হলি রোমান এম্পায়ার থেকে জাতিসঙ্ঘ: মুসলিম জাতির বিশ্ব-ভাবনার সেকাল একাল

১৯৪৫ সালে জাতিসঙ্ঘ প্রতিষ্ঠার পর থেকে এর সাধারণ অধিবেশনে ভাষণ দিয়ে “ইতিহাস সৃষ্টির” ইতিহাস অনেক পুরনো! ফিদেল কাস্ত্রো, নিকিতা ক্রুশ্চেভ, ইয়াসির আরাফাত, নেলসন ম্যান্ডেলা, জন এফ. কেনেডি, হুগো শ্যাভেজ, রোনাল্ড রিগান, ডোয়াইট আইজেনহাওয়ার, জ্যাক শিরাক, মার্গারেট থ্যাচারের মত রাষ্ট্রপ্রধানের জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে প্রদত্ত ভাষণ বিভিন্ন কারণে বিখ্যাত হয়ে আছে। কিন্তু, দু:খজনক সত্য হলো এই বৈশ্বিক ও আপাত গ্রহণযোগ্য প্লাটফর্মটি শুধুমাত্র ‘ভাষণ-সর্বস্ব’ হয়েই টিকে আছে। সকল হানাহানি, রক্তপাত ও বর্বরতাকে প্রতিহত করে মানবসভ্যতাকে উৎকর্ষতায় এগিয়ে নিতে জাতিসঙ্ঘ চরমভাবে ব্যর্থ হয়েছে। জাতিসঙ্ঘ বারবার প্রমাণ করেছে এই প্লাটফর্মটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক “হলি রোমান সাম্রাজ্য” হয়ে উঠার এক নগ্ন হাতিয়ার।

মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে জাতিসঙ্ঘের প্রতি আকাঙ্খা ও বাস্তবতা:

জাতিসঙ্ঘকে এক সময় উপস্থাপন করা হয়েছিল সারাবিশ্বের মানুষের জন্য আশার আলো কিংবা বিশ্বের নিপীড়িত মানুষের ন্যায় বিচারের দরবার কিংবা অত্যাচারী শাসকদের বিচারের কাঠগড়া হিসেবে। কিন্তু সময়ের পরিক্রমায় সুস্পষ্ট হয়েছে, জাতিসঙ্ঘ মুলত জালিম শাসকের রক্ষাকবচ ও জাতিরাষ্ট্রের জালিম শাসকদের বৈধতা প্রদানের কারখানা। জাতিসঙ্ঘ হলো সেই মঞ্চ যেখানে বিশ্বের সকল জালিম ও দুর্বৃত্ত শাসকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এবং দম্ভভরে ভাষণ দেয়। জাতিসঙ্ঘ হলো আধুনিক “হলি রোমান সাম্রাজ্য” তথা মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট অধিনস্ততা ও বশ্যতা স্বীকার করে নেয়া ‘রাজ্যগুলোর’ প্রতিনিধিদের “বাৎসরিক হাজিরা” দেয়ার একটি প্লাটফর্ম।

১৬’শ শতকে উসমানীয় খিলাফতের মুসলিম আর্মির ইউরোপ জয়ের ক্রমাগত অভিযানের মুখে ভীত হয়ে পরষ্পর বিচ্ছিন্ন ও দুর্বল ইউরোপের রাজ্যগুলো নিজেদের মধ্যে বিভেদ নিরসনে ১৬৪৮ সালে ফ্রান্সের Westphalia শহরে এক মৈত্রিচুক্তি সাক্ষর করে। এরই ধারাবাহিকতায়, ১৬৮৩ সালের উসমানীয় খিলাফতের মুসলিম আর্মির দ্বিতীয় ভিয়েনা অবরোধ ছিল ইউরোপের এমনকি বিশ্ব ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। সম্মিলিত ইউরোপের সামরিক শক্তির প্রতিরোধে এই অবরোধ ব্যর্থ হওয়ার ফলশ্রুতিতে উসমানীয় খিলাফতের ইউরোপ জয়ের অভিযান চিরতরে বন্ধ হয়ে যায় এবং ইউরোপ প্রথমবারের মত রাজনৈতিক ও সামরিকভাবে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম আর্মিকে মোকাবেলা করে। এটি ইউরোপের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দেয় এবং আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তৈরি করে। ইউরোপীয় এই জাতিরাষ্ট্র ব্যবস্থার ধারণা পরবর্তীতে নানা চড়াই-উতরাই পেরিয়ে লিগ অব নেশনস হয়ে জাতিসঙ্ঘে রূপ নিয়েছে। ১৬’শ শতকে খিলাফতের মুসলিম আর্মিকে মোকাবেলা করার প্রাথমিক উদ্দেশ্য নিয়ে ইউরোপ যে Westphalia Treaty সাক্ষর করেছিল, যার আধুনিক সংস্করণ হলো জাতিসঙ্ঘ, সেই জাতিসঙ্ঘ মুসলিম বিশ্বের সমস্যাগুলো সমাধান করে দিবে এই চিন্তা ও আকাঙ্খা করাটা কি চূড়ান্ত বোকামী নয়!?

মুসলিম উম্মাহ্‌‘কে মোকাবেলা করা যদি জাতিসঙ্ঘের মূল উদ্দেশ্য না হত তাহলে সংস্থাটির বর্তমান মহাসচিব এন্তোনিয় গুতেরেজ কেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত বলে বক্তব্য দিলেও মুসলিমদের প্রতিনিধিত্ব নিয়ে টু শব্দটিও করেনি! গুতেরেজ বলেছেন আফ্রিকার জনসংখ্যা ১.২ বিলিয়ন, কিন্তু এই বিশাল জনগোষ্ঠী থেকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তাদের কোন প্রতিনিধি নেই, এটা মেনে নেয়া যায় না। অথচ: সারাবিশ্বে মুসলিমদের সংখ্যা ২ বিলিয়ন হলেও তিনি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মুসলিমদের প্রতিনিধিত্ব না থাকা নিয়ে তাকে কখনো আফসোস করতে দেখা যায়নি! আর ফিলিস্তিন, কাশ্মির, মিয়ানমারসহ বিশ্বব্যাপী মুসলিমদের উপর চলমান গণহত্যা ও নিপীড়নের বিষয়ে জাতিসংঘের প্রতারণাপূর্ণ ও মেরুদন্ডহীন অবস্থানের কথাতো বলার অপেক্ষাই রাখে না।

হলি রোমান এম্পায়ার ও মদীনার দুরন্ত এরাবিয়ান হর্স:

ইস্টার্ন রোমান এম্পায়ার (বাইজেন্টাইন সাম্রাজ্য) ছিল খ্রিস্টানদের হলি রোমান সাম্রাজ্যের ধারাবাহিকতা, যা প্রায় হাজার বছর ধরে গ্রিক সংস্কৃতি ও অর্থোডক্স খ্রিস্টধর্মের চর্চা ও প্রচার-প্রসারের দায়িত্ব পালন করেছে। এই সাম্রাজ্যের ব্যাপ্তি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। বাইজেন্টাইন সম্রাটরা নিজেদেরকে খ্রিস্টান রোমান সাম্রাজ্যের একমাত্র বৈধ ধারাবাহিক উত্তরসূরি হিসেবে দেখত। ৭ম শতকে বিশ্বশক্তি হিসেবে খিলাফতের উত্থানের মাধ্যমে আরবের মুসলিমরা বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছ থেকে সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকার বিশাল ভূখন্ড জয় করে নেয়। পরবর্তীতে রাসূলুল্লাহ্‌ (সাঃ)-এর সুসংবাদকে অনুসরণ ও বাস্তবে রূপ দিয়ে উসমানীয় বংশের মুসলিম বীর সুলতান মুহাম্মাদ আল ফাতিহ্‌ ১৪৫৩ সালের ২৯ মে এক ঐতিহাসিক অভিযানে কনস্টান্টিনোপল জয় করলে বাইজেন্টাইন সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাস ও কর্তৃত্বের চূড়ান্ত পতন ও সমাপ্তি ঘটে। এর মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিশাল অংশ মুসলিমদের অধীনে আসে এবং পুরো বিশ্বজুড়ে মুসলিমদের একচ্ছত্র ভূরাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে শতাব্দির পর শতাব্দি ধরে মুসলিমরা বিশ্ব রাজনীতিতে ছিল এক পরাশক্তির নাম।

কিন্তু, কোন এক সময় আরবরা ছিল অশিক্ষিত, রুক্ষ আর অসভ্য এক জাতি যাদের অধিকাংশের শরীর থেকে উট আর ভেড়ার বিষ্ঠার গন্ধ আসত। অথচ, ইসলামের সামগ্রিক ব্যবস্থা অর্থাৎ ইসলামের শাসন, অর্থনীতি, বিচার, সামাজিক, পররাষ্ট্র ব্যবস্থাকে জীবন এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে গ্রহণ করার ফলে এই আরবরা পুরোপুরি বদলে গিয়েছিল। রাসূলুল্লাহ্‌ (সাঃ)-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত ‍মদীনার ইসলামী রাষ্ট্রটি সামরিক শক্তি, সৈন্যসামন্ত, রসদ, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি সকল দিক থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যের চেয়ে দুর্বল থাকা সত্ত্বেও, মহাবিশ্বের স্রষ্ট্রা আল্লাহ্‌ প্রদত্ত ইসলামী জীবনাদর্শের বুদ্ধিবৃত্তিক সততা এবং মানবজাতির সকল ‍সমস্যার প্রকৃত/সর্বোত্তম সমাধানের শক্তিতে বলিয়ান হয়ে ইস্টার্ন রোমান এম্পায়ার তথা বাইজেন্টাইন সাম্রাজ্যকে পদানত ও পরাজিত করেছিল। 

এডওয়ার্ড গিবন (Edward Gibbon) তার The Decline and Fall of the Roman Empire (1776-78) গ্রন্থে বলেন, ৭৩২ খ্রিস্টাব্দের পোয়াতিয়ে যুদ্ধে (Battle of Poitiers) মুসলিম আর্মি যদি পরাজিত না হতো, তাহলে:  “Perhaps the interpretation of the Koran (Tafsir) would now be taught in the schools of Oxford, and her pulpits might demonstrate to a circumcised people (of Europe) the sanctity and truth of the revelation of Mahomet”. এটা একটা ঐতিহাসিক সত্য যে বাইজেন্টাইন সাম্রাজ্যকে পদানত ও পরাজিত করতে পারলেও মুসলিম আর্মি ইউরোপ জয় করতে পারেনি; যার ফলে ইউরোপ চার্চের বর্বরতার ধারাবাহিকতায় একসময় সেকুলারিজমের বর্বরতায় প্রবেশ করেছিল এবং এই সেকুলারিজমের হাত ধরেই মানবভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর ও ঘৃণ্য মানবিক বিপর্যয়গুলো সংঘটিত হয়েছিল। 

‘রয়েল বেঙ্গল টাইগার’ কি করে কাগুজে বাঘ হল?

মুসলিমরা ইউরোপ জয় করতে না পারলেও ভারতীয় উপমহাদেশ ঠিকই জয় করে নিয়েছিল এবং এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে হিন্দু রাজা ও পুরোহিতদের দাসত্ব থেকে মুক্ত করে মহান আল্লাহ্‌’র রহমতের মধ্যে প্রবেশ করিয়েছিল। ইসলামী শাসনের অধীন এই অঞ্চলের মুসলিমরা বাস্তবিক অর্থেই রয়েল বেঙ্গল টাইগারের মত কাফির-মুশরিক গোষ্ঠীর অন্তরে ভীতির সঞ্চার করত এবং পুরো এশিয়া দাপিয়ে বেড়াত। মুসলিমরা ইন্দোনেশিয়ার জাভা থেকে চট্টগ্রাম-ঢাকা হয়ে অরুনাচল পার হয়ে কারাকোরাম অঞ্চল ও আধুনা চীনের হৃদপিন্ড পূর্ব-তুর্কিস্তান (জিনজিয়াং বা মিডল-কিংডম) পর্যন্ত বিশাল ভূখন্ড নিয়ন্ত্রণ করত এবং আলেকজান্ডার কিংবা চেঙ্গীস খাঁ-র তথাকথিত অজেয় আর্মিকে অবলিলায় পরাজিত করত। ১০০ বছর পরাধীন থাকার পরও বাংলা-বিহারের দামাল টাইগাররা ১৮৫৭ সালে বৃটিশদের কাছ থেকে দিল্লীকে মুক্ত করে ফেলেছিল। ফলে, স্বভাবকেই প্রশ্ন উঠে বাংলার ‘রয়েল বেঙ্গল টাইগার’ কবে, কখন, এবং কিভাবে নখদন্তহীন কাগুজে বাঘে পরিণত হল?

মূলত ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব নামে প্রচারিত ও পরিচিতি পাওয়া বৃটিশদের বিরুদ্ধে ঘোষিত সর্বাত্মক ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ ব্যর্থ হওয়ার পরও এর প্রভাব চিন্তা করে বৃটিশরা নড়েচড়ে বসে এবং এই উপমহাদেশের শিক্ষা কারিকুলাম, চিন্তা-চেতনা ও আইনকানুনে হাত দেয়। বৃটিশরা এই সকল ক্ষেত্র থেকে ইসলামী আক্বীদাহ্‌ ও ইসলামী চিন্তা-চেতনাকে পুরোপুরি বাদ দেওয়ার ব্যবস্থা করে এবং পশ্চিমা সেকুলার চিন্তা-চেতনা দিয়ে সেগুলো প্রতিস্থাপন করে। ফলে, কালক্রমে এমন মুসলিম প্রজন্ম তৈরী হয় যাদের জীবন সম্পর্কে ধারনা এবং “বিশ্ব-ভাবনায়” পশ্চিমাদের পুরোপুরি নিয়ন্ত্রন প্রতিষ্ঠা হয়। ফলে, শতাব্দির পরিক্রমায় আমরা পেয়েছি এমন শাসকগোষ্ঠী যারা জাতিসঙ্ঘের সদর দফতরকে কালিমা খচিত পতাকার অধীনস্ত করার বদলে জাতিসঙ্ঘে দাঁড়িয়ে ভাষণ দেয়াকে “ইতিহাস সৃষ্টি” হিসেবে বিবেচনা করে! ফলে, অতীতের ‘রয়েল বেঙ্গল টাইগার’ এখন এক ‘ঘুমন্ত বাঘ’, যাকে সেকুলারিজম, জাতিরাষ্ট্র  ও পশ্চিমা দৃষ্টিভঙ্গির সংমিশ্রনে তৈরী এক চেতনানাশক দিয়ে অবচেতন করে রাখা হয়েছে। 

বাংলাদেশের গৌরবময় আগামী:

আমাদের গৌরবময় ইসলামী অতীতকে পিছনে ফেলে এখন আমরা এমন এক অন্তঃসারশূন্য বর্তমানে বসবাস করছি যা কোন বিবেচনাতেই আমাদেরকে নূন্যতম মর্যাদাপূর্ণ অনুভূতি প্রদান করতে পারছে না। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের প্রতিটি চিন্তাশীল মুসলিমের হৃদয় হাহাকার করছে। এবং এই হাহাকার থেকেই জন্ম নিয়েছে এক অদম্য আশা, যা প্রজ্জলিত করেছে ও ছড়িয়ে দিয়েছে হি*যবুত তাহ্‌*রীর-এর নিষ্ঠাবান দাওয়াহ বহনকারীরা। “আর (অবশ্যই) আপনার জন্য পরবর্তী সময় হবে পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম” [সূরা আদ-দুহা : ৪]। এই মূলমন্ত্রেই রাসূলুল্লাহ্‌ (সাঃ)-এর নির্দেশিত পথ অনুসরণ করে সাহাবা (রা.) ও পরবর্তী প্রজন্মের আরব মুসলিমরা বিশ্বজয় করেছিলেন। সুতরাং, বাংলাদেশের মুসলিমদের বর্তমান দুর্দশা যেন কোনভাবেই তাদের হতাশার কারণ না হয়। “ইতিহাসের অনেক ছোট ও দুর্বল বাহিনী আল্লাহ্‌’র মহিমায় বড় ও শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হয়েছে। আর আল্লাহ্‌ ধৈর্যশীলদের সঙ্গে আছেন” [সূরা আল-বাকারা : ২৪৯]। 

মহান আরশের অধিপতি আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা পবিত্র কুর‘আন-এ বলেন: “আর সমস্ত সম্মান (ইজ্জত) আল্লাহ্‌’রই জন্য নির্ধারিত এবং তাঁর রাসূল ও সকল মুমিনদের জন্যও।” [সূরাহ আল-মুনাফিকুন : ০৮]। অর্থাৎ, কাফির-মুশরিক গোষ্ঠীর জন্য আল্লাহ্‌ দুনিয়া ও আখিরাতের কোন সম্মান বরাদ্দ রাখেননি। মানববন্ডলীর মধ্যে সম্মান শুধুমাত্র মুসলিমদের জন্য নির্ধারিত। এবং মুসলিম উম্মাহ্‌’র গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাংলাদেশের মুসলিমরাও সেই সম্মান ও নেতৃত্বের অংশীদার। এদেশের মুসলিমরা যদি পুরো বিশ্বের অসন্তুষ্টিকে পরোয়া না করে একমাত্র আল্লাহ্‌’র সন্তুষ্টিকে বিবেচ্য হিসেবে গ্রহণ করে এবং নবুয়্যতের আদলে দ্বিতীয় খিলাফতে রাশিদাহ-কে তাদের শাসনব্যবস্থা হিসেবে গ্রহণ করে, তাহলে বাস্তবিক অর্থেই আগামী দিনে বাঘের গর্জন শুনবে বিশ্ব, যা বিগত ৫০০ বছরে কেউ শুনেনি।

    -    রিসাত আহমেদ, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক

Previous Post Next Post