নভেম্বরের শুরুতে ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুরের রাস্তায় হাজারো পোশাকশ্রমিক নেমে এসেছেন। তাদের দাবি মাসিক ন্যূনতম ৩০,০০০ টাকা, যা বর্তমান ১২,৫০০ টাকার দ্বিগুণেরও বেশি। সংঘর্ষ হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, সরকার তড়িঘড়ি করে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। প্রশ্ন হলো, এই সংকট কি কেবল মালিক ও শ্রমিকের দর-কষাকষি, নাকি এর পেছনে আছে এমন এক বৈশ্বিক নকশা, যেখানে বাংলাদেশের মতো দেশের কাজই হলো সস্তায় পোশাক বানিয়ে দেওয়া? কিভাবে এখানকার এত মানুষ শ্রমিক হিসেবে বৈশ্বিক ফ্যাশন ব্রান্ডগুলোর উৎপাদন চেইনে আটকালো এবং কেনইবা তাদেরকে কিছুদিন পরপর বেঁচে থাকার জন্য নূন্যতম মজুরির জন্য সংগ্রাম করতে হয়?
অথচ ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের “শ্রমিক” পরিচয়টি এই ভূখণ্ডে তুলনামূলকভাবে নতুন। যার সাথে আছে বর্তমান পুঁজিবাদী বিশ্বব্যবস্থার সংযোগ। সুলতানি ও মুঘল আমলে বাংলা ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। তখন বাংলা অঞ্চলে ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ বস্ত্র শিল্পের একটি সুসংগঠিত এবং বিকেন্দ্রীকৃত সরবরাহ ব্যবস্থা। নিজ নিজ এলাকায় নিজ বাড়িতে থাকা জমির মালিক স্বয়ংসম্পূর্ণ কৃষকরা তুলা ও রেশমের চাষ করতো। গ্রামের বাড়িতে নিরাপদে ও সুরক্ষিত অবস্থায় মেয়েরা আর্দ্র আবহাওয়ায় চরকায় অত্যন্ত নিপুণহাতে সুতা বুনতো। তাঁতশালে পেশাদার তাঁতিরা অত্যন্ত নিখুঁত প্রযুক্তিতে তৈরি করতো খাসসা, আব-ই-রওয়ান, বাফতা ইত্যাদি নামের বিখ্যাত সব মসলিন কাপড়, তাফতা’ ও ‘আল্লাহাটি ইত্যাদি নামের বিখ্যাত সিল্কের কাপড়, হাতে আঁকা এবং ব্লক প্রিন্ট করা রঙিন ছিট কাপড়, স্ট্রাইপ বা ডোরাকাটা নকশার সুতি ও মিশ্র কাপড় ইত্যাদি। এসবের ক্রেতা যে শুধু রোম, পারস্য ও ইউরোপের অভিজাতরাই ছিল তা নয়, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ জুড়ে ছিল এর বিস্তৃত বাজার। তাঁতি ও স্পিনাররা কিংবা বুটিক ও ব্লকের বা ভ্যাটের রংকারীরা ছিলেন শিল্পী, নিজের উপকরণ ও নিজের কৌশলের মালিক। কৃষক বাড়িতে বসে ফসল ফলাতেন, গ্রাম থেকে শহর কিংবা গঞ্জের বাজার থেকে চট্রগ্রাম ও সাতগাঁও এর বন্দর পুরোটা ছিল একটি স্বাধীন ও স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা। ফলে এখানকার কৃষক, শ্রমিক কিংবা শিল্পী এদেরকে কারো স্বার্থে নিয়ন্ত্রণ করে শোষন করা সম্ভব ছিল না। উৎপাদন ও বাজারের একটা স্বাভাবিকতা ছিল। এভাবেই আজকের ইউরোপ-আমেরিকা মধ্যযুগে যখন অন্ধকারাচ্ছন্ন ছিল তখন বাংলায় অভাব-অনটনতো ছিলই না, বরং অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের হিসাবে, অষ্টাদশ শতকের গোড়ায় ভারতীয় উপমহাদেশ একাই বিশ্ব অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশের অংশীদার ছিল।
