টেকনো-কলোনিয়ালিজম ও সাইবার নিরাপত্তা: কোন পথে আমাদের ডিজিটাল ভবিষ্যৎ?

১. ভূমিকা 

বাংলাদেশের সামরিক এবং বেসামরিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বৈশ্বিক পরাশক্তিগুলোর “টেকনো-কলোনিয়ালিজম” বা ডিজিটাল উপনিবেশবাদ প্রতিষ্ঠায় এক চরম ভূরাজনৈতিক প্রতিযোগিতা দেখা যাচ্ছে।  আমাদের টেলিযোগাযোগ, ব্যাংকিং, ই-গভর্নেন্স থেকে শুরু করে সামরিক যোগাযোগের মতো অতিসংবেদনশীল খাতের তথ্যপ্রবাহ ও মূল অবকাঠামোর প্রায় পুরো অংশটিই  বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করছে। ফলে,  তথ্য ও প্রযুক্তি খাতের এই পরনির্ভরশীলতা সরাসরি আমাদের জাতীয় নিরাপত্তা, নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার সার্বভৌমত্বকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। 

২. তথ্যপ্রযুক্তি খাতে উপনিবেশবাদী বহুজাতিক কোম্পানিগুলোর আধিপত্য

তথ্যপ্রযুক্তি খাতে উপনিবেশবাদী রাষ্ট্রগুলোর ক্রমবর্ধমান অনুপ্রবেশের প্রতিযোগিতা আমাদের পুরো আইসিটি অবকাঠামোকে এক গভীর নিরাপত্তা সঙ্কটে ফেলছে। যেমন, আমাদের টেলিযোগাযোগ খাতে ১৯০ মিলিয়নের অধিক মোবাইল সংযোগ ও ১৩৬ মিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ভয়েস কল, এসএমএস, ব্রাউজিং হিস্ট্রি এবং বায়োমেট্রিক ছাপের মতো অতি সংবেদনশীল ব্যক্তিগত ডেটা বিদেশি ও বহুজাতিক টেলিকম অপারেটর ও ভেন্ডরদের নেটওয়ার্কে সংরক্ষিত হচ্ছে (বিটিআরসি, ২০২৬)। টেলিযোগাযোগের পাশাপাশি দেশের আর্থিক খাত তথা ব্যাংক ও বীমা খাতেও বহুজাতিক কোম্পানি যেমন মার্কিন কোম্পানি ওরাকল, ব্রিটিশ কোম্পানি ভল্ট, ভারতীয় কোম্পানি ইনফোসিসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। শুধু সফটওয়্যার নয়, বরং ব্যাংকিং খাতের সার্ভার, প্রসেসর, তথ্যভাণ্ডার, নেটওয়ার্ক এবং দুর্যোগকালীন বিকল্প সেবা চালুর অবকাঠামোতে আইবিএম, ইনটেল, ডেল, এইচপি ও সিসকোর মতো পশ্চিমা প্রযুক্তির দীর্ঘদিনের উপস্থিতি রয়েছে। এর পাশাপাশি চীনা কোম্পানিগুলোও ব্যাংকিং সফটওয়্যারের পাশাপাশি সার্ভার, তথ্য সংরক্ষণ, ডেটা সেন্টার, বেসরকারি ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোয় নিজেদের উপস্থিতি বাড়াতে প্রতিযোগিতায় নেমেছে (বণিক বার্তা, ২৭ সেপ্টেম্বর ২০২৬)। তাছাড়া, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি প্রশাসনিক সেবা খাতগুলোও বিদেশি ক্লাউড, ডেটা সেন্টার এবং থার্ড-পার্টি সফটওয়্যারের ওপর নির্ভরশীল, যেখানে দেশের নিজস্ব নিয়ন্ত্রণ অত্যন্ত সীমিত। অন্যদিকে, গণমাধ্যম, টেলিভিশন, রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সম্পূর্ণভাবে বিদেশি সার্ভার ও ট্রাফিক গ্যালারির ওপর নির্ভরশীল। অধিকন্তু, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, স্যাটেলাইট ট্র্যাকিং, সামুদ্রিক ও আকাশসীমার নিরাপত্তা এবং সীমান্তবর্তী রাডার বা নজরদারি প্রযুক্তিতও উপনিবেশবাদী রাষ্ট্রগুলোর বহুজাতিক কোম্পানীর হাতে রয়েছে যা দেশের সার্বভৌমত্বের জন্য গভীর উদ্বেগের কারণ । দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মতো অতি সংবেদনশীল ও গোপনীয় খাতে যখন বিদেশি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং যোগাযোগ প্রযুক্তির অনুপ্রবেশ ঘটে, তখন তা সরাসরি দেশের সাইবার সার্বভৌমত্বকে বিপন্ন করে তোলে এবং যেকোনো ভূরাজনৈতিক সংঘাতে রাষ্ট্রকে চরম বিপদের মুখে ঠেলে দিতে পারে ।

