বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব নিয়েই বলেছিলেন, তিনি আসার আগেই নাকি ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে! ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পাহাড় গিয়ে ঠেকেছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩৩ শতাংশ। আর এই বিশাল চুরির ঘাটতি মেটাতে প্রতি বছর সাধারণ মানুষের পকেট কেটে অর্থাৎ করদাতাদের টাকা থেকে ৬০ হাজার কোটি টাকা ঢালতে হবে।
এই অন্যায্য ব্যবস্থার সবচেয়ে বড় বলির পাঁঠা আমাদের তরুণ প্রজন্ম। আইএমএফ-এর তথ্য বলছে, দেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ থেকে ৩৬ শতাংশই বেকার, আর বিবিএস-এর মতে এই সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে! প্রতি বছর ৫ লাখ গ্র্যাজুয়েট বের হলেও কাজের সুযোগ মেলে অর্ধেকেরও কম। বি.ডি.জবস-এর প্রধান ফাহিম মাশরুরের মতে, ৫০–৬০ শতাংশ তরুণ পাস করার ৪-৫ বছর পরও চাকরি পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ এটিকে ‘টিকিং টাইম বোমা’ বলেছেন, কারণ বেকারত্বের সাথে এখন যোগ হয়েছে এআই-এর ধাক্কা। তাছাড়া, রাষ্ট্রীয় সম্পদ গুটিকয়েক প্রভাবশালী লুটে নেওয়ায়, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কোনো স্থায়ী বিনিয়োগই হচ্ছে না।
এই লুটপাট শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে!
পশ্চিমা দেশগুলোতে এই 'Elite capture' ঘটে লবিং আর আইনের ফাঁকফোকর গলে। ইসিবি-র তথ্য মতে, ইউরোজোনে মাত্র ১০ শতাংশ ধনীর হাতে আছে ৫৭.২ শতাংশ সম্পদ, আর বাকি ৫০ শতাংশ মানুষের ঝুলিতে মাত্র ৫ শতাংশ! যুক্তরাজ্যে মাত্র ১২ জন বিলিয়নেয়ারের সম্পদ বিশ্বের অর্ধেক দরিদ্র মানুষের সম্পদের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে লবিংয়ের নামে রাজনীতি কেনাবেচা হচ্ছে, ফ্রান্সে বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামা হাজার হাজার তরুণকে পুলিশ গ্রেপ্তার করছে, আর জাতিসংঘের মতে বিশ্বের ১ শতাংশ খামার পুরো কৃষিজমির ৭০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে। বস্তাপচা পুঁজিবাদি ব্যবস্থা পুরো পৃথিবীতেই সাধারণ মানুষের জন্য নয়, বরং শুধু গুটিকয়েক অভিজাতের স্বার্থে কাজ করছে!
কিন্তু কেন এই অবস্থা?
এর পেছনে তিনটি পুঁজিবাদি কাঠামোগত কারণ কাজ করছে:
১. অর্থনৈতিক বৈষম্য ও সম্পদের কেন্দ্রীভূতকরণ:
পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে জমা হয়। রাষ্ট্রের ব্যাংকিং খাত, শিল্প-কারখানা ও ভূমি এই অভিজাত গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে। তারা তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি না করে বরং তাদের কেবল সস্তা শ্রমশক্তি হিসেবে দেখে।
২. নীতি নির্ধারণে অভিজাতদের প্রভাব:
তরুণদের জন্য প্রয়োজনীয় কারিগরি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী খাতে বিনিয়োগ না করে বাজেটের বড় অংশ ব্যয় হয় ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি এবং অভিজাতদের সুবিধা রক্ষায়। শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যা তরুণদের শুধু সনদ দেয়, কিন্তু তাদের দক্ষ করে গড়ে তুলে না।
৩. সুদভিত্তিক ঋণ ও মুদ্রাস্ফীতির চাপ:
ফিয়াট মানি বা কাগজের টাকা এবং সুদভিত্তিক ঋণ ব্যবস্থার কারণে কৃত্রিম মুদ্রাস্ফীতি তৈরি হয়। ফলে তরুণরা চাকরি পেলেও তার ক্রয়ক্ষমতা কমে যায়।
তাই বর্তমান তরুণদের দারিদ্র্যতা, বেকারত্ব বা হতাশার জন্য তাদের ব্যক্তিগত ব্যর্থতা দায়ী নয়; বরং বিদ্যমান পুঁজিবাদী ও গণতান্ত্রিক ব্যবস্থা এবং ক্ষমতাসীন অভিজাত গোষ্ঠী দায়ী। বাংলাদেশের তরুণদের হতাশা, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন এই একই ধর্মনিরপেক্ষ পুঁজিবাদি ব্যবস্থার প্রতি অনাস্থার প্রকাশ। এই সংকটের প্রেক্ষাপটে প্রশ্নটি এখন আর কোনো একক দেশের নয় বরং প্রশ্নটি হলো, যে ব্যবস্থা বৈষম্যকে মানুষের ভাগ্য বানিয়ে দেয়, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয় এবং তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করে, তার বিকল্প কে দেবে?
