অদৃশ্য জানালা ও অবরুদ্ধ প্রজন্ম: পুঁজিবাদের ফাঁদ থেকে মুক্তির উপায় কী?

বর্তমান প্রযুক্তিনির্ভর বাংলাদেশের প্রতিটি পরিবারের জন্য এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি নেটফ্লিক্সের অত্যন্ত জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ (Adolescence)-এর ১৩ বছর বয়সী চরিত্র ‘জেমি’। এখানে দেখানো হয়েছে, কীভাবে বাবা-মায়ের চোখের সামনে নিজের ঘরে বসেই একটা শিশু অনলাইনের এক অতল গহ্বরে হারিয়ে যায়, যার শেষ পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। আর বাস্তবতায় এই চরিত্র হচ্ছে বর্তমানে আলোচিত অপ্রতীম হত্যা।

একসময় ধারণা করা হতো, সন্তান ঘরের বাইরে গেলেই বুঝি বিপথগামী হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু ডিজিটাল যুগের এই 'নতুন স্বাভাবিকতায়' (New Normal) ঘরের সেই চেনা দেয়ালগুলো আর নিরাপদ দুর্গ নেই। ইন্টারনেটের অদৃশ্য জানালা দিয়ে প্রতিটি শিশুর শোবার ঘরে ঢুকে পড়েছে এক অনিয়ন্ত্রিত, বিপজ্জনক এবং নৈতিকতাহীন সমান্তরাল বিশ্ব।

আমরা যে অন্ধকারাচ্ছন্ন সমাজকে দেখছি, তার মূল চালিকাশক্তি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং বর্তমান পুঁজিবাদী (Capitalist) সমাজব্যবস্থার একটি সুনির্দিষ্ট ও কাঠামোগত ব্যর্থতা। পুঁজিবাদ যখন মুনাফাকে মানুষের সুস্থ মানসিক বিকাশ ও সামাজিক কল্যাণের উপরে স্থান দেয়, তখন এই ধরণের মানবিক সংকট তৈরি হওয়া অনিবার্য হয়ে ওঠে।

বর্তমান ডিজিটাল দুনিয়ার সবচেয়ে বড় চালিকাশক্তি হলো ‘অ্যাটেনশন ইকোনমি’ (Attention Economy) বা মনোযোগের অর্থনীতি। সিলিকন ভ্যালির টেক জায়ান্ট বা বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মূল লক্ষ্য হলো ব্যবহারকারীকে—বিশেষ করে অতি সংবেদনশীল ও অপরিণত বয়সের শিশুদের—যত বেশি সম্ভব স্ক্রিনের সামনে আটকে রাখা। শিশুটি যত বেশি সময় স্ক্রিনে স্ক্রল করবে, কোম্পানির বিজ্ঞাপন ও ডেটা বাণিজ্য থেকে মুনাফার অংক তত লাফিয়ে লাফিয়ে বাড়বে। এই মুনাফার লোভে কোম্পানিগুলো এমন সব ক্ষতিকর ও আসক্তি সৃষ্টিকারী 'অ্যালগরিদম' তৈরি করেছে, যা শিশুদের একাকীত্ব ও কৌতূহলকে পুঁজি করে অবিরাম নেতিবাচক কনটেন্ট তাদের স্ক্রিনে পুশ করতে থাকে।

বিশ্বজুড়ে এই সংকটের বিরুদ্ধে আইনি পদক্ষেপের তোড়জোড় চলছে। অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্মগুলোতে কঠোর আইনি বিধিনিষেধ জারি করেছে। কিন্তু বাস্তব সত্য হলো, শুধু আইন বা বয়সসীমা নির্ধারণ করে এই প্রযুক্তিগত জোয়ার রোখা যায় না। কারণ শিশুরা অত্যন্ত চতুরতার সাথে ভিপিএন (VPN) বা অল্টারনেটিভ ডোমেইন ব্যবহার করে ঠিকই নিষিদ্ধ কনটেন্টে প্রবেশ করছে।

