উপনিবেশবাদী মার্কিনীদের সাথে বন্ধুত্ব: মূর্খতা ও বিশ্বাসঘাতকতার এক আত্মঘাতী রাজনীতি



(দ্বিতীয় অংশ): পূর্বে প্রকাশের পর...

৫. যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ঝুঁকি

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ঝুঁকিগুলো বুঝতে হলে এই অঞ্চলে বৃহৎ শক্তিগুলোর দ্বন্দ্ব সম্বন্ধে আমাদের জানতে হবে।

৫.১. প্রথমত, আপনারা জানেন, চীন তার সামগ্রিক বাণিজ্যের ৬০ শতাংশ সম্পন্ন করে থাকে মালাক্কা প্রণালী এবং দক্ষিন চীন সাগর দিয়ে। আর তার জ্বালানী আমদানীর প্রায় ৮০ শতাংশ হয়ে থাকে এই রুটে। সম্প্রতি এই রুটে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে প্রায়শঃই দ্বন্দ্ব হচ্ছে। সুতরাং, চীনের বাণিজ্য ও জ্বালানীর নিরাপত্তার জন্য একটি বিকল্প রুট দরকার। সেই জন্য চীন তার BRI ও CMEC (China Myanmar Economic Corridor)  প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে Kyaukphyu deep-sea port and the Shwe gas pipeline স্থাপন করছে, যেটা South China Sea  & Malacca Strait এর বিকল্প দিবে। বর্তমান মিয়ানমারের জান্তা সরকারের সাথে চীনের সামরিক ও অর্থনৈতিক সর্ম্পক বিদ্যমান রয়েছে। 

আপনারা জানেন উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য যা Seven Sisters নামে পরিচিত, সেটা মূল ভারতীয় ভূখন্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন এবং সেখানে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন রয়েছে। এবং সেখানে যাওয়ার জন্য অত্যন্ত সরু একটি পথ হচ্ছে শিলিগুড়ি পয়েন্ট যা চিকেন নেক নামে পরিচিত। চিকেন নেকের এক  পাশে রয়েছে ভারতের শত্রু চীন, অপর পাশে রয়েছে শত্রুভাবাপন্ন বাংলাদেশ। এখানে কোন ধরনের গোলযোগ ভারতের অখন্ডতার জন্য ব্যাপক হুমকি হয়ে দাঁড়াবে। কাজেই ভারত বহু আগে থেকেই বিকল্প রুটের সন্ধান করে। তারই একটি রুট হচ্ছে Kolkta Port হয়ে বঙ্গোপসাগরের উপকন্ঠে আরাকানের Setway Port, সেখান হতে Kaladan River হয়ে মিজোরামে পৌঁছানো। তার জন্য ভারত সরকারের একটি প্রকল্প  Kaladan Multi-Modal Transit Transport Project (KMTTP) যা ২০০৮ সাল থাকে শুরু হয়ে এই প্রকল্প এখন শেষের দিকে।। এর ফলে ভারত এই প্রকল্পের মাধ্যমে তার সেভেন সিস্টার্সে বিভিন্ন বিদ্রোহ নিয়ন্ত্রণ করতে পারবে এবং চীনের প্রভাবও মোকাবেলা করতে পারবে।

এই প্রেক্ষাপটে, আমেরিকা মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের ক্ষমতায় আনতে মরিয়া। এজন্য জান্তা সরকারকে আমেরিকা বিভিন্ন ধরনের অবরোধ দিয়ে রেখেছে। অং সান সুচি-কে নোবেলে ভূষিত করেছে। তবে সর্বশেষে মিয়ানমারে ২০২১ সাল হতে চলা গৃহযুদ্ধে যার একপক্ষে গণতন্ত্রপন্থীরা আর অপরপক্ষে রয়েছে মিয়ানমারের জান্তা সরকার, যার ফলে জান্তা সরকার কার্যত পর্যদুস্ত। এই সুযোগে আমেরিকা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আমেরিকা এখানে স্বাধীন আরাকান রাষ্ট্র চায়, যাতে এই অঞ্চলে আমেরিকার একটি শক্ত উপস্থিতি নিশ্চিত এবং চীনকে নিয়ন্ত্রণ করার নীতির আলোকে এটিকে ব্যবহার করতে পারে। তাছাড়া মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল-২০২৫ অনুসারে, “মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে তার সীমানার মধ্যে বেঁধে ফেলতে চায়”। এখন যদি আরাকান স্বাধীন রাষ্ট্র হয়ে যায়, তখন ভারত ও আমেরিকা উভয়েই এটিকে চীনের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে।

