বাংলাদেশে “মক্কা প্যাক্টের” আলোচনা যেন থামছেই না! বাংলাদেশের রাজনৈতিক বোদ্ধা ও বুদ্ধিজীবিরা এখন দুই পক্ষে বিভক্ত। এক পক্ষ বলছে যেকোন মূল্যে এই জোটে যোগ দেওয়া উচিত; কারণ: এতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরী হবে। আরেক পক্ষ বলছে, এই জোটে যোগ দেয়া উচিত নয়; কারণ: এতে ভারত নাখোশ হবে, ইরান অসন্তুষ্ট হবে এবং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরী হবে। দুই পক্ষেই তাদের মতামতের পক্ষে আরো নানান যুক্তি ও বিশ্লেষণ হাজির করছে। আর এই সামরিক জোটের নামের মধ্যে ‘মক্কা’ শব্দ থাকার কারণে অনেকে দ্বিতীয় কোন চিন্তা না করেই এই জোটে যোগদানের পক্ষে অবস্থান নিচ্ছেন বলে সামাজিক মাধ্যমে প্রতীয়মান হচ্ছে। ফলে, এই বিষয়টি একটু গভীরে প্রবেশ করে বিশ্লেষণের দাবি রাখে।
“মদীনা সনদের নাম ব্যবহার করে প্রতারণার” নতুন রূপ
মক্কা প্যাক্টে ‘মক্কা’ নাম ব্যবহারের পেছনে কারণ কি? এই চুক্তি সাক্ষরের জন্য এত শহর থাকতে কেন তারা মক্কাকে বেছে নিল? মুসলিম বিশ্বের বিভিন্ন শাসকরা সাধারণ মুসলিমদের খুশি করতে প্রায়ই “মদীনার সনদ” দিয়ে দেশ পরিচালনার কথা বলে। অথচ আদতে তারা দেশ পরিচালনা করে সেকুলার পুঁজিবাদ দিয়ে এবং তাদের নিজেদের খেয়াল-খুশি অনুসরণ করে। মক্কা প্যাক্ট ঠিক এরকমই একটা বিষয়। যদিও এই চুক্তির বিষয়বস্তুতে তারা ইসলাম, আল্লাহ্ ও তাঁর রাসূলের দিকনির্দেশনা অনুসরণ, মুসলিম উম্মাহ্’র নিরাপত্তা এরকম একটি শব্দও যুক্ত করেনি। তারা তাদের সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে ‘ইসলাম’ শব্দটি উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছে, এবং এর পরিবর্তে তারা কেবল “ঐতিহাসিক সম্পর্কের” কথা উল্লেখ করেছে। যদিও ইসলামী খিলাফতের অধীনে তারা কোন এক সময় ঐক্যবদ্ধ ছিল, এটা ছাড়া তাদের আর কোন ঐতিহাসিক সম্পর্ক নেই।
এটা স্পষ্ট এই জোট বিশ্বব্যাপী কিংবা মধ্যপ্রাচ্যের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে গঠন করা হয়নি। কারণ যা তৈরিই হয়নি কুর‘আন-সুন্নাহ্ আর আল্লাহ্’র আদেশের অনুসরণ করে, তা কিভাবে মুসলিমদের রক্ষায় বাধ্যবাধকতা অনুভব করবে? তাছাড়া, আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা কাফির-মুশরিকদেরকে মুসলিমদের প্রকাশ্য শত্রু হিসেবে সংজ্ঞায়িত করেছেন, অথচ মক্কা চুক্তি এই সংজ্ঞাকে ধারণ করেনি এবং কোন শত্রুকে চিহ্নিত করেনি। কোন শত্রুকে চিহ্নিত না করে কিভাবে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত হবে?
সুতরাং, মক্কা চুক্তিকে সন্দেহের চোখে দেখা কোন ধর্মপ্রান মুসলিমের জন্য অমূলকতো নয়ই, বরং তাদেরকে গভীরভাবে ভেবে দেখতে হবে মক্কার প্রতি মুসলিমদের আবেগ ও ভালবাসাকে ব্যবহার করে এই জোটের মাধ্যমে মুসলিম ভূখন্ডগুলোর উপর আমেরিকার নিয়ন্ত্রণ ও স্বার্থকে বজায় রাখতে মুসলিমদেরই অর্থ, ভূমি ও রক্তকে ঢাল হিসেবে ব্যবহারের কোন আয়োজন করা হচ্ছে কি না?
