ইসলামী উম্মাহ্’র একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো দ্বীনের ব্যাপারে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতি (quick wittedness) (sur’at bad-eeha سرعة بديهة)। তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতি হলো চিন্তার একটি ধরণ, যা চিন্তার মৌলিক ভিত্তি থেকে আলাদা নয়। বরং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতির বিশেষত্ব হচ্ছে এর গতি। এটি হলো বাস্তবতার দ্রুত পর্যবেক্ষণ এবং পূর্ববর্তী তথ্যের দ্রুত সংযোগ, যা সেই বাস্তবতাকে প্রেক্ষাপটে এনে তার উপর একটি সিদ্ধান্ত তৈরি করে। সাহাবীগণের (রা.) যুগে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতির প্রকাশ একটি সাধারণ বিষয় ছিল।
সাহাবীগণের (রা.) যুগে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতি (quick wittedness)
হানাফী ফকীহ্ ইমাম আল-সারাখসি (রহ.)-এর আল-মাবসুত-এ উল্লেখ করা হয়েছে যে, উমর (রা.)-এর কাছে একজন মহিলা এসে বললেন: (إن زوجي يصوم النهار ويقوم الليل، فقال: نعم الرجل زوجك، فأعادت كلامها مراراً، فعلم كعب بن سوار أنها تريد الشكاية، فقال لأمير المؤمنين: أشهدها من زوجها ثم قال له: هذا أمر المرأة عن زوجها)
অর্থাৎ, তিনি বললেন, “আমার স্বামী দিনে রোজা রাখেন এবং রাতে নামাজে দাঁড়িয়ে থাকেন।” উমর (রা:) জবাব দিলেন, “তোমার স্বামী তো একজন উত্তম মানুষ।” মহিলাটি তারপরও কথাটি কয়েকবার পুনরাবৃত্তি করলেন যার প্রত্যুত্তরে উমর (রা:) প্রতিবার একই উত্তর দিলেন। তখন কা‘ব ইবনে সুর বললেন যে, “হে আমিরুল মুমিনিন, মহিলাটি তার স্বামীর ব্যাপারে অভিযোগ জানাচ্ছে যে সে তার সঙ্গ পরিত্যাগ করেছে।” উমর (রা:) তার অনুধাবন শুনে বিস্মিত হয়েছিলেন এবং বলেছিলেন, ‘এদের মধ্যে মীমাংসা কর।’ তারপর কা'ব ঐ মহিলা ও তার স্বামীর মধ্যে বিবাদ মীমাংসা করে দিলেন এবং উমর (রা:) পরবর্তীতে তাকে বসরার বিচারক হিসেবে নিয়োগ করেছিলেন।
নিঃসন্দেহে, উমর ইবনে আল-খাত্তাব (রা.) তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতি সম্পন্ন ব্যক্তি ছিলেন। কিন্তু এই নির্দিষ্ট ঘটনায় তা কাজ করেনি। যখন মহিলাটি তার স্বামীর ব্যাপারে অভিযোগ করলেন—যে তিনি সারারাত নামাজ পড়েন এবং দিনের বেলা রোজা রাখেন, তখন উমর ইবন আল-খাত্তাব (রা.) এইটা যে অভিযোগ অর্থাৎ মহিলাটি যে বোঝাতে চাইছে তার (মহিলার) বৈবাহিক অধিকার পালনে তিনি (মহিলার স্বামী) অবহেলা করছেন— তা তিনি বুঝতে পারেননি। বরং তিনি মনে করেছিলেন যে, মহিলা তার স্বামীর প্রশংসা করছেন। অন্যদিকে, কা‘ব ইবন সুর তাৎক্ষণিক বুদ্ধিমত্তা খাটিয়ে বুঝে ফেলেছিলেন যে মহিলাটি অভিযোগের উপর জোর দিচ্ছেন।
নির্দিষ্ট এই ঘটনায় কা‘ব ইবন সুরের তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতি উমর ইবন আল-খাত্তাব (রা.)-এর চেয়ে বেশি ছিল। এর দ্বারা বোঝা যায় যে, একটি নির্দিষ্ট বিষয়ে, অথবা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতি থাকা, উপস্থিত বুদ্ধির সাধারণ বৈশিষ্ট্য থেকে আলাদা। অর্থাৎ এটি চিন্তার এমন একটি ধরন, যা ব্যবহার করা যেতে পারে আবার নাও করা যেতে পারে। এটি অর্জন করা বা হারিয়ে ফেলা, উভয়ই সম্ভব। অর্থাৎ এটি এমন কোনো অন্তর্নিহিত/জন্মগত বিষয় নয়, যা কিছু মানুষের মধ্যে থাকবেই এবং অন্যদের মধ্যে থাকবে না; বরং এটি অর্জন করা সম্ভব।
তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতির উন্নয়ন ও বিকাশ
কা‘ব ইবন সুরের ঘটনাটি গভীরভাবে লক্ষ্য করলে তাৎক্ষণিক-বুদ্ধিমত্তা কিভাবে উন্নয়ন ও বিকাশ করা যায় তা বুঝা সম্ভব। এখানে কা‘ব ইবনে সুর দ্রুত শারী‘আহ্’র বিধানসমূহকে বাস্তবতার সঙ্গে সংযুক্ত করেছিলেন; আর তা ছিল নফল ইবাদতের উপর স্ত্রীর প্রতি ফরজ দায়িত্ব প্রাধান্য পাবে। তিনি এ বিষয়ে সচেতন ছিলেন এবং দ্রুত পর্যবেক্ষণের মাধ্যমে আকীদা থেকে উদ্ভূত এই শারী‘আহ্ বিধানকে বাস্তবতার সঙ্গে সংযুক্ত করেছিলেন। কেবলমাত্র শারী‘আহ্’র বিধানের সঙ্গে এই সংযোগের মাধ্যমেই তিনি দ্রুত বুঝতে পেরেছিলেন মহিলাটি অভিযোগ করছেন এবং ফলে দ্রুত তিনি বিষয়টি সমাধান করতে পেরেছিলেন।
সাহাবীগণের (রা.) প্রজন্মের মধ্যে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতির ব্যাপকতা কোনো দুর্ঘটনা বা কাকতালীয় বিষয় ছিল না, বরং তা ছিল ওই সমাজে দ্বীনের ব্যাপারে তাদের সাধারণ দৃষ্টিভঙ্গির ফলাফল। মুসলিমরা বুঝতে পেরেছিলেন, দ্বীন এসেছে তাদের জীবনের সামগ্রিক বিষয়গুলোকে সুসংগঠিত করার জন্য। তারা (রা.) বাস্তবতাকে বা সমস্যাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেন এবং তারপর পবিত্র কুর‘আন ও রাসূলুল্লাহ্ (সা:) সুন্নাহ্ থেকে সেগুলোর পক্ষে দলিলের অন্বেষণ করে তা থেকে সমাধান বের করে আনার চর্চা তাদের চিন্তার জগতকে নিয়ন্ত্রণ করত।
এমন একটি পরিবেশ বিরাজ করত যা মানুষকে উৎসাহিত করত শারী‘আহ্’র বিধানের সাথে জীবনের বাস্তবতার যোগসূত্র স্থাপন করতে; ফলে, তখন তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতি লালন ও বিকশিত হয়েছিল। তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে,
(ركب عمر بن الخطاب منبر رسول الله فقال: أيها الناس، ما أكركم في صدق النساء وقد كان رسول الله صلى الله عليه وسلم وأصحابه إنما الصدقات فيما قدمنا فقولنا ذلك، ولو كان الإكثار في ذلك كله عند الله أمرًا ما نهيتم عنه، فلا أعرضن عن ذلك، ثم نزل عن المنبر، فرأى رجلاً في صداق امرأة على أربعمائة درهم)
“উমর ইবন আল-খাত্তাব রাসূল (সা:) এর মিম্বারে দাঁড়িয়ে বললেন, ‘হে লোকসকল! তোমরা নারীদের মোহর নির্ধারণ কত বেশি করে ফেলেছ! অথচ আল্লাহ্’র রাসূল এবং তাঁর সাহাবীগণ একজন নারীর মোহর হিসেবে চারশত দিরহাম পর্যন্ত বা তার চেয়ে কম প্রদান করতেন। যদি মোহর বেশি দেওয়া আল্লাহ্’র কাছে তাকওয়া বা সম্মানের বিষয় হতো, তাহলে এ বিষয়ে রাসূলুল্লাহ্ (সা:) তোমাদের থেকে এগিয়ে থাকতেন। অতএব, আমি এমন কোনো ব্যক্তির কথা শুনতে চাই না, যে কোনো নারীকে মোহর হিসেবে চারশত দিরহামের বেশি প্রদান করে।’
ইসলামের দ্বিতীয় খলিফা, দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন এবং প্রথম দিকের সাহাবীগণের অন্যতম, উমর আল-ফারুক (রা.) যখন লক্ষ্য করলেন, মোহর পুরুষদের উপর একটি বোঝা এবং বিবাহের মধ্যে অসন্তোষের কারণ হয়ে উঠেছে তখন সাধারনের উদ্দেশ্যে তার জ্ঞানানুযায়ি শারী‘আহ্’র ভিত্তিতে তার মতামত দিলেন। সাধারণ জনগণের প্রতিক্রিয়া তখন কি হয়েছিল? ইবনে কাসীর বর্ণনা করেছেন, (ثم نزل فاعترضته امرأة من قريش فقالت: يا أمير المؤمنين، نهيت الناس أن يزيدوا النساء في صدقاتهن أربعمائة درهم، فقال: نعم، فقالت: أما سمعت الله يقول: وآتيتم إحداهن قنطاراً؟)
“তারপর তিনি মিম্বর থেকে নেমে এলেন, তখন কুরাইশ বংশের একজন মহিলা বললেন, ‘হে আমীরুল মুমিনীন, আপনি লোকদের নারীদের মোহর চারশত দিরহামের বেশি দিতে নিষেধ করেছেন।’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ মহিলাটি বলল, ‘আপনি কি শোনেননি যে, আল্লাহ্ বলেন: “এবং তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ (মোহরানা হিসেবে) প্রদান করে থাক, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গোনাহের মাধ্যমে গ্রহণ করবে?’” (সূরা আন-নিসা : ২০)
এটি ওই সমাজের সাধারণ মানুষের মধ্যে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতির চর্চা অর্থাৎ সমস্যার সমাধান যে কুর‘আন-সুন্নাহ্ এর ভিত্তিতে হতে হবে তার একটি উদাহরণ।
দ্বিতীয় খলিফা উমর (রা.) প্রতিক্রিয়া তখন কি হয়েছিল, যখন সাধারণ জনগণ তাকে জবাবদিহি করল? ইবনে কাসীর বর্ণনা করেছেন, (فقال الناس: أصابت امرأة وأخطأ عمر)
“তিনি বললেন, ‘হে আল্লাহ্, আমাকে ক্ষমা করুন; নিশ্চয়ই ফিকহের ব্যাপারে জনগণ উমরের চেয়ে অধিক জ্ঞানী।’” অত:পর তিনি আবারও মিম্বারে আরোহন করলেন ও বললেন, “আমি তোমাদের চারশত দিরহামের বেশি মোহর দেওয়া থেকে নিষেধ করেছিলাম; কিন্তু যে কেউ, তার সম্পদ থেকে যত ইচ্ছা দিতে চায়, সে তা দিতে পারবে।” অর্থাৎ যখন তাকে শারী‘আহ্ থেকে সুস্পষ্ট দলিল জানানো হল দ্রুত তিনি তার মতামত পরিবর্তন করেন কারণ তার কাজ হল শারী‘আহ্’র ভিত্তিতে মতামত দেয়া এবং শারী‘আহ্ প্রয়োগ করা ।
তাই একদিকে, আমরা দেখতে পাই যে, জনগণের মধ্যে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতি ছিল, যার দরুন তারা উমর (রা.) এর মতামতকে শারী‘আহ্’র দলিলের ভিত্তিতে বিচার করতে পেরেছিল। অন্যদিকে, আমরা দেখি যে, খোলাফায়ে রাশেদিন উমর আল-ফারুক (রা.) এর তাকওয়া ও বিনয় যার দরুন তিনি অবিলম্বে সত্যকে গ্রহণ করেছিলেন এবং তাদের জ্ঞানের জন্য জনগণকে প্রশংসা করেছিলেন। বিরোধী মতের কোনো দমন ছিল না, আর যে ব্যক্তি মত প্রকাশ করেছিল তার প্রতি কোনো ভীতি প্রদর্শনও ছিল না। সকলেই তাদের ভুমিকার বিষয়ে সচেতন ছিল।
মুসলিমদের মধ্যে যখন এই পরিবেশ দৃঢ় ছিল, তখনই তাৎক্ষণিক বুদ্ধিমত্তা তাদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এটি মুসলিমদেরকে জীবনের সবক্ষেত্রে ফলপ্রসূ হতে সক্ষম করেছিল, যার ফলে একটি প্রগতিশীল সভ্যতার সৃষ্টি হয়েছিল, যা শত শত বছর ধরে মানবজাতিকে নেতৃত্ব দিয়েছিল। মুসলিমরা তাদের মুখোমুখি হওয়া বাস্তবতার সঙ্গে খুব দ্রুত সম্পর্কিত পরিচিত শারী‘আহ্’র বিধানগুলোকে মিলাতো; তা শাসনব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, বৈদেশিক নীতি অথবা সামাজিক সম্পর্ক, যেকোনো ক্ষেত্রেই হোক না কেন। ইসলামী সভ্যতা আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা-কে মানুষের দৈনন্দিন জীবনে মনোযোগের একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। আল্লাহ্’র বিধানের অনুসরণ—যাঁর জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্ত করে এবং যাঁর কাছ থেকে কিছুই গোপন নয়—উম্মাহ্’র সমৃদ্ধির কারণ হয়েছিল। বিশ্বে মুসলিম সভ্যতাকে অগ্রগামী ও নেতৃত্বশীল জাতিতে রূপান্তর করেছিল। দ্বীনের উপর প্রতিষ্ঠিত তাদের তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি ও তীক্ষ্ণ প্রজ্ঞা কাফিরদের ষড়যন্ত্র প্রতিহত করেছিল এবং তাদের চক্রান্তকে তাদের নিজেদের বিপক্ষেই ফিরিয়ে দিয়েছিল।
তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতির বিলোপ এবং যান্ত্রিক চিন্তা (mechanism) ধারার উত্থান
আজকের বিশ্বে আমাদের মধ্যে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার সেই প্রসার আর নেই। শত্রুরা আমাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে, ধারাবাহিকভাবে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের ভূমিগুলো আজ দারিদ্রতা আর অপমানে পূর্ণ। আমাদের কাজগুলো ধুলিস্যাত হয়ে যাচ্ছে। পূর্বের সেই তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপস্থিতি আমরা আজ দেখতে পাই না। বাস্তবতার সঙ্গে সম্পর্কিত শারী’আহ্’র বিধানসমূহ সম্পর্কে সচেতনতা খুবই সামান্য এবং অপর্যাপ্ত। একদিকে ইসলামী সভ্যতার ভিত্তি সম্পর্কে সচেতনতার অভাব, অন্যদিকে পশ্চিমা ধর্মনিরপেক্ষ চিন্তার আধিপত্য; এসব মিলে মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক সংকট এখন চরমে। বিশেষ করে, যান্ত্রিক চিন্তা ধারা বা মেকানিজমের দর্শন—মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রচুর ক্ষতি করছে।
মেকানিজমের আধিপত্য বা যান্ত্রিক চিন্তা ধারা ধর্মনিরপেক্ষ চিন্তার একটি ফল। এই দর্শন মহাবিশ্বকে একটি বৃহৎ-পরিসরে একটি যন্ত্রের সঙ্গে তুলনা করেছে। ধর্মনিরপেক্ষতা মানে হল ধর্মকে জীবনের বিষয় ও কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করে শুধু ধর্মীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ করা। ফলে স্বাভাবিকভাবে এই ব্যবস্থায় সমস্যা বুঝতে ও সমাধান বের করতে আল্লাহ’র বাণীর (ওহি) বিকল্প হিসেবে human reasoning বা মানুষের নিজস্ব চিন্তা বা অনুধাবনের শরণাপন্ন হবার বিকল্প নেই। অর্থাৎ স্রষ্টা আর জীবন পরিচালনার কেন্দ্রবিন্দু রইল না বরং মানব যুক্তিই মানদণ্ডে পরিণত হল। শারী’আহ্ বিধানগুলো আর জীবনের গতিপথ নির্ধারণ করার জন্য ব্যবহৃত হল না, ব্যবহৃত হতে লাগল মানুষের তৈরি করা আইন। যান্ত্রিক দর্শন সীমাবদ্ধ ও নশ্বর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল-আলীম, সর্বজ্ঞ,-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দিল এটি মানব মস্তিষ্ককে মানব অস্তিত্বের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
যান্ত্রিক চিন্তার দর্শন আল্লাহকে মানব অস্তিত্বের কেন্দ্র হিসেবে অস্বীকার করে
মেকানিজম বা যান্ত্রিক চিন্তার দর্শন আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর এবং মানুষের বিষয়সমূহের উপর আল্লাহর আধিপত্যকে অস্বীকার করেছে।
ফরাসি মেকানিস্ট পিয়ের সিমোঁ লাপ্লাস তাঁর A Philosophical Essay on Probabilities গ্রন্থে বলেছেন, ‘“আমরা মহাবিশ্বের বর্তমান অবস্থাকে অতীতের ফলাফল এবং ভবিষ্যতের কারণ হিসেবে বিবেচনা করতে পারি। এমন এক বুদ্ধি, যা কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রকৃতিকে চালিত করা সমস্ত শক্তি এবং তাকে গঠিত সত্তাগুলির পারস্পরিক অবস্থান জানে, যদি সেই বুদ্ধি যথেষ্ট বিশাল হয় এবং তথ্যগুলো বিশ্লেষণ করতে পারে, তবে সে একটি একক সূত্রে মহাবিশ্বের বৃহত্তম বস্তুগুলির গতি এবং ক্ষুদ্রতম পরমাণুর গতিকে সংক্ষিপ্ত করতে পারবে; তার কাছে কিছুই অনিশ্চিত থাকবে না এবং ভবিষ্যৎও অতীতের মতোই তার চোখের সামনে বর্তমান হয়ে থাকবে।”
যন্ত্রবাদ (Mechanism)-এর প্রভাব মুসলিমদের উপর এমনভাবে পড়েছিল যে, তাদের ঈমানের স্থির ভিত্তি কেঁপে উঠেছিল। মেকানিজম রিজিক (জীবিকা) আল্লাহ’র (সুবহানাহু ওয়া তাআলা)-এর হাতে থাকে-এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে, যা ইঙ্গিত করে যে একজন মানুষ যথেষ্ট বুদ্ধিমান হলে সে তার রিজিক বৃদ্ধি করতে পারে, অথবা যদি সে বুদ্ধিহীন হয়, তবে সে দারিদ্র্যের জন্য অভিশপ্ত।
এটি মানুষের আয়ুকে আল্লাহর হাতে ন্যস্ত থাকার ধারণাকে চ্যালেঞ্জ করে এবং জোরালোভাবে দাবি করে যে, মানবীয় উদ্ভাবনী প্রতিভা মানুষের আয়ুকে কয়েক দশক থেকে শতবর্ষে উন্নীত করতে সক্ষম। এটি খোদ আল্লাহ’র ক্বাদা (তকদির), তাঁর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করা এবং কোনো মুসিবতকে পরীক্ষাস্বরূপ মেনে নেওয়ার ধারণাকেও চ্যালেঞ্জ করে। এর পরিবর্তে এটি এই ধারণা সামনে আনে যে, একজন চতুর ও বুদ্ধিমান মানুষ তার বুদ্ধিমত্তার বলে যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারে—তা সে যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি হওয়া হোক কিংবা কোনো জালেম শাসকের জবাবদিহিতার সম্মুখীন হওয়াই হোক। পক্ষান্তরে, একজন নির্বোধ ব্যক্তি কেবল নিজের বুদ্ধি ও প্রজ্ঞার অভাবেই বিপদ ডেকে আনে।
মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক এলিটদের ওপর মেকানিজমের প্রভাব ছিল ধ্বংসাত্মক। এটি একই সাথে পশ্চিমা সভ্যতার বিপজ্জনক চিন্তাগুলোর সঙ্গে মুসলিমদের বুদ্ধিবৃত্তিক সংঘর্ষ আর একই সঙ্গে পশ্চিমা ঔপনিবেশিকতার বিরুদ্ধে মুসলিমদের রাজনৈতিক সংগ্রামকেও অচল করে দিয়েছিল। সেসময় মুসলিমরা কেবল অন্তহীন আলোচনা, চুলচেরা বিশ্লেষণ আর কালক্ষেপণেই মগ্ন হয়ে রইল—যে পর্যন্ত না জীবনযাত্রার গতিশীল ধারায় তারা চূড়ান্তভাবে পিছিয়ে পড়ল। ফলে উপনিবেশবাদের বিরুদ্ধে তারা বিপ্লব ও সংগ্রাম করা সত্ত্বেও এর কর্তৃত্ব ও প্রভাবকে শিকড়সহ উৎপাটিত করতে তারা ব্যর্থ হয়েছিলেন। তাদের প্রত্যেকেই, ছোট কিংবা বড় প্রতিটি সমস্যার ক্ষেত্রে, প্রত্যেকেই ছোট বা বড় সমস্যায় কালক্ষেপণ, বিশ্লেষণ, গভীর চিন্তা ও অতিরিক্ত ভাবনায় আশ্রয় নিতে শুরু করেছিল, যতক্ষণ না সময় ফুরিয়ে যায় এবং সুযোগ হাতছাড়া হয়ে যায়। শারীআহ্ বিধান বাস্তব জীবনের সাথে দ্রুতভাবে যুক্ত না করায় মুসলিমরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করতে পারেনি এবং সুযোগ হাতছাড়া হয়েছে। যদিও এই শারী’আহ্ বিধানগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী ফিকহের ভাণ্ডারে খুবই পরিচিত ছিল , এবং দক্ষ আলেমগন সেগুলো মহিমান্বিত কুর’আন ও নবীজির সুন্নাহ থেকে শক্তিশালী দলিল ঘেঁটে বের করে এনেছিল। তারপরেও অনেক মুসলিম বাস্তবতার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো মোকাবিলা করার সময় ওহীর দিকে ফিরে যান নি। পরিবর্তে, তারা মানবীয় যুক্তির আশ্রয় নিয়েছিল—দার্শনিকতা ও বিশ্লেষণের মাধ্যমে একটি সঠিক বিচার অনুসন্ধান করেছিল, যা সীমিত মানব মনের উপর নির্ভরশীল এবং যা মতপার্থক্য ও দ্বন্দ্বে পরিপূর্ণ। তারা এমনকি সাধারণ বিষয়গুলোকে অতিরিক্ত জটিল করে তুলেছিল, ফলে বিষয়গুলো আরও অস্পষ্ট হয়ে উঠেছিল। এমনকি কিছু মুসলিমের মধ্যে যন্ত্রবাদ একটি প্রবণতা ও রুচিতে পরিণত হয়েছিল। এসব করে মুসলিমরা নিজেদের বুদ্ধিজীবী, দার্শনিক হিসেবে দেখতে শুরু করেছিল এবং নিজেদেরকে আলোকিত বা গভীর চিন্তাশীল হিসেবে তুলে ধরতে থাকে। তারা কোনো ধরনের পরিণতি বা সুরাহা ছাড়াই কেবল অন্তহীন বিতর্ক ও তর্কযুদ্ধ উপভোগ করতে শুরু করেছিল। এই লোকগুলো, যারা জীবন বা সম্পদ উৎসর্গ করে আত্মত্যাগ করতে এগিয়ে আসত, তাদেরকে বেপরোয়া বা কম বুদ্ধিসম্পন্ন বলে গণ্য করত। আল্লাহ তাঁদেরকে যে যোগ্যতা ও সক্ষমতা দান করেছিলেন, তার সঠিক মূল্যায়ন করার এবং আসমানী ওহির উপর ভিত্তি করে উম্মাহকে নেতৃত্ব দেয়ার পরিবর্তে—তাঁরাই উম্মাহর পুনর্জাগরণের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াল।
যন্ত্রবাদ প্রত্যাহার ও মুসলিমদের মধ্যে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পুনরুদ্ধার
সাধারণভাবে মুসলিমদের উপর, এবং বিশেষভাবে উলামা, চিন্তাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষকদের উপর মেকানিজমের অবসান ঘটানো এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তা প্রক্রিয়া পুনরুদ্ধার ঘটানোর দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব অবশ্যই যান্ত্রিক চিন্তাধারাগুলোকে স্পষ্টভাবে উত্থাপন করা এবং এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে মানুষকে সতর্ক করা। আল্লাহ’র অনুমতিতে, যন্ত্রবাদকে প্রত্যাখ্যানের ক্ষেত্রে মুসলিমদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব নাই, কারণ মুসলিম উম্মাহ এখন আগের তুলনায় পশ্চিমা সভ্যতার প্রতি সন্দেহপ্রবণ ও অবিশ্বাসী। তাদের অবশ্যই শারীআহ্ বিধানের ক্ষেত্রে লাভ‑ক্ষতির বিশ্লেষণের পদ্ধতিকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা এর সন্তুষ্টির জন্য শারীআহ্’র বিধানগুলো যেমন আছে তেমনই বাস্তবায়ন করার চিন্তাধারাকে পুনরুদ্ধার করতে হবে। একারনে দুনিয়ার যেকোনো ক্ষতি মুসলিমদের মেনে নেয়ার সক্ষমতা তৈরি করতে হবে আখিরাতে পুরস্কারের আশায়। যেসব বিষয়ে বাস্তবায়নের জন্য শারীআহ্’র স্পষ্ট ও চূড়ান্ত বিধান রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত চিন্তা, চুলচেরা বিশ্লেষণ কিংবা তর্কে লিপ্ত হওয়া কঠোরভাবে বর্জন করতে হবে।
তাদের অবশ্যই শারীআহ্’র বিধানগুলোকে প্রতিটি সংকটের জন্য—তা বড় হোক বা ছোট—পরিচিত করে তুলতে চেষ্টা করতে হবে, যাতে মুসলিমদের মধ্যে একটি সাধারণ সচেতনতা সৃষ্টি হয়। পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ্ (সা:)-এর সুন্নাহ থেকে শারীআহ্’র দলিলের আলোকেই বিধানগুলো মানুষের সামনে উপস্থাপন করার বিষয়ে তাদের যত্নবান হতে হবে—যাতে মুসলিমরা সম্পূর্ণ দৃঢ় প্রত্যয় ও প্রশান্ত চিত্ত নিয়ে ঐক্যবদ্ধভাবে দ্বীনের ব্যাপারে সক্রিয় হতে পারে। শারীআহ্’র বিধানকে তাদের জীবনের বিষয়গুলোর সঙ্গে সংযুক্ত করার সকল প্রবণতাকে উৎসাহ ও প্রশংসা করতে হবে। নিশ্চয়ই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্তিত্বের কেন্দ্র; তাঁর কাছ থেকেই আমরা এসেছি এবং তাঁর কাছেই আমরা ফিরে যাব। আমরা তাঁরই ওহির বিধান অনুযায়ী জীবন পরিচালনা করি এবং পুনরুত্থানের দিনে হিসাব-নিকাশের মুখোমুখির সময় কেবল তাঁরই রহমতের প্রার্থনা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন,
(يَا رَبَّنَا، وَلاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ)
“কিন্তু না, তোমার রবের শপথ! তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ না তারা তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়সমূহে তোমাকে বিচারক হিসেবে গ্রহণ করে।” [সূরা আন-নিসা : ৬৫]
- সংগৃহিত ও অনুবাদকৃত
