দ্যা অ্যামেজিং ডিজিটাল সার্কাস: জীবনের দৃষ্টিভঙ্গী নিয়ে পশ্চিমা ক্যাসেল অব প্যারাডক্স

মানুষের উৎপত্তির প্রকৃত সত্যকে অস্বীকার করে সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্কের নাড় কেটে পশ্চিমা জীবনাদর্শ মানুষকে স্বাধীন ঘোষণা করলতো ঠিকই কিন্তু ছিনিয়ে নিয়েছে মানুষের জীবনের উদ্দেশ্য, বেঁচে থাকার অর্থ আর মৃত্যুকে আলিঙ্গন করার সাহস। ফলে, Existentialism এর আলোচনা হয়ে উঠে পশ্চিমা সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা। আমার অস্তিত্বের অর্থ কী? আমি কে? আমি কেন বেঁচে আছি? জীবনের অর্থ কী? আমার স্বাধীনতা কতটুকু? আমার সিদ্ধান্তের দায়িত্ব কি আমারই? মৃত্যু অনিবার্য হলে জীবনের মূল্য কোথায়? এই পৃথিবীতে আমার অস্তিত্বের কোনো পূর্বনির্ধারিত অর্থ আছে কি? এই বিতর্ক পশ্চিমা সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। কিন্তু, বহু আলোচনা তর্ক-বিতর্কের পরেও পশ্চিমা দার্শনিকরা কি জীবনের মানে খুঁজে পেয়েছে? সোজাসাপ্টা উত্তর হচ্ছে - না। এর কারণ হচ্ছে, If you Taste the spirit of Freedom by west, you will get an ambiguous prison in every step। এই ambiguous prison-ই তাদের কাছে জীবনকে Paradox করে তুলেছে যার সমাধানের চাবি তারা ইচ্ছাকৃতভাবে হারিয়েছে।

এই বিভ্রান্তকর পরিস্থিতি কিভাবে গত কয়েক শতাব্দী ধরে পশ্চিমা সমাজে জেনারেশন বাই জেনারেশন মানুষের জীবন এবং কর্মের উপর প্রভাব ফেলেছে তার একটা বাস্তবিক চিত্র  The Amazing Digital Circus (২০২৩-২০২৬)-এও ফুটে উঠেছে। যেখানে, কেন্দ্রীয় চরিত্র Pomni—একজন সাধারণ মানুষ, যে একটি VR headset পরার পর একটি অদ্ভুত digital world-এ আটকে যায়। এই গল্পে অন্যচরিত্রগুলোও সবাই আসলে মানুষ, কিন্তু তারা তাদের আসল শরীর ও পরিচয় হারিয়ে cartoon-like digital avatar হয়ে গেছে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে, কেউ জানে না কীভাবে এখান থেকে বের হতে হবে। এই digital world-এর নিয়ন্ত্রক Caine তাদের নিয়মিত "adventure"-এ পাঠায়—নতুন নতুন digital world, mission, monster, comedy ইত্যাদিতে। কিন্তু এগুলো আসলে তাদের বন্দিত্বের মধ্যে ব্যস্ত রাখার ব্যবস্থা। অর্থাৎ: Adventure - Distraction - Temporary happiness - আবার বন্দিত্ব, এই cycle-টাই সিরিজের মূল কাঠামো। আবদ্ধ দুনিয়ায় Pomni বারবার প্রশ্ন করে: "আমি এখানে কেন?" "আমি কে?" "বের হব কীভাবে?" এক সময় সে exit খুঁজে পায়। কিন্তু Exit-টি আসলে সত্যিকারের escape নয়। Caine এর জন্য একটি exit তৈরি করেছে কারণ সবাই বের হতে চাইছিল, কিন্তু exit-এর ওপারে কী থাকবে তা কেউ জানত না। ফলে সেটি অসম্পূর্ণ/false escape হয়ে যায়। যার ফলে, দীর্ঘদিন ধরে despair, frustration, isolation বা psychological breakdown-এর মধ্যে থেকে একজন মানুষ abstract করে অর্থ্যাৎ, তার human-like identity হারিয়ে গিয়ে সে একটি বিকৃত, mindless digital creature-এ পরিণত হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে যদি কোনো মানুষ তার নিজের identity, agency এবং hope হারিয়ে ফেলে-তাহলে সে কি এখনও আগের সেই মানুষটি থাকে? এছাড়াও,  আরোকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে- আমাদের identity আসলে কোথায় থাকে? শরীরে? নামে? Memory-তে? অন্যদের স্মৃতিতে? নাকি আমরা যে choices করি তার মধ্যে? Digital Circus এই প্রশ্নের definitive answer দেয় না। 

Caine- এখানে একটি system, যে সবাইকে জীবনের মিশন দিতে চায়, entertain করতে চায়। কিন্তু মানুষের সমস্যা সবসময় কি entertainment দিয়ে solve হয়? সে মানুষের সমস্যা solve করার চেষ্টা করছে, কিন্তু মানুষকে সত্যিকার অর্থে বুঝতে পারছে না।  সে ভাবে- "তোমরা bored? তাহলে একটা adventure!" কেউ ভয় পাচ্ছে? " তার জন্য আরও entertaining adventure!" কেউ বের হতে চাইছে? "আমি তার জন্য একটা exit বানিয়ে দিচ্ছি!" কিন্তু সে বুঝতে পারে না যে মানুষের আসলে কি প্রয়োজন। এখানে escape mission-টাই Caine-এর তৈরি একটি adventure। অর্থাৎ ডিজিটাল জগতে আবদ্ধ মানুষগুলো যে "freedom" পেয়েছিল বলে মনে করছিল—সেটিও এই system-এর অংশ। ঠিক যেমনটা আমরা বাস্তবে বর্তমানে লক হয়ে আছি। বর্তমান সিস্টেমে আবদ্ধ হয়ে আমরা জীবনের exit খুঁজে বেড়াচ্ছি, হতাশ হচ্ছি, নিজের আত্মপরিচয় হারাচ্ছি কিন্তু, এর সমাধান না করে আমরা TikTok/Reels দেখি, endless scrolling করি,  gaming করি, memes দেখি, constantly consume করি আর মনে মনে নিজেদের freedom উপভোগ করছি বলে ভাবছি। অথচ, বাস্তবে এতে আমরা সমস্যার সমাধান করছি না বরং সমস্যার কথা ভাবা থেকে নিজেদের distract করছি।

এই সিরিজটি Gen Z-এর একটা বড় existential feeling কে ভালোভাবে resonate করে।  তা হলো: "আমি অনেক কিছু করছি, কিন্তু আসলে কেন করছি?" School - University - Job - Money - Career - Marriage - Success এই পুরো system-এর মধ্যে থেকেও একজন মানুষ ভাবতে পারে: "এটাই কি জীবন?" Digital Circus-এর characters-রা ঠিক এমন একটি system-এর মধ্যে আটকে আছে যেখানে তারা নিয়মিত activity করছে, কিন্তু activity আর জীবনের purpose এক জিনিস নয়। এখানে Circus অনেকটা modern life-এর exaggerated version। জীবনের দৃষ্টিভঙ্গিগত পশ্চিমা ক্যাসেল অব প্যারাডক্স থেকে মুক্ত হওয়ার exit নেই। এই exit বিহীন সংকটে পশ্চিমারা শুধু নিজেদের ফেলেনি। বরং, তাদের সভ্যতা/ হাদারাহ যারা গ্রহণ করেছে সকলকেই ফেলেছে। 

কিন্তু, আসলেই কি কোন exit নেই? 

এই সংকট থেকে বের হতে হলে সর্বপ্রথম যে কাউকেই পশ্চিমা সভ্যতার সবচেয়ে বড় প্যারাডক্স ‘freedom’ এর ধারণাকে ছুড়ে ফেলতে হবে। কেউ যদি নিজেকে স্বাধীন দাবী করে তাহলে সর্বপ্রথম তাকে পরনির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত, তার নিজেকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তৃতীয়ত, তার হাতে তার জীবনের শুরু ও শেষের কন্ট্রোল থাকতে হবে। তা না হলে, তার স্বাধীনতা হচ্ছে রূপকথা। কিন্তু, বাস্তবকি অর্থে মানুষকি আসলে তাই? না। আপনি নিজেকে মনে করছেন free, কিন্তু, প্রকৃত অর্থে আপনি enslaved । আপনার নিজের জীবনের মানে নিজে সেট করার সক্ষমতাই এবং অথোরিটি কোনটাই নেই। এই বাস্তবতা যতক্ষণ পর্যন্ত না কেউ accept করে নিচ্ছে তার আগ পর্যন্ত সে জীবনের মানেই খুঁজে পাবে না। কেননা, যে জীবন সে যাপন করছে তার খোদা-ই সে না। এটিই হচ্ছে এই সংকট থেকে মুক্তির সর্বপ্রথম চাবি। 

দ্বিতীয় চাবিটি হচ্ছে, অবশ্যই সবাইকে জীবনের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পশ্চিমা চিন্তা- দৃষ্টিকোনবাদ (perspectivism) কে প্রত্যাখ্যান করতে হবে। freedom এর কনসেপ্ট থেকেই perspectivism এর উৎপত্তি । কেননা, মানুষ যদি প্রকৃতঅর্থে free হয় তাহলে অবশ্যই তার জীবন সম্পর্কে ধারণাও স্বাধীন, স্বকীয় এবং ব্যক্তিগত হবে। সে অন্যের চিন্তা দ্বারা প্রভাবিত হবে না। 

Perspectivism প্রকৃত অর্থে মানুষের জীবনের উদ্দেশ্যকে objective reality হতে subjective reality তে রূপান্তর করেছে। কিন্তু, জীবনের উদ্দেশ্যকে subjective reality হতে হলে জীবনের উদ্দেশ্যের সিদ্ধান্ত নেয়ার সাথে জড়িত সকল বিষয়কেও প্রকৃত অর্থে subjective reality এর অন্তর্ভূক্ত হতে হবে, যেমন: জন্ম, জীবন এবং মৃত্যু। প্রশ্ন হচ্ছে, মানুষের কারো কাছেই কি জন্ম এবং মৃত্যু subjective বিষয়? নাকি সবাই এই দুটি কে নিয়ন্ত্রণহীন অবশ্যম্ভাবী বাস্তবতা তথা Objective Reality হিসেবে প্রত্যক্ষ করে আসছে? তাহলে, মাঝের জীবন কেন subjective হবে? এটিতো কোনভাবেই বাস্তবিক না যে, একটি সলিড কোন বস্তুর আগা গোড়া দুটোই সলিড কিন্তু মাঝের অংশ লিকুউড। কেউ যদি এটি মনে করে তাহলে আমরা বলি এটি তার অবাস্তবিক কাস্টমাইজ চিন্তা। জীবন সম্পর্কে এমন কাস্টমাইজ চিন্তা একেবারে গ্রহণযোগ্য নয়। এটি অসাড় এবং অসত্য। তাই, জীবন সম্পর্কে Prespectivism এর ধারণারও কোন ভিত্তি নেই। এটি জীবনের দৃষ্টিভঙ্গিগত পশ্চিমা ক্যাসেল অব প্যারাডক্স থেকে মানুষকে কোনসময়েই মুক্ত করতে পারবে না, বরং উল্টো স্থায়ী বাসিন্দা বানিয়ে রাখবে; ঠিক যেমনটি শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চিমা জনগোষ্ঠীকে বানিয়ে রেখেছে।   

পরিশেষে, মূল চাবিটি হচ্ছে, সমস্যার শুরু যেখান থেকে শুরু হয়েছে সেটিকে পুনরায় ঠিক করা। আর তা হচ্ছে, দুনিয়ার জীবনের ক্ষেত্রে পশ্চিমাদের সৃষ্টিকর্তাবিবর্জিত দৃষ্টিভঙ্গী, যা প্রত্যাখ্যান করে আমাদেরকে মানুষের সৃষ্টির রহস্য অনুসন্ধানে সৃষ্টিকর্তার সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করতে হবে। এবং এই সম্পর্কের পথ ধরে জীবন সম্পর্কে প্রকৃত দৃষ্টিভঙ্গী নির্ধারণ করা সম্ভব হবে। তখনই শুধুমাত্র জীবনের দৃষ্টিভঙ্গীগত পশ্চিমা ক্যাসেল অব প্যারাডক্স থেকে পরিত্রাণ খুঁজে পাওয়া সম্ভব। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা মানুষকে উদ্দেশ্য করে বলেন- “তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?” (সূরা মু‘মিন : ১১৫) এবং “আমি জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছি এজন্য যে, তারা একমাত্র আমারই ইবাদত করবে” (সূরা আয-যারিয়াত : ৫৬)। এটি তাকে সবসময় জীবনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং এর পরিণতি সম্পর্কে নিশ্চয়তা দিয়ে থাকে। আর তার সমস্ত প্রশ্ন- আমি কে? আমি এখানে কেন? যদি পৃথিবী আমাকে ভুলে যায়, তাহলে আমার পরিচয় কি হবে?  আমার কাজ কি আমাকে আবার সংজ্ঞায়িত করবে? এমন সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তাকে প্রশান্ত করে। তার জীবনের সমস্যাগুলোকে স্থায়ীভাবে সমাধান করে।

    -    ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ্‌ নাঈম

Previous Post Next Post