হিলারীর “স্মার্ট ডিপ্লোমেসির” ধারাবাহিকতা
২০০৯ সালে হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর “স্মার্ট ডিপ্লোমেসি” বা “স্মার্ট পাওয়ার” নীতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল, যা ছিল আগের বুশ প্রশাসনের অতিমাত্রায় মার্কিন নিজস্ব সামরিক শক্তি প্রয়োগের নির্ভরতার নীতি থেকে আলাদা। এর মূল কৌশল হল কোন “ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল” কাজ সরাসরি নিজে না করে কৌশলগত মিত্রতা, চুক্তি, দালাল, চাতুরী, লোভ ও ভীতি এগুলোর সমন্বয়ে অন্য দেশকে দিয়ে সেই কাজ করানো, যা আমেরিকার স্বার্থকে সুরক্ষা দেয়। এই নীতির ফলে আফগান যুদ্ধে মার্কিন নীতিতে পরিবর্তন আসে এবং কৌশলের মারপ্যাঁচে ও দালালদের সহায়তায় পাকিস্তানের সামরিক বাহিনীকে পুরোদমে এই যুদ্ধে জড়িয়ে ফেলে আমেরিকা। যার ফলস্বরূপ পাকিস্তানকে বিপুল অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যার ফলাফল দেশটিকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের স্বীকারোক্তি অনুযায়ী, এই নীতিই দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে “ছুড়ে ফেলে দেওয়ার” বস্তুতে পরিণত করেছে। (‘US Used Pakistan Then Threw Away Like Toilet Paper’: Khawaja Asif's Big Admission; NDTV, Feb 11, 2026)।
পররাষ্ট্রমন্ত্রী হয়ে হিলারি ক্লিনটন বলেছিল: “For ‘reconciliation’ in Afghanistan to succeed, Pakistan will have to be part of the process. Pakistan's civilian and military leadership must join the US and take “decisive steps” against Afghan Taliban militants”. এটা পরিষ্কার যে, “স্মার্ট ডিপ্লোমেসি”-এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কৌশলগত অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে আফগান যুদ্ধে জড়িয়ে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত এর ভয়াবহ মূল্য পাকিস্তানকেই বহন করতে হয়েছে এবং এখনো হচ্ছে। আফগানিস্তানে মার্কিন আগ্রাসনে পাকিস্তান জড়িত হওয়ার ফলে অন্তত ১,০০,০০০ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন এবং এই যুদ্ধের পরিণতিতে ২০০১ সাল থেকে পাকিস্তানের অর্থনীতির যুদ্ধকেন্দ্রীক মোট ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ১৫০ বিলিয়ন ডলারের বেশি। (Dawn, June 4, 2026; For over two decades, Pakistan has been locked in a war, not of its choosing but one that it cannot escape)।
আরব বসন্তের প্রেক্ষিতে ইসলামী খিলাফতের আশু প্রত্যাবর্তনকে ঠেকিয়ে দিতে “সিরিয়া যুদ্ধে” তুরষ্ক ও রাশিয়াকে ঠিক একইভাবে “স্মার্ট ডিপ্লোমেসি” দিয়ে জড়িয়ে ফেলেছিল আমেরিকা। এর ফলশ্রুতিতে উভয় দেশই সিরিয়ায় সরাসরি সামরিক অপারেশন পরিচালনা করেছে এবং বিভিন্ন পক্ষকে অস্ত্র ও রসদ সরবরাহ করেছে, যা সিরিয়ার সংঘাতকে আরও রক্তাক্ত, দীর্ঘায়িত ও জটিল করেছে। রুশ বিমানবাহিনী বেসামরিক এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে এবং তুরস্কের সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি (SNA) ব্যাপক হত্যাযজ্ঞ ও লুটপাট চালানোর পাশাপাশি তুরষ্কের সামরিক বাহিনী সিরিয়ার অভ্যন্তরে অপারেশন ইউফ্রেটিস শিল্ড, অপারেশন অলিভ ব্রাঞ্চ ও অপারেশন পিস স্প্রিং পরিচালনা করে। এভাবেই “স্মার্ট ডিপ্লোমেসি” ব্যবহার করে অন্যদেশের সৈন্য ও গোলবারুদের উপর ভর করে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় খিলাফতের উত্থানকে ঠেকিয়ে দিতে পেরেছিল এবং যার ফলে দেশটি মধ্যপ্রাচ্যে নিজ স্বার্থ ও নিয়ন্ত্রণকে এখনো ধরে রাখতে পেরেছে। আর, ইউক্রেন যুদ্ধের কথা না বললেই নয়, যার ব্যাপারে বলা হয়: U.S. would fight Russia till the last Ukrainian soldier!