এখানে আরেকটি গভীর প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই—শুধু শিশুদের বিরত রাখলেই কি সমাজ শুদ্ধ হবে? বড়রা কি অন্যায় করছে না? অনলাইনের এই বিষাক্ত, পর্নোগ্রাফিক কনটেন্টগুলো কিন্তু কোনো শিশু তৈরি করছে না; এগুলো তৈরি করছে প্রাপ্তবয়স্ক বড়রাই। ঘরের ভেতরে বাবা-মা বা শিক্ষকেরা নিজেরা যখন দিনরাত স্ক্রিনে মগ্ন থাকেন, অনৈতিক কনটেন্ট দেখেন কিংবা পারিবারিক জীবনে নৈতিকতাহীন আচরণ করেন—শিশুরা অবচেতনভাবেই তা অনুকরণ করে। তাই সংস্কার শুধু শিশুদের জন্য নয়, বরং পুরো সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার সবার আগে প্রয়োজন।

এই দৃষ্টিভঙ্গীর সংস্কারে আমরা ইসলামের স্বর্ণযুগের ইতিহাসের দিকে তাকাতে পারি। ইতিহাস সাক্ষী, ইসলাম কখনই সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া নেতিবাচক সংস্কৃতিকে 'ব্যক্তি স্বাধীনতা'র নামে প্রশ্রয় দেয়নি। অতীতে উসমানীয় খিলাফতের শক্তিশালী সময়ে সুলতান সুলেমান আল-কানুনী যেমন ফ্রান্সে নতুন প্রচলিত একটি নৈতিক অবক্ষয়মূলক নৃত্যের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তা বন্ধ করেছিলেন, কিংবা ঊনবিংশ শতাব্দীর শেষে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ যেভাবে খিলাফতের রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করে ফ্রান্স এবং যুক্তরাজ্যের থিয়েটারগুলোতে ইসলামবিদ্বেষী নাটক সম্পূর্ণ নিষিদ্ধ করতে বাধ্য করেছিলেন—ঠিক একইভাবে আজ বৈশ্বিক সাইবার জগতের এই নৈতিক মহামারি রুখতে একটি আপসহীন, সার্বভৌম আদর্শিক পরাশক্তির প্রয়োজন। যা আবারো খিলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব।

এছাড়া এই বিষাক্ত স্রোতকে শুধু নিজের দেশের ইন্টারনেট ব্লক করে আটকানো সম্ভব নয়; বরং এর উৎপত্তিস্থল পশ্চিমা দেশগুলোতেই এর বিরুদ্ধে আদর্শিক ও প্রযুক্তিগত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ খিলাফত রাষ্ট্র এই বৈশ্বিক সংকট সমাধানে ৪টি সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে:

১. ‘আল-ওয়ালা ওয়াল-বারা’ (Al-Wala' wal-Bara') আকীদার প্রাতিষ্ঠানিক রূপদান: যা কিছু আল্লাহ্‌’র পছন্দনীয় তার সাথে মিত্রতা, আর যা কিছু অন্যায়, অশ্লীল ও ক্ষতিকর তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা ও বর্জন করা। শিক্ষাব্যবস্থার মাধ্যমে এই চেতনাকে এমনভাবে প্রতিটি নাগরিকের মগজে গেঁথে দেয়া হবে যে, তারা যেকোনো পশ্চিমা বস্তুবাদী ও অনৈতিক কনটেন্ট দেখলে মনের অজান্তেই এক তীব্র আধ্যাত্মিক অস্বস্তি ও ঘৃণা অনুভব করবে। পশ্চিমা দৃষ্টিভঙ্গির সামনে আসার সাথে সাথে শিশু থেকে শুরু করে সবাই যেন তা ঘৃণার চোখে দেখে, সেই মনস্তাত্ত্বিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রাথমিক স্তর থেকেই পাঠ্যক্রমে ডিজিটাল লিটারেসি বাধ্যতামূলক করতে হবে। শিশুদের শেখাতে হবে কীভাবে সোশ্যাল মিডিয়ার 'অ্যালগরিদম' কাজ করে, কীভাবে তারা মানুষের মনোযোগ চুরি করে কোটি কোটি ডলার ব্যবসা করে। শিশুরা যখন এই বাণিজ্যিক ফাঁদটা বুঝতে পারবে, তখন তারা নিজেরাই ক্ষতিকর কনটেন্ট রিজেক্ট (Reject) করা শিখবে।