৩. তথ্যপ্রযুক্তি খাতে টেকনো-কলোনিয়ালিজমের প্রভাব

উপনিবেশবাদী দেশগুলোর উপর প্রযুক্তি নির্ভরতার পরিণতি কি হতে পারে তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ। এই যুদ্ধে মার্কিন সিআইএ (CIA) তাদের উচ্চতর টেকনিক্যাল ইন্টেলিজেন্স (TECHINT) ও যোগাযোগ আড়ি-পাতা প্রযুক্তির মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে তেহরানের গোপন বাঙ্কার লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্যান্য শীর্ষ নেতাদের হত্যা করে। যুদ্ধের সময় ইরানের অভ্যন্তরীণ তথ্য আদান-প্রদান এবং গোয়েন্দা কার্যকলাপে স্টার্লিংক (Starlink) স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার অন্যতম একটি বড় মাধ্যম হিসেবে ভূমিকা রেখেছিল। (Source: Al Jazeera, 3rd March, 2026, "Inside the US-Israel plan to kill Iran’s Khamenei")।  অপরদিকে, ২০১৬ সালে আন্তর্জাতিক হ্যাকার চক্র সুইফট (SWIFT) ইন্টারব্যাংক পেমেন্ট নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং স্থানীয় আইসিটি অবকাঠামোর লুপহোল ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশের প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেয়। দেশের আর্থিক খাতের কোর অবকাঠামো যখন বিদেশি প্রযুক্তি ও প্রটোকলের উপর পুরোপুরি নির্ভরশীল থাকে, তখন তার পরিণতি কি হতে পারে, এই ঘটনা তাই প্রমাণ করে। তাছাড়া, উপনিবেশবাদী রাষ্ট্রগুলো প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে সাংস্কৃতিক উপনিবেশবাদের হাতিয়ার হিসেবেও ব্যবহার করে। প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা মানুষের ব্যক্তিগত পছন্দ ও অনলাইন আচরণ বিশ্লেষণ করে  তাদের চিন্তা, আবেগ এবং আচরণকে প্রাবিত করে। উদাহরণস্বরূপ, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে তার কয়েকজন বন্ধু হত্যা করে। পুলিশের তদন্ত অনুযায়ী, অপ্রতিমের বন্ধুরা তার সঙ্গে থাকা iPhone ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য তাকে হত্যা করে । তবে, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সমাজে  ছড়িয়ে পড়া পশ্চিমা ডিজিটাল ভোগবাদেরই প্রত্যক্ষ ফলাফল।    

