ক্রমবর্ধমান বাড়িভাড়া বৃদ্ধি সংকট: সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতে ইসলামের দৃষ্টিভঙ্গী

দেশের শহরাঞ্চলে বাড়িভাড়া ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে সামগ্রিকভাবে বাড়িভাড়া বেড়েছে প্রায় ২৭ শতাংশ (বিস্তারিত জানতে: প্রথম আলো)। এটি জাতীয় গড় হলেও রাজধানী ঢাকাসহ অন্যান্য বড় শহরে এই বৃদ্ধির হার আরও অনেক বেশি প্রকট।এই অনিয়ন্ত্রিত বাড়িভাড়া নিয়ন্ত্রণে অনেকে কঠোর আইন, জনসচেতনতা এবং কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর জোর দিচ্ছেন।

আইন কেন বাড়িভাড়া নিয়ন্ত্রণ করতে পারছে না? 

বাড়িভাড়া নিয়ন্ত্রণের জন্য ১৯৯১ সালে দেশে প্রথম আইন প্রণয়ন করা হয়। কিন্তু প্রশ্ন হলো—বাড়িভাড়া বৃদ্ধির মূল চলকগুলো সমাধান না করে কেবল আইনি কাঠামো দিয়ে কি তা নিয়ন্ত্রণ করা সম্ভব? বাড়িভাড়া বৃদ্ধির অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে—শহরমুখী লাগামহীন জনস্রোত, কৃত্রিমভাবে জমির মূল্যবৃদ্ধি এবং নির্মাণসামগ্রীর উচ্চমূল্য। এ প্রসঙ্গে সিএনজিচালিত অটোরিকশার একটি উপযুক্ত উদাহরণ টানা যায়। মিটারে অটোরিকশা চালানোর জন্য যথাযথ আইনি কাঠামো, বিধিমালা এবং নিয়ন্ত্রক সংস্থা থাকা সত্ত্বেও তা যেমন বাস্তবায়ন করা যাচ্ছে না, তেমনি সামগ্রিক বাস্তবমুখী সমাধান ছাড়া শুধু আইনি বেড়াজাল দিয়ে বাড়িভাড়া নিয়ন্ত্রণ করাও অবাস্তব।

সংকটের মূল কোথায়?

বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ন্যায্য চাহিদাকে যে মৌলিক চাহিদা হিসেবেও স্বীকৃতি দেয়া হয় না, তার প্রমাণ পাওয়া যায় আইনমন্ত্রীর বক্তব্যে, যেমন তিনি জাতীয় সংসদে বলেছিলেন,, “খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা কোনো মৌলিক অধিকার নয়” বিস্তারিত জানতে দেখুন: youtube.com/watch?v=bD6gBde14G4।  রাষ্ট্র যেহেতু বাসস্থানসহ জনগণের বেঁচে থাকার ন্যূনতম চাহিদাকে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে না, তাই তা পূরণে কোনো কার্যকর পদক্ষেপও গ্রহণ করে না। বরং রাষ্ট্র এই খাতগুলোকে পুঁজিপতি শ্রেণির মুনাফা অর্জনের জন্য উন্মুক্ত করে দিয়েই ক্ষান্ত হয়নি; উল্টো সম্ভাব্য সব খাতের উপর ভ্যাট, উৎস করসহ নানাবিধ কর আরোপ করে এগুলোকে আরও বেশি ব্যয়বহুল করে তুলেছে।

উদাহরণস্বরূপ—বাড়ি নির্মাণসামগ্রীর উৎপাদন বা সংগ্রহ ব্যয়ের সঙ্গে মূল ভোক্তার খরচ বিবেচনা করলে দেখা যায়, মূল খরচের উপর প্রায় ৩০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত কর প্রদান করতে হয়। এই বর্ধিত ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত ভাড়াটিয়ার ঘাড়েই এসে চাপে। ফলে দেশের বিপুলসংখ্যক ভাড়াটিয়ার আয়ের সিংহভাগই চলে যায় শুধু বাড়িভাড়া মেটাতে। দৈনিক পত্রিকার তথ্য অনুযায়ী, বর্তমানে নগরবাসীর আয়ের অর্ধেকই চলে যাচ্ছে বাসাভাড়ায় এবং বাকি জীবন কাটছে দেনার দায়ে (সূত্র: আজকের দৈনিক, ৫ অক্টোবর, ২০২৬)।

জনগণের কি ক্রমবর্ধমান বাড়িভাড়ার চাপ থেকে মুক্তি নাই?

যে পুঁজিবাদী রাষ্ট্র অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো জনগণের ন্যূনতম প্রয়োজন পূরণের দায়িত্বকে আইনি মারপ্যাচে পাশ কাটাতে চায়, সেই শাসনব্যবস্থার মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ করা সম্পূর্ণ সুদূরহত।

