গত ১৪ অক্টোবর, ২০২৬, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বাংলাদেশের অর্থমন্ত্রী ঘোষণা করেন, “আমরা ঋণ নেয়া থেকে সরে এসে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এবং যৌথ বিনিয়োগের দিকে বেশি মনোযোগ দিতে চাই।” (সুত্র: https://en.prothomalo.com/business/local/efpu38cl6l)। কিন্তু, অর্থমন্ত্রীর অদূরদর্শী, অস্বচ্ছ ও বৈপরিত্যে ভরা বক্তব্য দেখে মনে হচ্ছে, তিনি মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নে একটু বেশিই উৎসুক!
আমাদের মনে রাখা উচিত, কুফর তথা অনৈসলামি ব্যবস্থা প্রয়োগকারী কোন রাষ্ট্রের পক্ষে সুদভিত্তিক পুঁজিবাদী ঋণ থেকে সরে আসা কখনোই সম্ভব নয়; হোক সেটা বাংলাদেশ কিংবা খোদ যুক্তরাষ্ট্র—সব জায়গাতেই ঋণ ও সুদের বোঝা ক্রমাগত বাড়তেই থাকবে। সুদের ক্ষতি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হলো সুদ ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করা এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের আত্মসাৎ করা সম্পদ বাজেয়াপ্ত করে বকেয়া মূলধন পরিশোধ করা।
আরও মনে রাখা উচিত, সুদ যেমন আর্থিক স্বাধীনতাকে বিনষ্ট করে, ঠিক তেমনি বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) মার্কিন কারখানা ও কোম্পানিগুলোকে আধিপত্য বিস্তারের সুযোগ করে দিয়ে দেশের অর্থনৈতিক স্বাধীনতাকে ধ্বংস করে।
নিজেকে স্বাধীন দাবী করা বা প্রকৃত স্বাধীন হওয়ার আকাঙক্ষা লালনকারী কোন রাষ্ট্রের পক্ষে কখনোই এমন বিদেশী আধিপত্য মেনে নেয়া সম্ভব নয়। অথচ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (FDI) মাধ্যমে জ্বালানি ও খনিজের মতো গণমালিকানাধীন সম্পদের উপর সাধারণ জনগণের শারী‘আহ্ প্রদত্ত অধিকারকে অন্যের হাতে তুলে দেয়া হয়। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) কৌশলগত শিল্পে রাষ্ট্রের ভূমিকাকে সীমিত করে ফেলে এবং ব্যক্তিমালিকানায় গড়ে উঠা দেশীয় শিল্পকারখানা ও কোম্পানীগুলোকে বন্ধ হতে বাধ্য করে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয়টি হলো, এটি আমাদের মুসলিমদেরকে নিজস্ব শক্তিশালী প্রযুক্তি অর্জন ও ভারী শিল্প খাত গড়ে তুলতে বাধা দেয়, যার ফলে আমরা বিদেশী যন্ত্রপাতি, যানবাহন ও ইলেকট্রনিক্সের উপর আরও নির্ভরশীল হয়ে যাই।
অতএব, অর্থমন্ত্রী সুদের চড়া বোঝার পাশাপাশি এখন মার্কিন কোম্পানীগুলোর আধিপত্য আরও বাড়িয়ে মুসলিমদের দুর্ভোগ আরও তীব্র করতেই মনোযোগী হয়েছেন।
পরিশেষে, বাংলাদেশের মুসলিমদের স্মরণ করিয়ে দিতে চাই, দেশের জনগণ শেখ হাসিনার বিদায় নিশ্চিত করতে প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী ব্যক্তিবর্গদের বাধ্য করেছিল, কিন্তু ঔপনিবেশিক পরনির্ভরশীলতার ব্যবস্থা এখনও বিদ্যমান। তাই, ঔপনিবেশিকতা থেকে পূর্ণ মুক্তি অর্জন করতে এবং নবুয়তের আদলে খিলাফত প্রতিষ্ঠার জন্য প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী ব্যক্তিবর্গদের সমর্থন ও অংশগ্রহণ এখন সময়ের দাবী। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্ এবং তাঁর রাসূলের সেই আহ্বানে সাড়া দাও, যখন তোমাদেরকে এমনকিছুর দিকে আহ্বান করা হয় যা তোমাদের মধ্যে প্রাণের সঞ্চার করে” (সূরা আল-আনফাল : ২৪)।