৪. মুসলিমদেশগুলোতে টেকনো-কলোনিয়ালিজমের শেকড়  

বর্তমানে পিছিয়ে পড়া মুসলিম উম্মাহ্‌ একসময় জ্ঞান-বিজ্ঞানের সর্বোচ্চ অবস্থানে থেকে  বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। মুসলিমদের এই ঐতিহাসিক শ্রেষ্ঠত্ব কোনো প্রযুক্তিগত আকস্মিকতা ছিল না; বরং তা সম্ভব হয়েছিল মহান দ্বীন ইসলামকে তাদের জীবনব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করার মাধ্যমে। কিন্তু পরবর্তীতে যখনই মুসলিমরা ইসলামকে তাদের অস্তিত্বের মূল ভিত্তি হিসেবে ত্যাগ করে এবং তাদের শ্রেষ্ঠত্বের ঢাল খিলাফত ব্যবস্থা হারিয়ে ফেলে, তখনই তারা সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক উভয় দিকে থেকে পিছিয়ে পড়ে। মুসলিম উম্মাহ্‌’র এই নেতৃত্ব শূন্যতায় পশ্চিমা কলোনিয়াল কাফির শক্তিগুলো সুযোগ বুঝে মুসলিম বিজ্ঞানীদের মূল্যবান গবেষণা, আবিষ্কার ও প্রযুক্তিগত অবদান চুরি করে সেগুলোর মূল পরিচয় মুছে দিয়ে নিজেদের নামে দাবি করে এবং নিজেদের প্রযুক্তিগত অগ্রগতির ভিত্তি স্থাপন করে। আইসিটি খাতের মৌলিক উপাদান, যেমন ইলেকট্রনিক চিপস বা প্রসেসর, জটিল ডিভাইস, ডেটা সেন্টার, অপারেটিং সিস্টেম, প্রোগামিং ল্যাঙ্গুয়েজ এবং গ্লোবাল নেটওয়ার্ক ব্যাকবোনের উপর পশ্চিমা বিশ্বের নিরঙ্কুশ আধিপত্য মুসলিমদেশগুলোতে তাদের টেকনো-কলোনিয়ালিজমের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এসব পশ্চিমা প্রযুক্তির ওপর মুসলিম দেশগুলোর অন্ধ নির্ভরশীলতার কারণে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে তাদের তৈরি “ব্যাকডোর” এবং নজরদারি প্রযুক্তি প্রবেশ করে, যা শত্রুকে রাষ্ট্রের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিচ্ছে।

তাছাড়া, বর্তমান বৈশ্বিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের ভিত্তি ও অবকাঠামো গড়ে উঠেছে পশ্চিমা পুঁজিবাদী ও সেক্যুলার-উদারনৈতিক মতাদর্শের ওপর ভিত্তি করে। খিলাফত ব্যবস্থার অনুপস্থিতিতে কলোনিয়াল পশ্চিমা শক্তিগুলো এই আইসিটি খাতকে কেবল তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেনি, বরং এটিকে তাদের উপনিবেশবাদের এক মারণাস্ত্র হিসেবে রূপ দিয়েছে। এই টেকনো-কলোনিয়ালিজমের মূল উদ্দেশ্য হলো মুসলিম দেশগুলোর অর্থনৈতিক সম্পদ লুণ্ঠন করা, বৈশ্বিক ভূরাজনৈতিক প্রভাব বিস্তার করা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখা। তারা প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিম দেশগুলোতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, মুসলিমদের  চিন্তাভাবনা ও মানসিকতাকে প্রভাবিত করা (manipulate minds), তাদের নিজস্ব অনুগত গোষ্ঠী তৈরি করা এবং মুসলিমদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেক্যুলার দূষিত চিন্তাগুলো ছড়িয়ে দেওয়ার অপকৌশল বাস্তবায়ন শুরু করে। এর মাধ্যমে পশ্চিমা সেক্যুলার জীবনধারা, উগ্র ভোগবাদী আচরণ ও অপসংস্কৃতিকে সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে। খিলাফত পরবর্তী এই সময়ে  উপনিবেশিক শক্তিগুলো সাইবার ও টেকনোলজিক্যাল আগ্রাসনের এই ক্ষতিকর প্রভাব মুসলিমদের জন্য প্রথাগত সামরিক অস্ত্রের প্রত্যক্ষ আক্রমণের চেয়েও অনেক বেশি ভয়াবহ ও ধ্বংসাত্মক।  