২. পশ্চিমা জীবনদর্শনের দেউলিয়াত্ব উন্মোচন: রাষ্ট্র তার নাগরিকদের সামনে প্রমাণ করবে যে—পশ্চিমা পুঁজিবাদী সমাজব্যবস্থা মানেই হলো পরিবারের ভাঙন, একাকীত্ব, ডিপ্রেশন, মাদকাসক্তি এবং নারীর সস্তা পণ্যায়ন। শিশুরা যখন নিজের চোখে পশ্চিমা সংস্কৃতির ধ্বংসাত্মক রূপ এবং ইসলামী সমাজের পারিবারিক সুদৃঢ় বন্ধন ও মানসিক নিরাপত্তা দেখবে, তখন তারা পশ্চিমা সংস্কৃতিকে আধুনিকতা নয়, বরং ‘জাহেলিয়াত’ বা চরম অন্ধকার হিসেবে বর্জন করবে।

৩. সাইবার সার্বভৌমত্ব ও নিজস্ব বিকল্প টেকনোলজি: খিলাফত রাষ্ট্র পশ্চিমাদের তৈরি এই বিষাক্ত নেটওয়ার্কের উপর নির্ভরশীল থাকবে না। মুসলিম উম্মাহ্‌’র নিজস্ব সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তিগত ইকোসিস্টেম থাকবে, যা মুনাফার উপর ভিত্তি করে নয়, বরং মানুষের নৈতিক ও আত্মিক উন্নতির ওপর ভিত্তি করে পরিচালিত হবে।

৪. টেক জায়ান্টদের লাগাম টানা: একটি পরাশক্তি হিসেবে খিলাফত রাষ্ট্র বৈশ্বিক টেক জায়ান্টগুলোকে বাধ্য করবে যেন তারা এমন কোনো অ্যালগরিদম বা কনটেন্ট তৈরি না করে যা মানবজাতির নৈতিক ভিত্তিকে ধ্বংস করে। নির্দেশ অমান্য করলে তাদের বৈশ্বিক বাজার ও অর্থনৈতিকভাবে বয়কট করার ক্ষমতা রাষ্ট্র ধারণ করবে।

পরিশেষে বলা যায়, চার দেয়ালের ভেতরে বন্দি সন্তানটি যেন আমাদের অজান্তেই কোনো চোরাবালিতে হারিয়ে না যায়—সেই সুরক্ষার চাবি এখন সম্পূর্ণভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্বের উপর নির্ভর করছে। কিন্তু জোড়াতালির কোনো আইন বা ঘরের দরজা বন্ধ করে এই জোয়ার আটকানো যাবে না। সংকটের শিকড় যেখানে গভীরে, নিরাময়ের কোদালটিও সেখানেই চালাতে হবে। মুনাফাকেন্দ্রীক প্রযুক্তির বিপরীতে তাকওয়া ও নৈতিকতাকেন্দ্রীক এক নতুন বৈশ্বিক সাইবার সংস্কৃতির উত্থানই কেবল পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অদৃশ্য অন্ধকার থেকে চিরতরে মুক্ত করতে। এজন্য পূর্বের ন্যায় একটি শক্তিশালী ও আদর্শিক খিলাফত রাষ্ট্র পুনরায় প্রতিষ্ঠা করা বড় প্রয়োজন।

    -    ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম

Previous Post Next Post