মক্কা চুক্তিতেও একই “স্মার্ট ডিপ্লোমেসির” অনুসরণ
মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের “Burden-Sharing” নীতি মূলত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের “অর্থনৈতিক বোঝা” উপসাগরীয় দেশগুলোর উপর চাপানোর একটি কৌশল হিসেবে সর্বপ্রথম সামনে আসে। ২০২৬ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় দেশগুলোকে দুটি বিকল্প দিয়েছিল; এই দেশগুলোকে সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধ চালিয়ে যেতে ৫ ট্রিলিয়ন ডলার প্রদান করতে হবে, কিংবা যুদ্ধ শেষ করতে ২.৫ ট্রিলিয়ন ডলার প্রদান করতে হবে। (Middle East Eye; 22 March 2026)। এর কিছুদিন পর ট্রাম্প আবার বলে মার্কিন যুক্তরাষ্ট্র ‘মধ্যপ্রাচ্যের ‘অভিভাবক’ বা হরমুজ প্রনালীর ‘নিরাপত্তা রক্ষী’হতে পারে, তবে এর বিনিময়ে অঞ্চলটির মোট আয়ের ২০ শতাংশ যুক্তরাষ্ট্রকে দিতে হবে। (The New York Times; June 14, 2026)।
এরই ধারাবহিকতায় হরমুজে অচলাবস্থা, আমেরিকার মিসাইল ইন্টারসেপ্টর স্টকপাইল ৮০% নি:শেষ হওয়ার খবর, যুদ্ধ বন্ধে ও হরমুজ খুলে দেয়া নিয়ে ট্রাম্পের আকুতি ও আবোল-তাবোল কথাবার্তার মধ্যেই তুরষ্ক, পারিকস্তান ও সৌদি আরব মিলে ‘মক্কা চুক্তি’ করে সামরিক জোট গঠনের ঘোষণা দিল। যে ঘোষণায় ইসলামের কোন উপাদান নেই, আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা কর্তৃক ঘোষিত মুসলিমদের শত্রুর বিষয়ে কোন বর্ণনা নেই, কাফির-সাম্রাজ্যবাদিদের কথা উল্লেখ নেই, সর্বোপরি যেই জোটকে ট্রাম্প স্বাগত জানিয়েছে। যখন এই জোটে বাংলাদেশ যোগদান করলে বাংলাদেশের কোন নিরাপত্তা হুমকি তৈরী হবে না—এই মর্মে মার্কিন দূতাবাসের সাবেক কোন কূটনীতিক ব্যাখ্যা ও যুক্তি প্রদান করছে, তখন বুদ্ধিমানদের বুঝে নিতে হবে “মক্কা চুক্তি” কিংবা “মক্কা সামরিক জোট” হল মার্কিনীদের advanced level-এর “স্মার্ট ডিপ্লোমেসি”। যার মাধ্যমে আমেরিকা মধ্যপ্রাচ্যে তার নতুন নিরাপত্তা কাঠামো বাস্তবায়ন করছে যাতে চীনের সাথে সংঘাতে এই অঞ্চলকে তার একটি প্রবেশপথ এবং অভিযান পরিচালনার কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করা যায়।
বাংলাদেশের কি “মক্কা জোটে” যোগ দেওয়া উচিত?