৫.  টেকনো-কলোনিয়ালিজমের অবসানে খিলাফত রাষ্ট্রের আইসিটি রূপরেখা

ক. ব্যক্তি এবং রাষ্ট্রের সাইবার নিরাপত্তায় ইসলামের নির্দেশনা

ইসলামী শাসনব্যবস্থায় নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসলাম মানুষের ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ ও নজরদারি করাকে হারাম করেছে। রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, “তোমরা মুসলিমদের গীবত করো না এবং তাদের গোপনীয়তা বা ত্রুটি অনুসরণের চেষ্টা করো না” (আহমাদ ও আবু দাউদ) । তদুপরি, অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্যে অনুপ্রবেশ বা গোপনীয়তা ভঙ্গ করাকে প্রতিহত করতে ইসলাম নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, “অনুমতি ছাড়া অন্যের ঘরে উঁকি দিলে তার চোখ উপড়ে ফেলাও বৈধ” (বুখারী ও মুসলিম)। নাগরিকদের ব্যক্তিগত ডেটাকে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, “হে মুমিনগণ! তোমরা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের সাথে খিয়ানত করো না এবং জেনে-বুঝে তোমাদের আমানতের খিয়ানত করো না” (সূরা আল-আনফাল : ২৭)। অপরদিকে, রাষ্ট্রীয় ডেটা ও তথ্য অবকাঠামোর নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে শাসককে সতর্ক করে রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, “তোমাদের প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকেই তার দায়িত্বপ্রাপ্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে” (বুখারী ও মুসলিম)। সর্বোপরি, রাষ্ট্রীয় প্রযুক্তিগত অবকাঠামোয় কাফির সাম্রাজ্যবাদী শক্তিকে মুসলিমদের উপর কোনো ধরনের কারিগরি ও নীতিনির্ধারণী আধিপত্যের সুযোগ দেয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাষ্ট্রের জন্য এই খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা বাধ্যতামূলক। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলা বলেন, “আর আল্লাহ্‌ কখনোই কাফিরদের জন্য মুমিনদের উপর (আধিপত্যের) কোনো পথ উন্মুক্ত রাখবেন না” (সূরা আন-নিসা : ১৪১)। 

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উপনিবেশবাদী নিয়ন্ত্রণের অবসানে খিলাফত রাষ্ট্রের আইসিটি রূপরেখা 

প্রথমত, আসন্ন খিলাফত রাষ্ট্র পশ্চিমা সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানিগুলোর উপর কারিগরি নির্ভরতা সম্পূর্ণ দূর করতে ইলেকট্রনিক চিপস, প্রসেসর, প্রোগামিং ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম ও বিশেষায়িত হার্ডওয়্যার উৎপাদনে নিজস্ব সক্ষমতা অর্জন করবে। শত্রুরা যাতে রাষ্ট্রের অভ্যন্তরে কিংবা রাষ্ট্রের বাহির থেকে কোনো ব্যাকডোর বা নজরদারি প্রযুক্তি প্রয়োগ করতে না পারে, সেজন্য খিলাফত রাষ্ট্র তথ্যপ্রযুক্তি খাতকে তার সামরিক নীতির অংশ হিসেবে বিবেচনা করবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, “আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা সাধ্যমত শক্তি ও প্রস্তুত ঘোড়া প্রস্তুত রাখো, যার দ্বারা তোমরা ভীত-সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে” (সূরা আল-আনফাল : ৬০)। 

দ্বিতীয়ত, রাষ্ট্রের যাবতীয় ডেটা সেন্টার, তথ্যভাণ্ডার, সফটওয়্যার এবং মূল অপারেটিং সিস্টেম অবশ্যই খিলাফত রাষ্ট্রের ভৌগোলিক সীমানার ভেতরে এবং সরাসরি রাষ্ট্রীয় কর্তৃত্বাধীনে স্থাপন করা বাধ্যতামূলক। নাগরিকদের প্রাত্যহিক জীবনের ব্যক্তিগত তথ্য কিংবা সরকারি সংবেদনশীল উপাত্ত বিদেশি ক্লাউড সার্ভার বা বহুজাতিক কোম্পানির হাতে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ তা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে চরম ঝুঁকিতে ফেলে দেয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, “তোমাদের প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকেই তার দায়িত্বপ্রাপ্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে; শাসক হলেন রক্ষক এবং তিনি তার প্রজা ও দায়িত্বশীল ক্ষেত্র সম্পর্কে জিজ্ঞাসিত হবেন” (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)। 

তৃতীয়ত, রাষ্ট্রের বেসামরিক অবকাঠামো, সামরিক যোগাযোগ এবং নাগরিকদের ডিজিটাল ডেটা রক্ষা ও শত্রুর হ্যাকিং হামলা প্রতিরোধের কাজে নিয়োজিত প্রযুক্তিবিদদের দায়িত্বকে সরাসরি শরয়ী 'রিবাত' (সীমান্ত পাহারা) হিসেবে ঘোষণা করা হবে। সাইবার সিকিউরিটিতে কর্মরত এসব ব্যক্তি ইসলামি রাষ্ট্রের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত থেকে মহান সওয়াবের অধিকারী হন। রাসূলুল্লাহ্‌ (সা.) এই কাজের মর্যাদা সম্পর্কে বলেছেন “আল্লাহ্‌’র পথে একদিন সীমান্ত পাহারা দেয়া (রিবাত) দুনিয়া ও এতে যা কিছু আছে তার চেয়ে উত্তম” (সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিম)। সাইবার সুরক্ষায় নিবেদিত ব্যক্তিদের উৎসাহিত করে রাসূলুল্লাহ্‌ (সা.) আরও বলেছেন, “একদিন ও একরাতের রিবাত এক মাসের সিয়াম ও কিয়াম অপেক্ষা উত্তম; আর যদি সে মারা যায়, তবে তার আমল জারি থাকবে, তার রিজিক পৌঁছানো হবে এবং সে কবরের পরীক্ষা থেকে নিরাপদ থাকবে” (সহীহ্‌ মুসলিম)।    

চতুর্থত, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে শত্রুভাবাপন্ন কাফির রাষ্ট্রের প্রযুক্তি অবকাঠামোয় অনুপ্রবেশ করা, তাদের সামরিক পরিকল্পনা উন্মোচন করা এবং রাষ্ট্রের ভেতরের এজেন্ট, মুনাফিক ও গুপ্তচরদের চিহ্নিত করা খিলাফত রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। শত্রুর গতিবিধি নজরদারির বিষয়ে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলা বলেন, “আর তোমরা তাদের জন্য প্রতিটি ওতপেতে থাকার স্থানে (ambush) অবস্থান নাও” (সূরা আত-তাওবাহ : ৫)। এর স্বপক্ষে ঐতিহাসিক প্রমাণ হচ্ছে হচ্ছে, খন্দকের যুদ্ধের রাতে রাসূলুল্লাহ্‌ (সা.) হুজাইফা (রা.)-কে শত্রু শিবিরে গোপন সংবাদ সংগ্রহের জন্য পাঠিয়েছিলেন এবং সুসংবাদ দিয়েছিলেন যে সংবাদ বহনকারী জান্নাতে তাঁর সঙ্গী হবে (সহীহ মুসলিম)। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণে কথার ভাবভঙ্গি বা সন্দেহজনক ডিজিটাল যোগাযোগ থেকে মুনাফিক ও দালালদের চেনার শারী‘আহ্‌ প্রমাণ হিসেবে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলা বলেন, “তুমি অবশ্যই তাদের কথার সুর ও ভাবভঙ্গি (tone of speech) দেখে তাদের চিনতে পারবে” (সূরা মুহাম্মদ : ৩০)। 

