্বাস দেয় যে মানুষ তার অস্তিত্বের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং তার প্রতিটি ইচ্ছা বা প্রবৃত্তি পূরণ করাই তার জন্মগত প্রাকৃতিক অধিকার (Natural right)। কিন্তু এই ধারণার ফলশ্রুতিতে যখন সমাজের প্রতিটি মানুষ নিজেদের ব্যক্তি স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতাকে সমাজের সম্মিলিত কল্যাণের চেয়েও উপরে স্থান দেয়, তখন পরিবারের মতো বন্ধনগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। প্রত্যেকে যখন কেবল নিজের সুখ, স্বাচ্ছন্দ্য আর ক্যারিয়ার নিয়ে অন্ধের মতো ব্যস্ত হয়ে পড়ে, তখন স্বামী-স্ত্রী, পিতা-মাতা কিংবা ভাই-বোনের মতো মৌলিক সামাজিক এককগুলোর পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতা পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
সেকুলারিজমের এই চরম ব্যক্তিকেন্দ্রিকতা থেকেই সরাসরি জন্ম নিয়েছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদী আদর্শ এবং ইনডিভিজুয়ালিজম, যা সমাজকে কিছু বিচ্ছিন্ন ব্যক্তির ভিড় বা মার্কেটপ্লেস হিসেবে বিবেচনা করে। এই নির্মম পুঁজিবাদী ব্যবস্থায় সবাই সবার প্রতিদ্বন্দী বা প্রতিপক্ষ (Competitor) হয়ে যায়, যেখানে অন্যের অধিকার কেড়ে বা পিষে নিজের স্বার্থ উদ্ধার করাই হয়ে ওঠে জীবনের চূড়ান্ত লক্ষ্য। ফলস্বরূপ, যেখানে প্রতিটি মানুষকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ভেবে চলার শিক্ষা দেয়া হয়, সেখানে একটি সুস্থ কমিউনিটি বা ঐক্যের বন্ধন তৈরি হওয়া তো দূরের কথা, পারস্পরিক সহানুভূতিও চিরতরে মরে যায়। আর এই নিরন্তর ইঁদুর দৌড়ের বাজারে আজকের তরুণেরা কোনো রক্ত-মাংসের মানুষ নয়, বরং কর্পোরেট চাকার নিঃসঙ্গ যন্ত্রাংশ হয়ে বেড়ে উঠছে।
ধর্মনিরপেক্ষ চিন্তাবিদেরা মানুষকে কেবল পশুপাখির মতো জৈবিক চাহিদাসম্পন্ন ও প্রবৃত্তি-সর্বস্ব প্রাণী হিসেবে সংজ্ঞায়িত করতে চাইলেও, মানুষের রিয়েল প্রকৃতি এর চেয়ে বহু গুণে মহৎ ও গভীর। পশুপাখিরা কেবল তাৎক্ষণিক প্রবৃত্তি বা শারীরিক চাহিদার দ্বারা চালিত হলেও মানুষ তার চেয়ে অনেক উর্ধ্বে, কারণ মানুষের ভেতরে কাজ করে সৃষ্টিকর্তাকে আনুগত্য করার তাগিদ বা Sanctification instinct। মানুষ কখনোই বিচ্ছিন্ন বা একা থাকতে চায় না; বরং মানুষ জন্মগতভাবেই একটি সমাজের অংশ হতে চায়, যেখানে সবার চিন্তা, বিশ্বাস ও অনুভূতি এক সুতোয় গাঁথা থাকবে এবং সবাই মিলে একটি যৌথ নিরাপত্তা ও ভালোবাসার চাদরে বসবাস করবে।
মানুষের এই সহজাত চাহিদাকে টিকিয়ে রাখতে এবং আজকের এই পুঁজিবাদী জাঁতাকলে পিষ্ট তরুণ সমাজকে বাঁচাতে হলে পপ কালচারের ফিকশনাল হিরোদের কৃত্রিম সান্ত্বনার উপর ভরসা করলে চলবে না। পুঁজিবাদী ও সেকুলার সিস্টেমের এই সর্বগ্রাসী সংকট থেকে তরুণদের রক্ষা করতে পারে একমাত্র একটি সর্বাঙ্গীন ও সৃষ্টিকর্তা প্রদত্ত জীবনবিধান তথা ইসলাম, যা এমন এক সত্তার পক্ষ থেকে এসেছে যিনি সকল প্রকার মানবীয় সীমাবদ্ধতা, স্বার্থপরতা ও পক্ষপাতিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। ইসলাম ব্যক্তিবাদ বা ইনডিভিজুয়ালিজমের বিষবাষ্প চিরতরে দূর করে একটি সুদৃঢ় ঐক্যবদ্ধ চিন্তা ও আবেগের ভিত্তিতে সমাজ গঠন করে, যেখানে রক্ত সম্পর্কের মর্যাদা, পরিবারের স্থিতিশীলতা এবং সমাজে একে অপরের প্রতি দায়বদ্ধতা প্রাধান্য পায়। তরুণেরা পুঁজিবাদী ইঁদুর দৌড়ের বলি হওয়ার জন্য জন্ম নেয়নি, বরং তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ; তাই ব্যক্তিগত স্বাধীনতার নামে এই আত্মঘাতী নিঃসঙ্গতা ও দাসত্ব থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ সমাজ গড়তে হলে আমাদেরকে অবশ্যই ইসলামী জীবনাদর্শের দিকে ফিরে যেতে হবে। ইসলামে সামষ্টিকতার সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায় নিম্নোক্ত হাদিসটি থেকে, নু’মান বিন বাশীর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) বলেছেন: “মুমিনগণ পারস্পরিক ভালোবাসা, দয়ার্দ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো; যদি তার চোখ ব্যথাতুর হয়, তবে সমস্ত দেহ ব্যথা অনুভব করে, আর যদি তার মাথা ব্যথা করে, তবে সমস্ত দেহ ব্যথা অনুভব করে।” [মুসলিম তার সহীহ গ্রন্থে এটি বর্ণনা করেছেন]
- তানজিল আহমেদ, ইংরেজী মাধ্যম স্কুলের শিক্ষক