এই কাঠামোগত লুটেরা চক্র থেকে মুক্তি পেতে এবং তরুণদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে ইসলামি খিলাফত ব্যবস্থায় ফিরে যেতে হবে, যা রাসূলুল্লাহ্ (সাঃ)-এর দেখানো পথ অনুযায়ী পরিচালিত হবে। এর মূল স্তম্ভগুলো হলো:
১. মুদ্রা ব্যবস্থার আমূল সংস্কার:
ইসলামি ব্যবস্থায় ফিয়াট বা কাগজের মুদ্রার বদলে স্বর্ণ ও রৌপ্যকে (Gold and Silver) ভিত্তি করে মুদ্রা চালু হবে, যার একটি অন্তর্নিহিত মূল্য (Intrinsic Value) থাকবে। রাষ্ট্রের নিজের ইচ্ছামতো টাকা ছাপানোর ক্ষমতা থাকবে না; মুদ্রার সরবরাহ বাড়াতে হলে রাষ্ট্রকে প্রকৃত স্বর্ণ বা রৌপ্যের মজুত বাড়াতে হবে। এর ফলে টাকার ক্রয়ক্ষমতা স্থিতিশীল থাকবে এবং কৃত্রিম মুদ্রাস্ফীতির মাধ্যমে সাধারণ মানুষের রক্ত শোষণ করার সুযোগ বন্ধ হবে। সুদ বা রিবা সম্পূর্ণ নিষিদ্ধ হবে।
২. সম্পদের মালিকানা ও বণ্টন:
পুঁজিবাদে ভূমি, পানি, খনিজ সম্পদ ও জ্বালানি খাত কেবল ধনীদের মুনাফার হাতিয়ার। কিন্তু ইসলামি খিলাফত ব্যবস্থায় পানি, বন, বড় খনি, তেল ও গ্যাসক্ষেত্র এবং বিদ্যুৎকেন্দ্রের মতো সম্পদগুলোকে 'জনকল্যাণমূলক সম্পদ' (Public Property) হিসেবে ঘোষণা করা হবে, যার মালিকানা থাকবে জনগণের এবং রাষ্ট্র হবে তার তত্ত্বাবধায়ক। এই সম্পদ থেকে প্রাপ্ত আয় রাষ্ট্রীয় কোষাগারে (বাইতুল মাল) জমা হবে এবং তা জনগণের জন্য ব্যয় করা হবে। এর ফলে সম্পদ কেবল শীর্ষস্থানীয় ধনীদের হাতে জমাট বাঁধবে না, বরং তা সমাজে প্রবাহিত হবে।
৩. কর ব্যবস্থার পুনর্গঠন:
বর্তমানে আয়কর ও ভ্যাটের (VAT) মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উপর করের বোঝা চাপিয়ে দেয়া হয়, যা তাদের ক্রয়ক্ষমতা কমিয়ে দেয়। ইসলামি ব্যবস্থায় আয়ের উপর নয়, বরং সম্পদের উপর (যাকাত, উশর ও খারাজ) কর ধার্য করা হবে। এর ফলে সাধারণ মানুষের হাতে বেশি ক্রয়ক্ষমতা থাকবে, ভোগ বাড়বে এবং সেই সঙ্গে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে।
৪. শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ (Education & Skill Development):
রাষ্ট্রীয় কোষাগারের (বাইতুল মাল) অর্থায়নে শিক্ষাব্যবস্থা পরিচালিত হবে। শিক্ষার মূল লক্ষ্য হবে ইসলামি আকিদাহ্’র ভিত্তিতে তরুণদের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এবং বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা। তরুণদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী শক্তি অর্জনে রাষ্ট্র বিনিয়োগ করবে। শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজানো হবে যাতে গ্র্যাজুয়েটরা পাস করার পরেই কর্মসংস্থানের সুযোগ পায়, যেমনটি রাসূলুল্লাহ্ (সাঃ) এবং তার খলিফাদের শাসনামলে ছিল, যেখানে প্রতিটি ব্যক্তির জন্যে তার সামর্থ্য অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করার জন্য রাষ্ট্র শারী‘আহ্ কর্তৃক বাধ্য ছিল।
পরিশেষে, পুঁজিবাদ ও গণতন্ত্রের শোষণমুক্ত সমাজ গড়তে ইসলামি আকিদাহ্’র ভিত্তিতে একটি সংগঠিত রাজনৈতিক আন্দোলনের বিকল্প নেই। এই আন্দোলনই জনগণের সমর্থনে রাষ্ট্রক্ষমতায় পৌঁছে নবুয়তের আদলে খিলাফত প্রতিষ্ঠা করবে এবং তখনই কেবল অর্থনীতি সংক্রান্ত শারী‘আহ্’র বিধানসমূহ কার্যকর করার মাধ্যমে বর্তমান Elite Capture চক্র হতে মুক্তি লাভ করা সম্ভব হবে।
আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআ'লা বলেন: “...যাতে তোমাদের মধ্যে সম্পদ কেবল বিত্তশালীদের মধ্যেই আবর্তিত না হয়” (সূরা আল-হাশর : ৭)।
- তাকবীর হোসেন
