ঔপনিবেশিক জিঞ্জির ও মরীচিকার গণতন্ত্র: তরুণ প্রজন্মের চোখে বাংলাদেশের রাজনৈতিক ভবিতব্য

একটি দেশের রাজনীতি ও সুশাসন কতটা সফল হবে, তা নির্ভর করে সেই দেশের মানুষের মনস্তত্ত্ব, বিশ্বাস এবং সংস্কৃতির ওপর। ৫ আগস্টের পর বাংলাদেশের জনগণ এক নতুন মুক্তির স্বাদ পেয়েছে। জালিম হাসিনাকে এ দেশের ছাত্র-জনতা রাজপথে বুক পেতে হটিয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন উঠেছে—এরপর কী? আমরা কি আবার সেই পুরোনো, জরাজীর্ণ পশ্চিমা মডেলেই ঘুরপাক খাবো, নাকি আমাদের নিজস্ব বিশ্বাস আর শেকড়ের দিকে তাকাবো? এ দেশের ইসলামপ্রিয় জনগনের অন্তরে আজ এই প্রশ্নটিই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। তারা বুঝতে পেরেছে, এই মাটির মুসলিম জনগোষ্ঠীর জন্য পশ্চিমা আমদানিকৃত মদের বোতলে কেবল লেবেল বদলে শান্তি আসবে না; এখানে একমাত্র কার্যকর ও ইনসাফভিত্তিক সমাধান হলো ইসলামের রাজনৈতিক আদর্শ বা খিলাফত ব্যবস্থা।

আজকের সচেতন যুবক খুব ভালো করেই জানে, ‘গণতন্ত্র’ আসলে একটি সুন্দর মোড়কে মোড়ানো মরীচিকা। যে ইউরোপীয় মডেলের দোহাই দিয়ে আমাদের শাসন করা হয়, তা রক্তক্ষয়ী ফরাসি বিপ্লবের পর পশ্চিমাদের নিজস্ব সামাজিক ও ধর্মনিরপেক্ষ প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। এটি কোনো ইউনিভার্সাল বা সার্বজনীন সমাধান নয়। সবচেয়ে বড় সত্য হলো, বর্তমানের কর্পোরেট গণতন্ত্র মূলত পুঁজিপতি ও কোটিপতিদের পকেটের দাস। কোটি কোটি টাকা খরচ করে যারা নির্বাচনে দাঁড়ায়, তারা আইন বানায় সাধারণ মানুষের জন্য নয়, বরং নিজেদের ব্যাংক ব্যালেন্স ভারী করার জন্য। পাঁচ বছর পর পর একটি ভোট দেয়ার নাম কখনোই ‘জনগণের শাসন’ হতে পারে না। এই ধোঁকাবাজির পুঁজিবাদী শাসনব্যবস্থা এদেশের জনগণকে বারবার হতাশ করেছে, স্বৈরাচার ও ফ্যাসিবাদের জন্ম দিয়েছে।

অন্যদিকে, আজ আমরা যে ‘জাতিরাষ্ট্র’ বা ন্যাশনাল বর্ডারের ভেতর বন্দি, তা আমাদের পূর্বপুরুষদের চয়েস ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় খিলাফতের পতনের পর, পশ্চিমা ঔপনিবেশিক শক্তিগুলো ‘সাইকস-পিকট চুক্তির’ মাধ্যমে মুসলিম বিশ্বকে তাসের ঘরের মতো টুকরো টুকরো করে দিয়েছিল। তাদের নীতিই ছিল ‘বিভক্ত কর ও শাসন কর’ (Divide and Rule)। রাসূলুল্লাহ্‌ (সা.)-এর শিখিয়ে যাওয়া ‘অখণ্ড মুসলিম উম্মাহ্‌’র’ যে বিশাল ক্যানভাস, তাকে তারা কৃত্রিম কাঁটাতারে বন্দি করেছে। একজন বাংলাদেশি মুসলিম যুবক যখন ফিলিস্তিন বা কাশ্মীরের মুসলিম ভাইয়ের রক্ত ঝরতে দেখে কেঁদে ওঠে, তখন সে প্রমাণ করে যে তার সীমানা ম্যাপের লাইনে নয়, তার সীমানা লুকিয়ে আছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র আক্বীদায়। তাই এই কৃত্রিম সীমানা ভেঙে অখণ্ড খিলাফতের প্রাচীর গড়া এদেশের জনগণের ঈমানী দাবি।

ইসলাম এ দেশের মানুষের কেবল আচার-অনুষ্ঠান নয়, এটি মিশে আছে জনগণের রক্তে ও আক্বীদায়। মানুষ যখন কোনো আইনকে আল্লাহ্‌’র হুকুম এবং নিজের বিশ্বাসের অংশ মনে করে, তখন তাকে সোজা রাখার জন্য লাঠি বা পুলিশের ভয় লাগে না; সে মনের গভীরের ‘তাকওয়া’ বা খোদাভীতি থেকে সমাজকে ভালোবাসে। খিলাফত ব্যবস্থার মূল সৌন্দর্য এখানেই—এখানে কোনো ব্যক্তি বা পুঁজিপতি গোষ্ঠী নিজের স্বার্থে আইন বদলাতে পারে না। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ্‌’র (حاكمية الله)। খিলাফতের মূল ভিত্তি হলো ইনসাফ (ন্যায়বিচার), জবাবদিহিতা এবং মজলিস আশ-শূরার মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা। যখন একজন শাসক নিজেকে জনগণের সেবক আর আল্লাহ্‌’র দরবারের আসামি মনে করবেন, তখনই কেবল সমাজ থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জুলুমের অবসান ঘটবে।

অবশ্যই, সরাসরি রাজনৈতিক সীমানা বিলুপ্ত করে একটি অখণ্ড খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করার এই লক্ষ্যটি বর্তমান বিশ্বব্যবস্থায় চ্যালেঞ্জিং। আজকের পরাশক্তিগুলো (আমেরিকা, চীন কিংবা পশ্চিমা বিশ্ব) তাদের ভূ-রাজনৈতিক স্বার্থেই মুসলিম উম্মাহ্‌’র এই সিংহভাগ শক্তিকে এক ছাতার নিচে দেখতে চাইবে না। তারা অর্থনৈতিক অবরোধ কিংবা সামরিক আগ্রাসন দিয়ে একে রুখতে চাইতে পারে। আবার উপনিবেশবাদীদের আনুগত মুসলিম দেশগুলোর বর্তমান শাসকদের সিংহাসনের মোহও একটি বড় বাধা। তবে এই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতেও বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠী আজ জাগ্রত। আন্তর্জাতিক ইসলামী সংগঠন হি*যবুত তা*হ্‌রীর, কোনো সশস্ত্র সহিংসতা ছাড়াই বুদ্ধিবৃত্তিক লড়াই, রাজনৈতিক প্রচারণা এবং মুসলিম দেশগুলোর সামরিক বাহিনীর কৌশলগত সমর্থন (নুস*রাহ্‌) আদায়ের মাধ্যমে এই কৃত্রিম বর্ডার উপড়ে ফেলার ডাক দিচ্ছে। আবার অনেকেই রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ধাপে ধাপে এগোতে চান। তবে যে পথেই হোক না কেন, এ দেশের ইসলামপ্রিয় জনগণের স্পষ্ট ইশতেহার—ঔপনিবেশিক মানসিকতার দাসত্ব ছেড়ে উম্মাহ্‌’র একক গৌরবের দিনে ফিরে যাওয়া।

তাই, বাংলাদেশের মুসলিম তরুণদের জন্য খিলাফত কোনো দূর অতীতের রূপকথা নয়, বরং এটিই তাদের একমাত্র নিরাপদ ভবিষ্যৎ। মুসলিম ভূমিগুলোতে পশ্চিমা ডেমোক্রেসির ভাঙা নৌকায় চড়ে সুশাসনের তীরে পৌঁছানো অসম্ভব, তা ইতিহাস বারবার প্রমাণ করেছে। অন্যদিকে, এদেশের যুবসমাজ আজ আর কোনো পুঁজিপতি বা গণতান্ত্রিক স্বৈরাচারের গোলামী করতে প্রস্তুত নয়। তারা চায় এমন এক ব্যবস্থার পুনর্জাগরণ, যেখানে মানুষকে মানুষের গোলাম বানিয়ে রাখার রীতি থাকবে না, থাকবে কেবল আল্লাহ্‌’র আইন এবং ইনসাফের রাজত্ব।

    -    ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম

Previous Post Next Post