এর বিপরীতে ইসলাম মানুষের মৌলিক অধিকারের বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে এসেছে। রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেন, "আদম সন্তানের জন্য কেবল তিনটি জিনিস ছাড়া আর কোনো জিনিসে মৌলিক অধিকার নেই; তা হলো—বসবাসের জন্য একটি ঘর, লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় এবং জীবন ধারণের জন্য শুকনো রুটি ও পানি।" (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৪১)। তাই বর্তমান পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে ইসলামী শাসনব্যবস্থা তথা খিলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ব্যতিরেকে জনগণের বাড়িভাড়ার উপর থেকে এই অসহনীয় চাপ কমানো কোনোভাবেই সম্ভব নয়। খিলাফত রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য মানসম্মত বাসস্থানের অধিকার নিশ্চিত করবে। এই অধিকার নিশ্চিত করা খিলাফত রাষ্ট্রের খলিফার জন্য একটি সাংবিধানিক দায়িত্ব। কুরআন-সুন্নাহ্’র ভিত্তিতে হিযবুত তাহ্‌রীর কর্তৃক প্রণীত খিলাফত রাষ্ট্রের সংবিধানের (খসড়া) অনুচ্ছেদ ১২৫ এ রাষ্ট্রের জন্য প্রত্যেক নাগরিকের (মুসলিম-অমুসলিম) ন্যায্য চাহিদা (অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা) পূরণ বাধ্যতামূলক। এই চাহিদা পূরণে ব্যর্থতার জন্য খলিফাকে মাযালিমের আদালতের মাধ্যমে জবাবদাহিতার আওতায় আনা যাবে।  

আবাসন সংকট সমাধানে ইসলামের দৃষ্টিভঙ্গী

১. সেবা এবং কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণ ও নতুন নগর গড়ে তোলা: বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম রাজধানী বা নির্দিষ্ট কয়েকটি শহরে কেন্দ্রীভূত থাকার কারণে নগরমুখী লাগামহীন জনস্রোত তৈরি হয়। খিলাফত রাষ্ট্রে প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণ করা হবে, যাতে কর্মসংস্থান ও উন্নত নাগরিক সুবিধা শুধু রাজধানী বা বড় শহরে সীমাবদ্ধ না থাকে। দেশের প্রতিটি অঞ্চলে সুষমভাবে নগর অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

২. ভূমির ওপর দেশি-বিদেশি ক্ষুদ্র-বৃহৎ পুঁজিপতিগোষ্ঠীর অবৈধ কর্তৃত্ব উৎখাত করে সঠিক মূল্য ও ব্যবহার নিশ্চিত করা: পুঁজিবাদী ব্যবস্থায় সিন্ডিকেট ও পুঁজিপতিরা জমিকে ফটকা ব্যবসা বা অতিমুনাফার মাধ্যম হিসেবে ব্যবহার করে কৃত্রিমভাবে জমির দাম বাড়িয়ে দেয়। ইসলামি শারিআহ্‌ অনুযায়ী, জমি অব্যবহৃত বা কুক্ষিগত করে রাখা এবং এর মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা নিষিদ্ধ। খিলাফত রাষ্ট্রে ভূমির উপর থেকে পুঁজিপতিদের সিন্ডিকেট ও অবৈধ একাধিপত্য চিরতরে উৎখাত করা হবে।

৩. বাড়ি নির্মাণের উপকরণের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার: বর্তমান রাষ্ট্রব্যবস্থায় রড, সিমেন্ট, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর উৎপাদন ও সংগ্রহের উপর ভ্যাট, উৎস করসহ নানা ধরনের বাড়তি কর (প্রায় ৩০% পর্যন্ত) আরোপ করা হয়, যার নেতিবাচক প্রভাব সরাসরি বাড়িভাড়া ও নির্মাণ খরচের ওপর পড়ে। খিলাফত রাষ্ট্রে মৌলিক মানবিক চাহিদা পূরণের সহায়ক খাত হিসেবে বাসস্থান নির্মাণসামগ্রীর ওপর থেকে সকল প্রকার শুল্ক, ভ্যাট ও কর সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। কর প্রত্যাহারের পাশাপাশি নির্মাণসামগ্রীর বাজারমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে রাষ্ট্র বেসরকারী উদ্যোক্তাদের নীতি সহায়তা প্রদান করবে এবং বৃহৎ শিল্প যেমনঃ ইস্পাত শিল্পসহ ভারী অনান্য নির্মাণ সামগ্রী উৎপাদনের জন্য রাষ্ট্রীয় মালিকানায় শিল্প স্থাপন করবে যাতে জনগণ ন্যায্য মূল্যে বাড়ি নির্মাণ করতে পারে। 

৪. প্রকৃত অভাবগ্রস্তদের যাকাত ফান্ড থেকে আর্থিক সহায়তা প্রদান: খিলাফত রাষ্ট্রে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহ ও বিতরণ করা হবে। সমাজের একেবারে অভাবগ্রস্ত, গৃহহীন ও দরিদ্র মানুষ, যাদের নিজস্ব কোনো বাসস্থান নেই বা যাদের পক্ষে ঘর তৈরি করা অসম্ভব, তাদের যাকাত ফান্ড থেকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে যাতে তারা মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে পারে।

৫. বায়তুল মাল থেকে সুদমুক্ত ঋণ প্রদান: যে সমস্ত নাগরিক সরাসরি যাকাত গ্রহণের উপযুক্ত নন (অর্থাৎ যাদের ন্যূনতম জীবিকা নির্বাহের ব্যবস্থা রয়েছে), কিন্তু নিজস্ব একটি বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের জন্য পর্যাপ্ত আর্থিক সচ্ছলতা নেই, রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার বা ‘বায়তুল মাল’ থেকে তাদের সুদমুক্ত (করজে হাসানা) ঋণ প্রদান করা হবে। দীর্ঘমেয়াদী ও সহজ কিস্তিতে পরিশোধযোগ্য এই ঋণের মাধ্যমে সাধারণ নাগরিকরা কোনো ধরনের শোষন বা সুদের বোঝা ছাড়াই তাদের আবাসন সমস্যার সমাধান করতে পারবেন।

    -    মোঃ সিরাজুল ইসলাম, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক

Previous Post Next Post