ডিপ্লোমেসির সার্বজনীন সূত্র হল “Displaying action and concealing aim”। এই সূত্র সফলভাবে প্রয়োগ করার সক্ষমতা যেকোন রাষ্ট্রের কর্তৃত্বশীল ও শক্তিশালী হয়ে উঠার পিছনের একটি আবশ্যিক কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতিতে এই সূত্র বহুবার সফলভাবে প্রয়োগ করেছে এবং এখনো করে যাচ্ছে। সুতরাং, কোন রাজনীতিবিদ কিংবা বুদ্ধিজীবির যদি এই রাষ্ট্রটির যেকোন কূটনৈতিক কর্মকান্ডকে এই সূত্রের আলোকে বিশ্লেষণ করার সক্ষমতা বা সদিচ্ছা না থাকে তাহলে দেশের জাতীয় স্বার্থ কিংবা রাজনীতি নিয়ে তার কথা বলা বা সমাধান উপস্থাপন করাই উচিত না। জনগণের উচিত এই ধরনের বক্তাদেরকে পরিহার করা কিংবা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা।
পরিশেষে, বাংলাদেশ কিংবা বিশ্বব্যাপী মুসলিমদের নিরাপত্তার সমাধান ন্যাটোর Article 5 এর মত ধারাযুক্ত কোন নতুন জোট নয়, বরং প্রয়োজন খিলাফত রাষ্ট্রের ইসলামী সংবিধানের Article 189-কে অনুসরণ করা। কুর‘আন-সুন্নাহ্’র অকাট্য দলীলের ভিত্তিতে হিযবুত তাহ্রীর কর্তৃক প্রণীত খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধানের Article 189 (1)-এ বলা হয়েছে: “ইসলামী বিশ্বের বর্তমান রাষ্ট্রগুলোকে এমনভাবে দেখা হবে যেন তারা একটি অভিন্ন রাষ্ট্র, তাই তারা পররাষ্ট্র নীতির অধীনে পড়বে না। তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্রনীতির বাস্তবতা বিবেচনা করা হবে না। বরং, এ রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করে একটি একক রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে”। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন: “আর নিশ্চয়ই এই (মুসলিম) উম্মাহ্ এক উম্মাহ, এবং আমিই তোমাদের (এক) রব; অতএব তোমরা কেবল আমাকেই ভয় কর” (সূরা আল-মুমিনুন : ৫২)। মুসলিম উম্মাহ্ হল সমগ্র মানবজাতির মধ্যে আল্লাহ্’র বাছাইকৃত একটি ‘একক উম্মাহ্’; যাদের প্রভু এক, যাদের রাসূল এক, যাদের কুর‘আন এক, যাদের কালিমা এক, যাদের ভূমি এক, যাদের যুদ্ধ এক, যাদের শান্তি এক, যাদের সম্মান এক।
“মক্কা চুক্তি” অনুসারে এই জোটের এক দেশে আক্রমণ হলে তা বাকি দেশের উপর আক্রমণ হিসেবে “গণ্য হবে” (তবে এখানে শর্ত হচ্ছে: আক্রান্ত দেশ যদি সাহায্য চায় এবং চুক্তিবদ্ধ দেশ যদি সেই আহ্বানে সাড়া দেয়)। অন্যদিকে, খিলাফতের সংবিধানের Article 189 বলছে: “পুরো মুসলিম বিশ্ব ও এর সবগুলো দেশ মূলত একটা রাষ্ট্রের অংশ”। এই আর্টিকেল অনুসারে সকল মুসলিম ভূখন্ডের সকল সামরিক বাহিনী, সকল কৌশলগত স্থান ও স্থাপনা, সকল জ্বালানী, কৃষি, বনজ ও সামুদ্রিক সম্পদ, সকল বিজ্ঞানী, সকল গবেষক, সকল নারী ও পুরুষ একজন মাত্র খলিফা’র নেতৃত্বের অধীনে থাকবেন এবং খলিফা নিজে হবেন সেই সম্মিলিত সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। বিচারবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা চিন্তা করে দেখুক দুটি বিকল্পের মধ্যে কোনটি অধিক উত্তম ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর।
যদি কেউ Article 189-এর বাস্তবায়নকে অসম্ভব মনে করে থাকেন, তাহলে তিনি ভেবে দেখুন যে ছোট্ট হেরা গুহার সেই ঐশী বাণীর অনুসারীরা ৩০ বছরের মধ্যে পারস্য-বাইজেন্টাইন সাম্রাজ্যকে জয় করে নিবে, একদিন বাংলার বরকতময় জমিনেও আগমন করবে, শত শত বছর অর্ধ-পৃথিবী শাসন করবে ও বিশ্বরাজনীতি একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করবে এই বিষয়টিকে তৎকালীন মক্কার আবু জাহেল কিংবা ওয়ালীদ ইবনে মুগীরার মত নেতৃস্থানীয় ও শিক্ষিত লোকেরাও অসম্ভবই মনে করত!
“নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে তাদের জন্য, যারা চিন্তা করার ‘সক্ষমতা’ রাখে” (সূরা আর-রাদ : ৩)।
- রিসাত আহমেদ, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক
