হিউম্যান মাইন্ডের বাইনারি গেম বনাম দ্য আল্টিমেট ট্রুথ: আমরা কি আসলেই কোন কাজের ভালো বা মন্দ নির্ধারণ করতে পারি?

আমাদের জীবনে প্রতিনিয়ত আমাদের সিদ্ধান্ত নিতে হয় কোন কাজটা করবো আর কোন কাজটা করবো না। সকালে চায়ের সাথে চিনি খাবো? নাকি খাবো না? বন্ধুদের সাথে হাসিমুখে কথা বলবো নাকি Nonchalant (ভাবলেশহীন)  একটা ভাব নিবো? পরীক্ষা হলে চিটিং করবো নাকি করবো না? প্রতিটি পদেই কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমাদের জীবনে কি করা উচিত বা কি না করা উচিত, এইসব ব্যাপারে আমরা প্রতিনিয়ত সোশাল মিডিয়ার algorithm এর মাধ্যমে অনেক কিছু শুনি। নিচে তার কিছু উদাহরণ দেয়া হল:

১। "সিগমা" আদর্শ

সোশ্যাল মিডিয়ার রিলস স্ক্রল করলেই টমি শেলবি বা অ্যান্ড্রু টেটের মতো "মেইন ক্যারেক্টার" বা "সিগমা" হওয়ার যে ক্রেজ দেখা যায় তা আমাদের মধ্যে এক ইনস্ট্যান্ট হাইপার-ফোকাস ও আনস্টপেবল গ্রোথ হ্যাক তৈরি করে। পিয়ার প্রেসারকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ক্যারিয়ার বা স্কিল ডেভেলপমেন্টে ফুল-পাওয়ারে লেগে পড়া এবং যেকোনো সিচুয়েশনে "বস্ মুভ" দেয়ার এই কনফিডেন্স সত্যি গেম-চেঞ্জার মনে হয়। ভোর ৪:৩০ টায় ঘুম থেকে উঠা, "লোনলি উলফ" ডিসিপ্লিন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে রাতারাতি ভাগ্য বদলের মন্ত্র শুনতে তো ভালোই লাগে। আমরা স্যোশাল মিডিয়া থেকে শিখি যে মানসিক দৃঢ়তা দিয়ে সকল প্রকার বৈষম্যগুলোকে পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব। তাই আমরা সিগমা পুরুষ (Sigma Male) হতে চাই, “ম্যাট্রিক্স” (The Matrix) ভাঙ্গতে চাই, হাস্টল কালচার / গ্রাইন্ডসেটে অভ্যস্ত হতে চাই, ২৪ ঘণ্টা কাজ করে, আমরা আরাম-আয়েশ ত্যাগ করে এবং “জীবনের লক্ষ্য” অর্জনের জন্য কঠোর পরিশ্রমকে একমাত্র পথ হিসেবে মেনে নিয়ে ড্রপশিপিং, ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে রাতারাতি ধনী হতে চাই, লোনলি উলফ (Lonely Wolf) হতে চাই।

হিরো হতে তো ভালোই লাগে, কিন্তু এই ২৪/৭ কি মেইন ক্যারেক্টার হিসেবে থাকা পসিবল? এটার তো একটা প্রিপারেশন আছে। আমার কাছেই সবসময় সব সমস্যার সমাধান থাকতে হবে। আমাকে সবসময় তটস্থ থাকতে হবে যেন আমার কোন দুর্বলতা যেন কারো চোখে ধরা না পড়ে। কিন্তু মানুষতো দুর্বল। তার তো সীমাবদ্ধতা আছে। যেমন সে কি নিজে সব বিষয়ে জ্ঞান রাখে? তার কি কখনো কারো পরামর্শ দরকার হয় না? এখন সমাজে যদি আমরা সবাই লোন উলফ হয়ে যাই তাহলে এটাকে কি কোন বাসযোগ্য সমাজ বলা যাবে যেখানে সবাই সবার কম্পিটিটর হয়ে যাবে? 

২। একমাত্র টাকা দিয়ে সুখ কেনা যায় (Only Money can buy happiness)

আগে যখন আমাদের জিজ্ঞেস করা হতো, তোমরা জীবনে কি হতে চাও? তখন আমরা বলতাম ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি। এখন যদি কোন তরুণকে জিজ্ঞেস করি, তুমি জীবনে কি হতে চাও? সে বলবে টাকা কামাতে চাই। যেমন Wall Street মুভিতে গর্ডন গেকো বলেছিল “Greed is good", বা হলিউড অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন বলেছিল, "যে বা যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের আসলে কখনো টাকাই ছিল না।" এই কথাগুলো আমাদের লোভী হতে ও যেকোন উপায়ে টাকা কামাতে উৎসাহী করে, যখন দেখি জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে ফিনল্যান্ড টানা বেশ কয়েক বছর ধরে এক নম্বরে রয়েছে এবং তাদের per capita income ৬০,১৩০ ডলারের কাছাকাছি তখন তো আরো বিশ্বাস হয় যে টাকাই সুখের মূল।

কিন্তু ইউরোপীয় হেলথ ডেটা অনুযায়ী ফিনল্যান্ডের এই "সুখ"-এর ভেতরের গল্পটা বেশ অদ্ভুত ও জটিল; বিশ্বের সবচেয়ে সুখী দেশ হওয়া সত্ত্বেও ফিনল্যান্ডে অ্যান্টি-ডিপ্রেসেন্ট বা সাইকোট্রপিক ওষুধ ব্যবহারের হার বেশ উঁচুতে, ফিনল্যান্ডের এই প্যারাডক্স পরিষ্কার প্রমাণ করে যে উচ্চ জিডিপি বা মাথাপিছু আয় আপনাকে কোনো ইউটোপিয়ান বা পরম সুখ কিনে দিতে পারে না; এটি বড়জোর জীবনযাপনের একটি কাঠামোগত নিরাপত্তা ও মৌলিক স্বস্তি নিশ্চিত করে, তবে মানুষের ভেতরের অস্তিত্বের হাহাকার, একাকীত্ব বা মানসিক যন্ত্রণা দূর করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এগুলো দেখে আমরা আবার কনফিউজড হয়ে যাই। মনে হয় তাহলে তো মনে হয় টাকা মানেই সব না। 

৩।  Not everything has to make sense

ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পারি হাইপার-অপ্টিমাইজড প্রোডাক্টিভিটি ও Identity crisis-এর চাপে ভেঙে পড়ার পরিবর্তে "স্কিবিডি" বা "৬-৭"-এর মতো অর্থহীন মানসিক রিফ্লেক্স ব্যবহার করার প্রধান সুবিধা হলো এটি মস্তিষ্কের জন্য একটি জরুরি সার্কিট ব্রেকার বা মানসিক ঢাল হিসেবে কাজ করে। তাছাড়া পিকি ব্লাইন্ডার্সের অভিনেতা কিলিয়ান মারফি বলে যে, intellectual rationalization চেয়ে instinct-কে প্রাধান্য দিতে হবে।

তবে এই অর্থহীনতাকে চিন্তা প্রক্রিয়া হিসেবে ব্যবহারের বড় নেতিবাচক দিক হলো এটি দীর্ঘমেয়াদে বাস্তব সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার বদলে এক ধরণের পলায়নপরতা বা এভোয়েডেন্স তৈরি করতে পারে। যখন কোনো কঠিন সামাজিক বা অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য স্ট্র্যাটেজি সাজানোর পরিবর্তে কেবল Random অর্থহীন শব্দ দিয়ে মস্তিষ্ককে সাময়িক স্বস্তি দেওয়া হয়, তখন তা জীবনের প্রকৃত সমস্যাগুলোর স্থায়ী সমাধান বা ক্রিটিক্যাল থিংকিংয়ের পথকে বাধাগ্রস্ত করে। এছাড়া, অতিমাত্রায় এই মানসিক রিফ্লেক্সের উপর নির্ভরতা মানুষের গভীর চিন্তাশক্তিকে ভোঁতা করে দিতে পারে এবং জটিল বাস্তবতাকে সামলানোর সক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে তুলতে পারে।

তাহলে কি ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে অর্থহীন কর্মকান্ডে জড়িয়ে যাওয়া উচিত? নাকি চিন্তাশক্তি ভোতা হয়ে যাওয়ার আগেই আমাদের পরীক্ষা করতে হবে আমাদের নিকট এলগরিদমের ছুড়ে দেয়া বিভিন্ন চিন্তাসমুহ সম্পর্কে? 

আমাদের আত্মপরিচয় সংকটের মূল কারণ:

আমাদের এই অবস্থার মুল কারণ হচ্ছে, আমাদের মতই দুর্বল মানুষদের কাছ থেকে আমরা ভালো বা মন্দের বিচার করার মানদন্ড নিচ্ছি। এখন প্রশ্ন হল Human Mind দিয়ে কি তবে কোন কাজের ভালো বা মন্দ নির্ধারণ করা যায়? Human mind কেন subjectivity তৈরি করে? কেন আমরা কোন একটা বিষয়ে objective সিদ্ধান্তে পৌঁছাতে পারি না? এটা বুঝতে হলে আগে human mind-এর কিছু red flags বুঝতে হবে।

1. Human mind is literally just biased

Human mind পুরাটাই surrounding দিয়ে programmed। একদম algorithm-এর মতো। আমরা যদি নিজেদের জেনারেশনের লাইফস্টাইলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সোশ্যাল মিডিয়া reels, content, আর influencer-দের কনটেন্ট দিয়ে আমাদের thinking pattern পুরাই shape হয়ে যাচ্ছে, আর সবার different judgement তৈরি হচ্ছে। যেমন কেউ ইনস্টায় কয়েকটা "sigma edit" দেখলো যেমন "You need nobody", "emotions make u weak", "stay alone, build yourself", তখন তার মাথায় গেঁথে যাচ্ছে high value alpha male হওয়া মানেই emotionally detached আর nonchalant থাকা। এইটাই তখন তার "truth" হয়ে যাচ্ছে, কারণ algorithm যা ফিড করেছে সে সেটা নিয়ে নিচ্ছে।

আবার যেই ট্রেন্ড ভাইরাল হয়, আমরা সেটার পিছনে হুমড়ি খেয়ে পড়ি। যেমন recently ৮০'র দশকের Retro look ট্রেন্ড ভাইরাল হলো, আর সবাই সেই লুকে এডিট করা ছবি পোস্ট করা শুরু করলো। মানে literally একটা algorithm ঠিক করে দিচ্ছে আমাদের fashion, lifestyle, এমনকি values পর্যন্ত। human mind যখন surrounding দিয়ে constantly biased হচ্ছে, তখন সে আর neutral থাকতে পারছে না আর তার মাথা থেকে আসা judgement-ও বাধ্যতামূলকভাবে biased হচ্ছে। 

কারণ প্রত্যেকের algorithm তাকে শুধু সেই content-ই দেখাচ্ছে যেটা তার existing bias-কে reinforce করে, এটাকে বলে echo chamber। মানে human mind নিজে থেকে truth খুঁজে বের করছে না, বরং algorithm যা feed করছে, সেটাকেই সে truth মনে করে নিচ্ছে। So literally আমাদের "opinion" অনেকাংশে ঠিক করে দিচ্ছে একটা কোম্পানির recommendation engine, আমাদের নিজের reasoning না।

2. Human mind-এর judgement সময়ের সাথে সাথে পুরোটাই পাল্টে যায়

মডার্নিজমের সময় মানুষ ভেবেছিল human Reason দিয়েই Truth ডিফাইন করা সম্ভব। কিন্তু পোস্টমডার্নিজমে এসে সেই একই মানুষ বলছে যে, "Absolute Truth বলে কিছু নেই, Truth is relative!" আর যেটা আজকে Moral মনে হয়, সময়ের সাথে সাথে সেটাই immoral হয়ে যেতে পারে (আর উল্টোটাও হতে পারে)। যেমন sports-এ doping-কে যুগ যুগ ধরে ধরে সবচেয়ে বড় "cheating" মনে করা হত, এটা সবচেয়ে বড় অপরাধ হিসেবে ধরা হত। এইটার জন্য athlete-দের medal কেড়ে নেয়া হতো, career শেষ করে দেয়া হতো। কিন্তু এই মে (২০২৬) মাসে লাস ভেগাসে লঞ্চ হলো "Enhanced Games" যেটা একদম Olympics-এর style-এ একটা event, যেখানে athlete-রা open-ভাবে PED (steroid, growth hormone) ইউজ করে compete করে, কোনো doping test-ই নাই। যেটা গতকালও ছিল unforgivable cheating, আজ সেটাই হয়ে গেছে একটা legit, hype, billion-dollar industry। So doping morally right নাকি wrong, এই আলোচনাটাই human mind পাল্টে দিচ্ছে time-এর সাথে সাথে।  