তার মানে, আমরা বঙ্গোপসাগরের উপকন্ঠে, চীন-মিয়ানমার ও যুক্তরাষ্ট্র-ভারতের একটি বিপরীতমুখী অবস্থান দেখতে পাচ্ছি। তাই, এই ভূ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর আলোকে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ককে দেখতে হবে—হোক সেটা আরাকানে মানবিক করিডোর প্রদান, আমেরিকার সাথে যৌথ সামরিক মহড়া ও নিরাপত্তা সংলাপ, কিংবা আমেরিকার সাথে নতুন বাণিজ্য চুক্তি, মার্কিন সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের গোয়েন্দা তথ্য বিনিময় ও লজিস্টিক সহযোগিতা বাড়ানোর GSOMIA ও ACSA চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ), দেশের জ্বালানি খাতের একটি বড় অংশের জন্য আমেরিকার উপর নির্ভরশীলতা, এসব কোন কিছুকেই ভিন্নভাবে দেখার সুযোগ নাই। এসবের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তার গোপন তথ্য মার্কিন নজরদারিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন কৌশলের স্বার্থে বঙ্গোপসাগর ও সেন্টমার্টিনকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সর্বোপরি, দেশ মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশলের (IPS) একটি বড় আঞ্চলিক দাবার ঘুঁটিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

৫.২. দ্বিতীয়ত, আপনারা জানেন, সম্প্রতি মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বাংলাদেশে খিলাফতের ঝুঁকি রয়েছে এবং ট্রাম্প প্রশাসন এই ব্যাপারে সজাগ রয়েছে বলে মন্তব্য করে। কাজেই আমেরিকার এই অঞ্চলে প্রবেশ এবং ভারতকে তার আঞ্চলিক চৌকিদার বানানোর আরেকটি কারণ হলো খিলাফতের উত্থানকে মোকাবেলা করা। তাছাড়া তুলসি গ্যাবার্ড যখন বাংলাদেশে খিলাফতের ব্যাপারে আমেরিকার মাথাব্যথার কথা বলছিল, তখন কয়েক মাস পূর্বে The New Indian Express একটি আর্টিকেল প্রকাশ করে যেখানে তারা বাংলাদেশে খিলাফত বাস্তবায়িত তা ভারতকেও প্রভাবিত করবে বলে উল্লেখ করে। কাজেই, আমাদের বিশাল ইসলামপ্রিয় জনগোষ্ঠী এবং অন্যদিকে, আমেরিকার নেতৃত্বাধীন তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ — বাংলাদেশের সাথে মার্কিনীদের সম্পর্ক স্থাপনের যেকোন চেষ্টাকে এই দৃষ্টিভঙ্গীর আলোকে দেখতে হবে। 

৬. যারা আমেরিকার বন্ধু ছিল তাদের পরিণতি কি হয়েছিল?