ব্রিটিশ ও ওলন্দাজদের ঔপনিবেশিক আগমন এই কাঠামো ভেঙে দেয়। মধ্যযুগ পরবর্তি ইউরোপে ধর্মনিরপেক্ষ ব্যবস্থার উত্থানের পর যে শিল্পবিপ্লব হয় তাতে কারখানা স্থাপিত হলো ম্যানচেস্টার, ল্যাংকশায়ারে। ব্রিটিশরা কলোনি স্থাপন করে তাদের স্বার্থে এখনকার দীর্ঘদিনের স্বাভাবিক ও সমৃদ্ধ সররবরাহ ব্যবস্থা ভেঙ্গে এখানকার কাঁচামাল ব্রিটেনে নিয়ে কাপড় তৈরি করে আবার এখানকার বাজারে বিক্রি করা শুরু করলো। এজন্য বাংলার সমৃদ্ধ তাঁত শিল্পকে নিয়ন্ত্রিত করা হলো ভারী শুল্ক, বাধ্যতামূলক দাদন ও দমন-পীড়নের মাধ্যমে, আর বিলেতি নিম্নমানের কাপড়ের জন্য খুলে দেওয়া হলো এই বাজার। ঐতিহাসিকদের মতে, ব্রিটিশদের নিষ্ঠুরতা এমন পর্যায়ে পৌছে যে, কোনো কোনো ক্ষেত্রে তারা তাঁতিদের বুড়ো আঙুল কেটে ফেলতো। জবরদস্তীমূলক উপনিবেশবাদী আগ্রাসনের ফলে ঢাকার জনসংখ্যা অষ্টাদশ শতকের শুরুতে যেখানে দুই লাখের কাছাকাছি ছিল সেখানে ১৭৫৭ থেকে ১৮০০ সময়ের আগ্রাসনে তা কয়েক গুণ কমে যায়। সর্বোপরী এখানকার শিল্পীরা এতে শুধু শ্রমিকে পরিণত হলো তা নয়, ১৭৭০-এর মন্বন্তরে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মারা যায় আর ১৯৪৩-এর দুর্ভিক্ষে প্রাণ গেছে ২০ থেকে ৩০ লাখ মানুষের। যে ভূমি একসময় বিশ্বকে কাপড় জোগাত, সেখানে বস্ত্রহীন ও অনাহারী মানুষের সারি দাঁড়াল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সরাসরি শাসনের দিন ফুরোল, কিন্তু নিয়ন্ত্রণের কাঠামো রয়ে গেল। তবে উপনিবেশবাদ থেকে নব্য-উপনিবেশবাদে সরবরাহ ব্যবস্থা পাল্টে যায়। ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে জন্ম নিল আইএমএফ ও বিশ্বব্যাংক, পরে জাতিসংঘ-পরিবার, আইএলও এবং ডব্লিউটিও। ১৯৭১ সালে ডলার স্বর্ণের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তা কার্যত কাগুজে বৈশ্বিক রিজার্ভ মুদ্রায় পরিণত হলো। এর ফলে পশ্চিমকে আর কাঁচামাল জাহাজে করে নিয়ে গিয়ে নিজের দেশে উৎপাদন করতে হলো না। ডলার ছাপিয়ে বাংলাদেশের মতো দেশের প্রকৃত সম্পদ ও শ্রম কিনে নেওয়া সম্ভব হলো। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার ও “রুলস অব অরিজিন”-এর মতো বিধিমালার মাধ্যমে সম্পদ, প্রযুক্তি ও শ্রমের চলাচল নিয়ন্ত্রিত হলো। শ্রমঘন, জ্বালানিঘন ও পরিবেশদূষণকারী উৎপাদন সরে এলো দক্ষিণে, আর নকশা, ব্র্যান্ড ও মুনাফা রইল উত্তরে। জন্ম নিল ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্রাজ্য যেখানে অর্থ, মেধাসত্ত্ব এবং বাজার এসবের একচেটিয়া নিয়ন্ত্রণ নিলো তারা। ফলে একসময়ের শিল্পীরা নেমে আসলো শ্রমিকে।
পশ্চিমা কাফেররা নিয়ন্ত্রণ এই পর্যায়ে রেখেই সন্তুষ্ট হলো না। লাভের নেশায় তারা বৈশ্বিক শ্রম ও সম্পদের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণের জন্য আশির দশকে বিশ্বব্যাংক ও আইএমএফের কাঠামোগত সমন্বয় কর্মসূচিতে (SAP) ঢোকায় বাংলাদেশের মত দেশগুলোকে। যা ভর্তুকি প্রত্যাহার, সার-বীজ-সেচের ব্যয়বৃদ্ধি ও বাজার উদারীকরণের মাধ্যমে পরিকল্পিতভাবে কৃষিকে অলাভজনক করে ফেলে। পাট, চামড়া ও চিনির মতো কৃষিভিত্তিক শিল্পকে একে একে বন্ধ করা হয়। একই সময়ে বহুতন্তু চুক্তি (এমএফএ) বা কোটা সুবিধার মাধ্যমে রাতারাতি গড়ে তোলা হয় পোশাক শিল্প। দলে দলে কৃষি জমি ও কৃষি ভিত্তিক শিল্প থেকে শ্রমিকরা এসে জমা হয় এই গার্মেন্ট শিল্পে। একই সময়ে পরিবার পরিকল্পনা ও “নিজের পায়ে দাঁড়ানো”-র আহ্বান নিয়ে এনজিওগুলো নারীদের কারখানামুখী করল। রাতারাতি বিশাল শিল্প দাঁড়িয়ে গেল, যার ভিত্তি ছিল সস্তা নারী শ্রম।
শ্রমিকরা স্বাধীনতা হারালো। নব্য উপনিবেশবাদী সরবরাহ শৃঙ্খলের জালে তারা আটকে গেলো। গ্রামের স্বাভাবিক কর্মসংস্থান ও সামাজিক বন্ধন ছেড়ে তারা এলেন শহরের গাদাগাদি বস্তিতে। বাসা ভাড়া, খাবার, চিকিৎসা, সন্তানের পড়াশোনা, সবকিছু এখন ওই ১২,৫০০ টাকার (প্রায় ১০০ ডলার) ভেতরেই মেটাতে হয়। ফিরে যাওয়ারও পথ নেই, কারণ কৃষিতে লোকসান আর গ্রামে বিকল্প কাজ নেই। তারা শ্রমিক থেকে নেমে এলো দাসে।
প্রতিটি মুজুরি বৃদ্ধির জন্য তাদেরকে রক্ত ঝরাতে হয়। অথচ মজুরি বাড়লেও লাভ হয় না, কারণ খরচ বাড়ে তার চেয়েও দ্রুত। ২০২২ সালের ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা ছিল আর এখন পায় ১২,৫০০ টাকা। অথচ দুটি মজুরিই ডলারের হিসেবে প্রায় একই—একটি ৯০ ডলার আর আরেকটি ১০০ ডলারের সমান। মোটা চালের ক্রয় ক্ষমতার হিসাবে ১৫০-১৬০ কেজি চাল থেকে তা বড়জোর ১৬০-১৭০ কেজি হয়েছে। একটি বিশ্লেষণ অনুযায়ী, আগের প্রকৃত আয় ধরে রাখতেই মজুরি অন্তত ১৭,৫০০ টাকা হওয়া দরকার, আর নুন্যতম মানদণ্ডে “জীবনযাপনের উপযোগী মজুরি” প্রায় ৩০,৪৫৯ টাকা। কিন্তু বর্তমান ব্যবস্থায় শিল্প মালিকদের এরকম বেতন দেয়া প্রায় অসম্ভব। বেতন হয়তো কিছু বাড়বে। কিন্তু দেখা যাবে একদিকে বেতন বাড়াবে, অন্যদিকে মালিকদের উৎপাদন সক্ষমতা ধরে রাখার জন্য ডলারের অবমূল্যায়ন করা হবে (২০২৩ সালের বেতন বৃদ্ধির আগে পরে একই কাজ করা হয়েছিল)। ফলে টাকার অবমূল্যায়নও আমদানিনির্ভর খাদ্য ও জ্বালানির কারণে শ্রমিকদের ডিসপোজেবল আয় প্রায় একই জায়গায় থাকবে।
পশ্চিমা পুঁজিবাদী ব্যবস্থায় এই পরিণতি আশ্চর্যের নয়, কারণ ঔপনিবেশিকতার ভিত্তিই ছিল শ্রমশোষণ। আটলান্টিক দাস বাণিজ্যে প্রায় ১ কোটি ২০ লক্ষ আফ্রিকানকে জাহাজে তোলা হয়েছিল, আর সেই শ্রমেই গড়ে উঠেছিল ইউরোপের পুঁজি ও কাপড়ের কল। দাসপ্রথা হয়তো কাগজে কলমে নিষিদ্ধ হয়েছে, কিন্তু শ্রম-শোষণের ব্যবস্থা বরং আরও বিস্তৃত ও সংবেদনশীল হয়েছে। আর আমাদের প্রায় পুরো শ্রমশক্তি গার্মেন্টস শিল্প ও প্রবাসী শ্রমভিত্তিক এই শিকলে আটকে আছে।
