২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলো রিপোর্ট করে, “বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এ চুক্তিতে স্বাক্ষর করেন”। বিস্তারিত জানুন: https://en.prothomalo.com/bangladesh/393bm2fwoh
যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বের উপর তার একচ্ছত্র পারমাণবিক আধিপত্য বজায় রাখতে চায়—যার অতীতে জাপানের বেসামরিক নাগরিকদের উপর পরমাণু অস্ত্র প্রয়োগের ইতিহাস রয়েছে, এবং সম্প্রতি যারা পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে এবং পারমাণবিক অস্ত্র প্রয়োগের মাধ্যমে ইরানের মুসলিমদেরকে নিশ্চিহ্নের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র তাদের তথাকথিত 'কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা'কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যাতে মুসলিম রাষ্ট্রগুলো কোনো পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা (Nuclear Deterrence) অর্জন করতে না পারে। আর পাকিস্তানের মতো রাষ্ট্রে যেখানে কিছুটা ভিন্নতা দেখা যায় সেখানে তাদের মূল লক্ষ্য যাতে এসব দেশ যুক্তরাষ্ট্র ও তার দুই অনুগত শক্তি—হিন্দু রাষ্ট্র ভারত ও অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে প্রতিযোগিতায় আসতে না পারে।
রাসূলুল্লাহ্ ﷺ-এর সুন্নাহ্ আমাদেরকে সামরিক শক্তিকে এমন এক উচ্চতায় উন্নীত করার মূলনীতি দেয়, যা শ্রেষ্ঠত্ব এমনকি পূর্ণ আধিপত্য অর্জনের নিশ্চয়তা দেয়। তলোয়ার ও ঢালের চরম ঘাটতি নিয়ে বদরের যুদ্ধ পরিচালিত হওয়ার পর, রাসূলুল্লাহ্ ﷺ পরনির্ভরশীল না থেকে স্থানীয় পর্যায়ে ভারী অস্ত্র উৎপাদনের সুদৃঢ় সক্ষমতা গড়ে তোলেন। তিনি নিজেই মানজানিক (ক্যাটাপুল্ট) ও সাঁজোয়া যানের (সিজ ট্যাংক) মতো সামরিক উদ্ভাবনের প্রত্যক্ষ তত্ত্বাবধান করেন। এই বরকতময় সুন্নাহ্ অনুসরণের মাধ্যমেই শতাব্দীকাল ধরে ইসলামি রাষ্ট্র বিশ্বের যালিম ও স্বৈরাচারীদের উপর নিজেদের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল। টিপু সুলতানের মহীশূর রকেট, মুহাম্মদ আল-ফাতিহ এর বিশালাকার সুপার-ক্যানন এবং উসমানীয় নৌবাহিনীর টর্পেডো শত্রুদের অন্তরে ত্রাসের সঞ্চার করেছিল।
বাংলাদেশের মুসলিমদের উচিত যুক্তরাষ্ট্র ও অন্যান্য কাফির ঔপনিবেশিক শক্তির সাথে সম্পাদিত সমস্ত সামরিক চুক্তি ছিন্ন করার দাবি তোলা, যা কাফিরদের সামরিক আধিপত্যকে সুসংহত করে রেখেছে। বাংলাদেশের মুসলিমদের মধ্যে মেধাবী সন্তান-সন্ততির কোনো অভাব নেই, যারা বর্তমানে বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত। এই মেধাবীদের উচিত নবুয়তের আদলে খিলাফতের ভিত্তি স্থাপন করা, যেন তা অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতে রাসূলুল্লাহ্ (সাঃ)-এর সেই সুন্নাহ্’কে পুনরুজ্জীবিত করে যা হচ্ছে: চূড়ান্ত পরাজিত করার আগেই শত্রুর অন্তরে ভীতির সঞ্চারের কৌশলগত সক্ষমতা অর্জন করা।