২০২৩-এ ChatGPT বের হওয়ার পরপরই NYC-সহ বড় বড় স্কুল ডিস্ট্রিক্ট এটাকে ব্যান করে দিয়েছিল, ধরেই নিয়েছিল এটা মানেই "cheating"। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই একই ব্যান তুলে নেয়া হয়, আর ২০২৫ নাগাদ ৬০%-এর বেশি টিচার নিজেরাই ক্লাসে AI ইউজ করা শুরু করে দেয়। যেটা আগে "academic dishonesty" ছিল, সেটাই এখন "normal, encouraged tool"। অথচ আবার ২০২৬-এ এসে child-development আর screen-time নিয়ে নতুন উদ্বেগে অনেক স্কুল আবার ban ফিরিয়ে আনছে। এইটা literally তিনবার flip করলো তিন বছরে। banned থেকে embraced, সেখান থেকে banned again। এটাই human mind-এর judgement, এখানে কোনো consistent standard নাই, শুধু vibe শিফট হতে থাকে।

Western society-তে আরেকটা clean example হল vaping। কয়েক বছর আগেও vape/disposable e-cigarette মার্কেটিং করা হতো "cool, harmless, cigarette-এর healthier alternative" হিসেবে যেখানে colorful flavor, sleek design, একদম youth culture-এর অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এই একই জিনিস এখন ইউকে-তে (২০২৫ সাল থেকে) সম্পূর্ণভাবে ব্যান করে দেয়া হয়েছে, কারণ এটাকে এখন বলা হচ্ছে "youth public health crisis"। যেটা কালকে "cool lifestyle choice" ছিল, আজকে সেটাই "শিশুদের ক্ষতিকর নেশা" হয়ে গিয়েছে। এটা আবারও প্রমাণ করে, human mind-এর moral standard শুধু trend আর data বদলানোর সাথে সাথে বদলে যায়।

3. Human mind কোন কাজের ব্যাপারে judgment দেওয়ার capacity-ই রাখে না

Human mind দুইটা জিনিসকে judge করার চেষ্টা করে: Matter আর Action। কিন্তু আসলে সে শুধু Matter-এর ব্যাপারেই judgement দিতে পারে, কারণ Matter sense করা যায়। যেমন মার্কেটে এখন BYD-র ইলেক্ট্রিক গাড়ি ট্রেন্ডিং। আমরা এই গাড়িটা দেখে সহজেই বলতে পারি এর engine reliability, braking performance, build quality কেমন। কারণ এসব tangible জিনিস। একই বিষয় যেকোনো খাবারের ক্ষেত্রেও সত্য যেমন, honey is sweet, lemon is sour, salt is bitter. এগুলো বলা সহজ, কারণ এদের নিজস্ব properties আছে।

কিন্তু human mind-এর একটা বিশাল limitation হলো যে সে কোনো Action-কে judge করতে পারে না, কারণ কোন কাজের কোন measurable properties নাই এবং এটা কোনো tangible জিনিস না। Killing, Abortion, rape, homosexuality এগুলো শুধুই "action"। এগুলাকে একটা External basis ছাড়া right বা wrong বলার কোনো উপায় নাই, কারণ এদের সেই characteristic-ই নাই।

তাহলে human mind এই action-গুলাকে judge করবে কীভাবে? Short answer হল যে সে পারেই না judge করতে। Human mind শুধু matter judge করতে পারে, action না। Confusion দূর করতে একটা AI-generated content-এর example ধরা যাক। একটা AI দিয়ে বানানো art বা essay দেখে বলতে পারি এটার quality ভালো না খারাপ, sharp নাকি blurry, coherent নাকি nonsense। কারণ সেই content-টা একটা "matter", যার নিজস্ব measurable properties আছে।

কিন্তু "AI দিয়ে কারো নাম ব্যবহার করে fake ভিডিও (deepfake) বানানো"- এই action-টা right নাকি wrong, সেটা আমরা matter-এর মতো measure করে বলতে পারবো না। আর  ঠিক এই কারণেই দুনিয়াজুড়ে deepfake নিয়ে আইন এক জায়গায় এক রকম, আরেক জায়গায় আরেক রকম। কারণ সবাই নিজের নিজের "perspective" দিয়ে action judge করার চেষ্টা করছে, এখানে কোনও fixed standard নাই।

তাহলে আমাদের কাজের criteria সেট করবে কে?