তাই শুধু মজুরি বাড়িয়ে বা শ্রম আইন সংশোধন করে এই সংকটের সমাধান হবে না। দরকার কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের পুনরুজ্জীবন। দরকার কাঁচামাল থেকে ব্র্যান্ড পর্যন্ত ডলার এবং ফিয়াট মুদ্রা ভিত্তিক মুদ্রা নিয়ন্ত্রণ, রুলস অব অরিজিন ভিত্তিক পণ্যের নিয়ন্ত্রণ, মেধাসত্ত্ব সংরক্ষনের নামে বাজার নিয়ন্ত্রণ ইত্যাদি শৃঙ্খল থেকে মুক্তি। একমাত্র ইসলামি ব্যবস্থারই আছে বর্তমানের এই নিয়ন্ত্রণমূলক পুঁজিবাদী ব্যবস্থার বিপরীতে একটি সত্যিকারের মুক্ত, স্বাধীন ও বিকেন্দ্রিকৃত উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার সামর্থ্য। ইসলামের ভুমি ব্যবহার নীতিমালা কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। দেশের খাদ্যে কৌশলগত নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদেরকে লাভজনক উৎপাদনের ব্যবস্থা করার দায়িত্ব খলিফার, ফলে তিনি এলক্ষ্যে সার, বীজ, সেচ ও প্রয়োজনীয় বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করবেন। ইসলাম স্বর্ণ ও রৌপ্য ভিত্তিক মুদ্রা ব্যবস্থা ফিরিয়ে আনবে যা অন্তর্জাতিক বাণিজ্যকে সহজ ও ন্যায়সংগত করবে। বর্তমানের পণ্য উৎপাদনের স্থান (রুলস অব অরিজিন) ভিত্তিক শুল্কারোপ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভয়াবহ নিপীড়নমূলক। যেমন একই টিশার্ট Made in Bangladesh হলে যুক্তরাষ্ট্রে ঢুকতে ২২-২৬.৫% শুল্ক দিতে হয় আর Made in Mexico হলে শুল্ক ০%। খিলাফত ব্যবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য পণ্য উৎপাদনের স্থান ভিত্তিক নিয়ন্ত্রণ ও শুল্কারোপের ভিত্তিতে নয় বরং ব্যক্তির নাগরিকত্বের ভিত্তিতে হয়। ফলে পণ্য মুক্ত থাকে এবং ব্যবসায়ী দায়বদ্ধ থাকে। অন্যদিকে, ইসলামে মেধাসত্ত্বকে আল্লাহ্’র পক্ষ থেকে মানুষের জন্য নেয়ামত মনে করা হয় যা কুক্ষিগত করে রাখার অনুমোদন নেই। এভাবে কাঁচামাল, উৎপাদন, কেনাবেচা, আমদানি-রফতানি ও বাজার সর্বক্ষেত্রে ইসলাম এমন একটি স্বাভাবিক ও বিকেন্দ্রিকৃত সরবরাহ ব্যবস্থা তৈরি করে যেখানে কোন শ্রমিক, কৃষক, শিল্প মালিক কিংবা ট্রেডার কেউই এক্সপ্লয়েটেড হয় না। অতীতেও খিলাফত ব্যবস্থা এই রকম ন্যায়ভিত্তিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা তৈরি করেছিল, যার একটা রুপ এই অঞ্চলে ব্রিটিশদের আগমনের আগের সুলতানি ও মুঘল আমলে পরিলক্ষিত হয়। শুধু বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নয় বরং সমগ্র বিশ্বের শ্রমিকদের তথা সকল মানুষদের পশ্চিমা কাফেরদের নেতৃত্বাধীন এই ভয়াবহ শোষণমূলক শৃংখল থেকে আশু মুক্তি অত্যন্ত জরুরী। আল্লাহ্ (ﷻ) বলেন:
“দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়—যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় এবং যখন তাদের জন্য মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে—একটি মহা দিবসে? যেদিন সমস্ত মানুষ মহাবিশ্বের প্রতিপালকের সামনে দাঁড়াবে” [সূরা আল-মুতাফফিফিন : ১-৬]
- মোহাম্মদ তালহা হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার
