লাভ-ক্ষতির অহেতুক বিতর্কের বদলে শারী‘আহ্‌ বিধান বাস্তবায়নে প্রয়োজন চটজলদি সিন্ধান্ত গ্রহণের ক্ষমতা



মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভূক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারলেও, তড়িঘড়ি সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। "মক্কা জোটে যোগদান: বাংলাদেশের কৌশলগত বিকল্পসমূহ" শীর্ষক সংলাপে এমন অভিমত ব্যক্ত করা হয়। (https://en.prothomalo.com/bangladesh/vhiozozdur)।

মুসলিম উম্মাহ্‌ ও তার ভূখণ্ডের নিরাপত্তার মতো অস্তিত্ব রক্ষার বিষয়ে আর কতকাল এমন প্রলম্বিত বিতর্কের মহড়া চলবে? উম্মাহ্‌’র গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলো-যেখানে ইতিমধ্যে সর্বজ্ঞানী ও সর্বপ্রজ্ঞাময় আল্লাহ্‌ (ﷻ) পরিষ্কারভাবে শারী‘আহ্‌ বিধান প্রদান করেছেন, সেখানে যান্ত্রিক দর্শন বা দৃষ্টিভঙ্গি (mechanical philosophy) প্রয়োগ করা এক প্রকার মানসিক ব্যাধি। শারী‘আহ্‌’র অকাট্য নির্দেশ হলো—ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একজন মাত্র শাসকের অধীনে সমগ্র উম্মাহ্‌ ও তার ভূখন্ডগুলোকে একীভূত করা। শারী‘আহ্‌ জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুসলিম উম্মাহ্‌‘কে অসংখ্য জাতি-রাষ্ট্রে বিভক্তিকরণকে সম্পূর্ণ হারাম করেছে। অধিকন্তু, দখলদার কাফিরগোষ্ঠীকে বিতাড়িত করে অধিকৃত ইসলামি ভূখণ্ড পুনরুদ্ধারে মুসলিমদের সামরিক বাহিনীগুলোকে একত্রিত করে একযোগে অভিযান পরিচালনা করা শারী‘আহ্‌’র স্পষ্ট নির্দেশ, যেমনটি তারা মুসলিমদেরকে নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত করেছিল। 

সুতরাং, যে জোট হয়েছে মার্কিন স্বার্থরক্ষায়, যা জাতি-রাষ্ট্রে বিভক্তি থাকাকে ধারণ করে, এবং সর্বোপরি ফিলিস্তিনসহ অধিকৃত মুসলিম ভূখণ্ডসমূহ হতে কাফিরগোষ্ঠীকে বিতাড়নের কোন উদ্দেশ্য যার নাই, সেটা নিয়ে এতো লম্বা ডিবেটের কী কিছু থাকতে পারে? 

উপনিবেশবাদীদের দালাল শাসকেরা নিজেদের সিদ্ধান্তকে 'স্বাধীন' হিসেবে জাহির করতে এসব যান্ত্রিক দর্শনের আশ্রয় নেয়। তাই প্রতিটি মুসলিম দেশে তথাকথিত বিশেষজ্ঞদের হাজির করা হয়, যারা পশ্চিমাদের ত্রুটিযুক্ত উপযোগবাদ (utilitarianism) নামক চিন্তার উপর দাঁড়িয়ে লাভ-ক্ষতির হিসাব কষে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে। ঔপনিবেশিক শক্তিগুলো নিজেরাই মুসলিমদের এই যান্ত্রিক তর্কে জড়িয়ে রাখতে চায়, যেন তারা চিন্তাগতভাবে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়ে থাকে এবং স্পষ্ট শারী‘আহ্‌ বিধান ও হালাল-হারামের সীমারেখাকে ভুলে যায়।

অন্যদিকে, খোলাফায়ে রাশেদীনের শাসনপদ্ধতি প্রমাণ করে যে, ইসলামি নেতৃত্বের আসল শক্তি হলো শারী‘আহ্‌ বিধান কার্যকরে চটজলদি সিদ্ধান্ত গ্রহণ ও তীক্ষ্ণ প্রত্যুৎপন্নমতিতা (سرعة البَديهَة)। এর ফলে মুসলিম উম্মাহ্‌ নীতিগত বিভ্রান্তিতে সময় নষ্ট না করে কীভাবে সর্বাধুনিক পরিকল্পনা ও কৌশলে আদেশ বাস্তবায়ন করা যায়, সেদিকে শক্তি প্রয়োগ করতে পারে। অতএব, মুসলিম বিশ্বের রাজনীতিবিদ, নীতি-নির্ধারক, সামরিক অধিনায়ক ও প্রভাবশালী মহলের উচিত অ-প্রয়োজনীয় তাত্ত্বিক বাহাস ত্যাগ করে শারী‘আহ্‌’র বিধানগুলোর বাস্তব প্রয়োগে নিজেদের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করা।

    -    সংগৃহিত ও অনুবাদকৃত

Previous Post Next Post