৬.১. পাকিস্তান-যুক্তরাষ্ট্র:  

ল্যান্ড-লকড দেশ আফগানিস্তানে আমেরিকা যখন যুদ্ধ পরিচালনা করল তখন তাকে সহায়তা করলো পাকিস্তান। আফগানিস্তানে যাওয়ার জন্য পাকিস্তান তার Karachi Port, সড়কপথ, সীমান্তবর্তী supply routes, বিমানঘাঁটি, সমুদ্রবন্দর, ব্যবহারের সুযোগ দিয়েছিল। ২০১৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছিল, এই যুদ্ধে পাকিস্তানের প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয় এর মধ্যে ছিল প্রায় ১০হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য। অর্থনৈতিক ক্ষতি প্রায় ১১০ বিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন যে, কৌশলগত স্বার্থের জন্য ওয়াশিংটন এই রাষ্ট্রকে শোষণ করেছে, এরপর তাদের লক্ষ্য পূরণ হলে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলেছে। 

৬.২. ইরান-যুক্তরাষ্ট্র: 

আফগানিস্তান যুদ্ধে আমেরিকাকে সহায়তাকারী আরেক দেশ ইরান। তারা তালেবানবিরোধী নর্দান এলায়েন্সকে সহায়তা করে, তালেবানকে উৎখাতে হামিদ কারজাইয়ের সরকারের জন্য আন্তর্জাতিক সমর্থনে কাজ করে, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে এবং মার্কিন দালাল সিরিয়ার বাশার আল আসাদকে টিকিয়ে রাখতে সামরিক সহায়তা করে, কিন্তু তারপরও আজকে ইরানের কি অবস্থা?

৬.৩. যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্য:

আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দেয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর কি অবস্থা? মার্কিন-ইরান সংঘাতে আরব উপসাগরীয় রাষ্ট্রগুলো (যেমন—সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন) তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটির মাধ্যমে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রচ্ছন্ন ও পরোক্ষ সহায়তা করে। এর ফলে আরব বিশ্ব প্রায় ২০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি ও তীব্র নিরাপত্তার সংকটের মুখে পড়ে। তাছাড়া, পতিত হাসিনা আমেরিকার জন্য এতো কিছু করল, কিন্তু হাসিনার শেষ পরিণতি কি হলো? কাজেই আমেরিকার সাথে সম্পর্কে কোন সুবিধা নাই, বরং এর মত বন্ধু থাকলে আর কোন শত্রুর দরকার নাই।

৭. আমরা কি সত্যিই এতো দুর্বল যে মার্কিন-বৃটেন-ভারতের পরজীবি হয়ে বাঁচতে হবে? 

এক শ্রেণির বুদ্ধিজীবি আছে যারা বলতে থাকে, বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের দেশ, আমাদের পর্যাপ্ত অর্থ নেই, দক্ষ জনবল নেই, উন্নত প্রযুক্তি নেই, ইত্যাদি। কিন্তু খুব কম সংখ্যক ব্যক্তি আছে যারা আমাদের সম্ভাবনা বা সক্ষমতা নিয়ে আলোচনা করে থাকে।

৭.১. আমাদের কৌশলগত ভৌগলিক অবস্থান: বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে, যা ইতিমধ্যে বর্ণনা করা হয়েছে। এবং এই ভৌগোলিক অবস্থানের কারণে আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিরা আমাদের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে, তাই আমরা আমাদের ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিদের সাথে দরকষাকষি করতে সক্ষম।

৭.২. আমাদের মাটি ও সমুদ্রের নীচের সম্পদ: বাংলাদেশে এখন গড়ে প্রায় ৩২.২ ট্রিলিয়ন ঘনফুট অ-আবিষ্কৃত গ্যাস ও ৭৯৬২ মিলিয়ন টন উচ্চমানের বিটুমিনাস কয়লার মজুত রয়েছে। তাছাড়া বঙ্গপোসাগরে আবিষ্কৃত ২৬টি কার্বো-হাইড্রোনিক ব্লকে যে সম্পদ আছে তার বাজার মূল্য ট্রিলিয়ন ডলার।

৭.৩. আমাদের উর্বর ভূমি ও অসংখ্য নদী রয়েছে: বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। হাজারেরও বেশি নদী এই ভূ-খন্ডে জালের মত ছড়িয়ে আছে। এছাড়াও শতাংশের দিক দিয়ে আমাদের রয়েছে পৃথিবীর সর্বোচ্চ চাষাবাদী জমি। আমরা যদি আমাদের জমি ও নদীগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে খুব অল্প সময়ের মধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হব।

৭.৪. অভিজ্ঞ সামরিক বাহিনী: বাংলাদেশ সেনাবাহিনী একটি দক্ষ ও পেশাদার সেনাবাহিনী। জাতিসংঘের বিভিন্ন মিশনে আমাদের সেনাবাহিনী তাদের দক্ষতা ও পেশাদরিত্বের প্রমান দিয়ে এসেছে। এই সেনাবাহিনী উত্তপ্ত মরুভূমি কিংবা দুর্গম পাহাড়ি অঞ্চল সর্বস্থানে আপারেশন পরিচালনা করতে সক্ষম ও অভিজ্ঞ।

৭.৫. তরুন জনগোষ্ঠী: তরুনদের একটি দেশের লাইফ লাইন বলা হয়। আর আমাদের মোট জনসংখ্যার প্রায় ৬০% হচ্ছে তরুন জনগোষ্ঠী। তরুনদের তারুন্য, সৃজনশীলতা ও নতুন চিন্তাকে কাজে লাগিয়ে একটি দেশের পক্ষে সমৃদ্ধশীল হয়ে উঠা অত্যন্ত সহজ।

৭.৬. বিশাল মুসলিম জনগোষ্ঠী: আমাদের মোট জনসংখ্যার প্রায় ৯২% হচ্ছে মুসলিম। তাই বাংলাদেশকে কোন একক বা বিচ্ছিন্ন দেশ হিসেবে দেখা উচিৎ নয়, বরং আমরা ২০০ কোটি মুসলিমের একটি অংশ। আর এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে যখন আমরা নিজেদের দেখব, তখন আমাদের সম্ভবনা ও সক্ষমতা আরও বেড়ে যাবে। কারণ তখন আমাদের থাকবে হরমুজ প্রণালী, মালাক্কা প্রনালী, বাব আল মানদেব, সুয়েজ খালের মত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোকেশন। এছাড়াও আমাদের মজুতে আছে বিশ্বের মোট তেলের ৬৫-৭০% ও গ্যাসের ৫৫-৬০%, তাছাড়া মুসলিম দেশগুলোর মোট সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৭০ লক্ষ। আমাদের এত এত সক্ষমতা ও সম্ভাবনা থাকার পরেও আমরা আমাদের সমস্যা নিজেরা সমাধান করতে পারছিনা, বরং কিছু তথাকথিত বুদ্ধিজীবি আমাদের সমস্যা সমাধানে আমেরিকা বা পশ্চিমাদের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে থাকে।

৮. আমরা কেন নিজেরাই আমাদের সমস্যা সমাধান করতে পারছি না?

এর অন্যতম কারণ পশ্চিমা পুঁজিবাদী নীতি ও তাদের Divide and Rule পলিসি। ১৯২৪ সালে যখন খিলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়, তখন বৃটেন ও ফ্রান্সের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব বিশাল মুসলিম ভূখন্ডকে ছোট ছোট জাতি রাষ্ট্রে বিভক্ত করে। আর প্রতিটি দেশকে আলাদা মানচিত্র, পতাকা, আলাদা জাতীয় সংগীত এমনকি ফুল ও ফলকেও জাতীয়তাবাদের চিন্তার ভিত্তিতে আলাদা করে দেয়। আর এর সাথে চাপিয়ে দেয় তাদের পুঁজিবাদী নীতি ও এক শ্রেণির বুদ্ধিজীবিদের যারা এই জাতীয়তাবাদের চিন্তাকে মুসলিমদের সামনে মহিমান্বিত করতে থাকে। অথচ রাসূলুল্লাহ্‌ ﷺ বলেছেন:

“যে ব্যক্তি আসাবিয়্যাহর(জাতীয়তাবাদ) দিকে আহ্বান করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়; যে ব্যক্তি আসাবিয়্যাহ’র জন্য যুদ্ধ করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়; এবং যে ব্যক্তি আসাবিয়্যাহ্‌’র  উপর  মৃত্যুবরণ করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়” (আবু দাউদ)

৯. মার্কিন বন্ধুত্বের ফাঁদ থেকে উত্তরণের উপায় কি?

৯.১. এই সংকীর্ণ জাতীয়তাবাদের চিন্তা যা আমাদের আরব-আনারব, বাঙ্গালী-পাকিস্তানী হিসেবে বিভক্ত করে রেখেছে, এখান থেকে  বের হয়ে, আমরা মুসলিমরা একটি জাতি এই ধারনা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, إِنَّهَٰذِهِأُمَّتُكُمْأُمَّةًوَاحِدَةً “নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ্‌ তো এক উম্মাহ্‌.. (সুরা আম্বিয়া: ৯২)। 

৯.২. আমাদের মধ্যে একটি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রয়োজন। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, كُنْتُمْخَيْرَأُمَّةٍأُخْرِجَتْلِلنَّاسِتَأْمُرُونَبِالْمَعْرُوفِوَتَنْهَوْنَعَنِالْمُنْكَرِ “তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যানের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দাও, অসৎকাজ থেকে নিষেধ কর”। (আলি ইমরান:১১০)। আমরা জানি সৎকাজের নির্দেশ, অসৎকাজ থেকে নিষেধ এই কাজগুলো পূর্ববর্তী সময় আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা নবী-রাসূলদের মাধ্যমে করিয়েছেন। কিন্তু মুহাম্মাহ (সাঃ)-এর উম্মত হিসেবে এই Prophetic কাজের মাধ্যমে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের সম্মানিত করেছেন। বর্তমান পৃথিবীর ৮০০ কোটি মানুষের কল্যানের জন্য আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের মনোনীত করেছেন। তাই এই Aspiration ধারণ করা আমাদের বিশ্বাসের অংশ। 

৯.৩. আমাদের সব থাকার পরও আমরা এই ফাঁদ থেকে বের হতে পারছিনা, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের নিষ্ঠাবান ও সাহসী নেতৃত্বের অভাব। আমাদের এমন একটি নেতৃত্বের প্রয়োজন যারা পশ্চিমাদের চিন্তা ও নীতির সাথে কোন প্রকার আপোস করবে না। যারা ইসলামের সমাধানের উপর ভরসা রাখবে, উম্মাহ্’র স্বার্থকে সমুন্নত রাখবে এবং ইসলামকে বাস্তবায়ন অর্থাৎ খিলাফত ব্যবস্থা ফিরিয়ে আনতে সর্বদা কাজ করবে।

তাই আমাদের উচিৎ সেই নিষ্ঠাবান ও সাহসী নেতৃত্বের সাথে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমাদের ভ্রান্ত নীতি উম্মাহ্’র সামনে প্রকাশ করা এবং ইসলাম বাস্তবায়নের প্রজেক্ট খিলাফত ব্যবস্থা ফিরিরে আনতে কাজ করে যাওয়া। কারণ একমাত্র খিলাফত ব্যবস্থাই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের ফাঁদ থেকে আমাদের রক্ষা করতে পারে। রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেন, إِنَّمَاالْإِمَامُجُنَّةٌيُقَاتَلُمِنْوَرَائِهِوَيُتَّقَىبِهِ “নিশ্চয়ই ইমাম/খলিফা ঢালস্বরুপ, তার পিছনে থেকে যুদ্ধ করা হয় এবং তার মাধ্যমে (শত্রুর আক্রমণ থেকে) আত্মরক্ষা করা হয়।” (সহীহ্‌ বুখারী)

    -    জোনায়েদ আহমেদ, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক

Previous Post Next Post