যেহেতু, মানব মস্তিষ্ক সত্য-মিথ্যা, ভাল-মন্দ, নৈতিকতা-অনৈতিকতার মাপকাঠি সেট করতে সক্ষম না, তাহলে এই মাপকাঠি আসলে কে ঠিক করবে? একটা বাহ্যিক উৎস ছাড়া এইটা বোঝার কোনো পথ নাই। আর এই বাহ্যিক উৎস শুধুমাত্র স্রষ্টা ছাড়া আর কেউ হতে পারে না, কারণ তিনি-ই একমাত্র সত্তা যিনি শুধু মানুষের কাজের মাপকাঠিই না, বরং মানুষ, জীবন ও মহাবিশ্বের প্রতিটি বিষয়ে চূড়ান্ত জ্ঞান রাখেন। কোনটা ভালো আর কোনটা মন্দ, এটা শুধু তিনিই বলতে পারেন। আর স্রষ্টা প্রদত্ত মাপকাঠিতে কোনো সাংঘর্ষিকতা, বৈপরিত্য, বা পার্থক্য থাকার সুযোগই নেই, কারণ তিনি সব ধরনের সীমাবদ্ধতার ঊর্ধ্বে — তিনি আসমান, জমিন, আর প্রতিটা সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ের ব্যাপারে চূড়ান্ত জ্ঞান রাখেন। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, "যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি তো সূক্ষ্মজ্ঞানী, সম্যক অবগত" [সূরা মুলক : ১৪]।

তাই কোন কাজ সঠিক না ভুল, ভালো না মন্দ, নৈতিক না অনৈতিক তা নির্ধারণ করার একমাত্র যুক্তিযুক্ত মাপকাঠি হচ্ছে, আল্লাহ্‌ প্রদত্ত মাপকাঠি। তাই, কোন কাজ ভালো না খারাপ, এটা একমাত্র আল্লাহ্‌ বলতে পারবেন। সুখের প্রকৃত মানে কি, মানুষের জীবনের উদ্দেশ্য কি এসবও একমাত্র তিনিই নির্ধারণ করতে পারবেন। সর্বজনীন সত্য (Absolute Truth) অবশ্যই বিদ্যমান, আর সেই সত্য সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞান অর্জন করাও সম্ভব। ইব্রাহিম (আ.)-এর ঘটনা দেখলে আমরা দেখবো, তিনি একটা নক্ষত্র দেখে ভাবলেন এটাই তাঁর রব, কিন্তু সেটা অদৃশ্য হয়ে গেলে বুঝলেন এটা হতে পারে না। তারপর চাঁদ, তারপর সূর্য দেখতে গিয়ে একই জিনিস repeat হলো। শেষমেশ তিনি উপলব্ধি করলেন নক্ষত্র, চাঁদ, সূর্য সবই সীমাবদ্ধ আর পরনির্ভরশীল; কিন্তু প্রকৃত সৃষ্টিকর্তা কখনো সীমাবদ্ধ বা পরনির্ভরশীল হতে পারেন না। তখনই তিনি বুঝলেন আল্লাহ্‌’ই সবকিছুর স্রষ্টা, আর তিনিই অনাদি, অনন্ত এবং স্বয়ংসম্পূর্ণ। কুরআনও এই একই বুদ্ধিবৃত্তিক পদ্ধতি অবলম্বনের পথ দেখায়: "নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং দিন ও রাতের আবর্তনের মধ্যে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন রয়েছে" [আলি-ইমরান : ১৯০]।

    -    তানজিল আহমেদ, লেখক একজন ইংরেজী মাধ্যম স্কুলের শিক্ষক
Previous Post Next Post