পঞ্চমত, কোনো নাগরিক বা গবেষক তথ্য নিরাপত্তা, ভারী শিল্প বা সামরিক প্রযুক্তিসংক্রান্ত নতুন কোনো বিশেষ সফটওয়্যার বা যন্ত্র উদ্ভাবন করলে রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া তা উন্মুক্তভাবে প্রকাশ করা নিষিদ্ধ। উদ্ভাবিত প্রযুক্তি যেন জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত না করে, সেজন্য রাষ্ট্র প্রয়োজনে ন্যায্য মূল্য প্রদান করে তা নিজস্ব মালিকানায় গ্রহণ করবে। এ ব্যাপারে নির্দেশ দিয়ে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলা বলেন, “যখন তাদের কাছে নিরাপত্তা বা ভয়ের কোনো সংবাদ আসে, তখন তারা তা প্রচার করে দেয়। অথচ যদি তারা তা রাসূল বা দায়িত্বশীলদের কাছে পেশ করত, তবে তাদের গবেষণাকারীরা তা অনুধাবন করতে পারত” (সূরা আন-নিসা : ৮৩)। এই নীতির ব্যাপারে রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, “ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্য করাও যাবে না” (আবু সাঈদ আল-খুদরী বর্ণিত হাদীস)। এই বিষয়ে ঐতিহাসিক দৃষ্টান্ত হচ্ছে, সাধারণের কল্যাণ রক্ষায় বায়তুল্লাহর প্রাঙ্গণ সম্প্রসারণের উদ্দেশ্যে উমর (রা.) ও উসমান (রা.) জমির মালিকদের সন্তোষজনক দাম বা ন্যায্য মূল্যায়ন পরিশোধ করে ব্যক্তিগত জমি অধিগ্রহণ করেছিলেন। 

ষষ্ঠত, কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহারকারীর সুনির্দিষ্ট অনুমতি ছাড়া ডিভাইসের ক্যামেরা, মাইক্রোফোন বা ব্যক্তিগত ডেটা ব্যবহার করতে পারবে না এবং এসব উপাত্ত বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা সম্পূর্ণ হারাম। অনধিকার ডিজিটাল নজরদারির নিষেধাজ্ঞার ব্যাপারে রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, “হে মানুষেরা, তোমরা যারা মুখে ঈমান এনেছ কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করেনি, তোমরা মুসলিমদের গীবত করো না এবং তাদের গোপনীয়তা বা ত্রুটি অনুসরণের চেষ্টা করো না” (আহমাদ ও আবু দাউদ) । ডিজিটাল মাধ্যমে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অপরাধের কঠোরতা বুঝাতে রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, “যে ব্যক্তি কোনো গোত্রের ঘরে তাদের অনুমতি ছাড়া উঁকি দেয়, তাদের জন্য তার চোখ উপড়ে ফেলা বৈধ” (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)। 

৬. উপসংহার

বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নব্য-উপনিবেশবাদী শেকড় মূলোৎপাটন করে রাষ্ট্রের সাইবার সার্বভৌমত্ব খিলাফত রাষ্ট্রের আত্মনির্ভরশীল আইসিটি নীতি গ্রহণের মাধ্যমেই অর্জিত হতে পারে। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেছেন, “হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ্‌‘কে (তাঁর দ্বীনকে) সাহায্য করো, তবে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপসমূহ সুদৃঢ় করবেন” (সূরা মুহাম্মদ : ৭)।

    -    মোঃ জাফর আহ্‌মেদ, রজনীতি ও অর্থনীতি বিশ্লেষক 

Previous Post Next Post